প্রচেষ্টা আর সাফল্য একে অপরের পরিপূরক।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
প্রচেষ্টা আর সাফল্য এই দুটি শব্দ একে অপরের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এ দুটি বিষয়ের মধ্যকার সম্পর্কটি তুলে ধরতে এসেছি। যদিও পুরোটা আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতেই লেখা আশা করি আপনাদের ভালো লাগবে।
আমরা যেহেতু সমাজে বসবাস করি সে হিসেবে অনেক লোকের সাথে আমাদের পরিচিতি রয়েছে। ব্যক্তিগতভাবে বলতে গেলে এমন অনেক মানুষ দেখেছি যারা নিজেদের প্রচেষ্টার ফলেই সাফল্য অর্জন করতে পেরেছে। আসলে সফলতা এমনি এমনি আসে না। তবে আবার যদি কারো ভাগ্য খুব ভালো হয় তখন হয়তো বা অল্প প্রচেষ্টার মাঝেও সাফল্যটা এসে ধরা দেয়। যাই হোক তাদের মাঝে যাচ্ছি না আমি। কারণ তাদের কম প্রচেষ্টার সাফল্যে কিন্তু বেশি প্রচেষ্টাকারীকে ডিমোটিভেট করতে পারে। তবে এটা আমি দেখেছি যে কিছু মানুষ যারা নিজেদের সফলতাকে কেন্দ্র করে নিজের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে। অর্থাৎ সময়ের কাজ সময়ে সম্পন্ন করা এবং বারবার চেষ্টা করে যাওয়া, একবার হেরে গেলে বারবার সেখানে চেষ্টা চালিয়ে যাওয়া। হয়তোবা সেখানেই সাফল্যটা লুকিয়ে থাকে। এমন অনেক লোক আছে যারা শুয়ে বসে থেকে দিনযাপন করতে পছন্দ করে। তারা মনে করে অন্যের উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজে শুয়ে বসে থেকে বেশি আরাম পাচ্ছে। কিন্তু চেষ্টা করার ফলে যে সাফল্য টা আসে সেটাই হয়তোবা তৃপ্তি।
আমি নিজের চোখে দেখেছি এমন। উদাহরণ হিসেবেই বলি, আমাদের বাড়িতে এক ঘরে চার ভাই বোন,এক মেয়ে তিন ছেলে। বড় ছেলে খুব ভালই পড়ালেখা করেছে। কিন্তু মেজো ছেলে তেমন একটা পড়ালেখা করেনি। বোধ হয় মাদ্রাসায় দাখিল পাস করেছে। যাইহোক ছোটবেলা থেকে বড় ছেলে খুব কষ্টে বড় হয়েছে তা কিন্তু নয়। কিন্তু মেজো ছেলেকে কষ্ট করতে হয়েছে। বড় ছেলেকে তার নানুর বাড়ির লোকেরা খুবই আদর করত তার পাশাপাশি তাকে কোন কাজ করানো হতো না। বলতে গেলে তাকে লালন পালন আলাদাভাবে করে বড় করা হয়েছে। কিন্তু মেজো ছেলে খাটুনি করে, বিভিন্ন রকম কাজ করে কষ্ট ভোগ করে তারপর বড় হয়েছে। কিন্তু তার প্রচেষ্টা ছিল অনেক বেশি। কারণ সে পড়ালেখা কম করলেও নিজ উদ্যোগে সে বাইরে চলে যায়। সে তখনকার সময়ে আফ্রিকা গিয়েছিল,প্রায় ১৩/১৪ বছর আগের কথা।এখন তার বয়স প্রায় ৩২+।
সাউথ আফ্রিকা যাওয়ার জন্য সে অনেক চেষ্টা করেছিল। একপর্যায়ে চুরি করেই গিয়েছে সেখানে। প্রাণ হারানোর ভয় ছিল, কিন্তু তার প্রচেষ্টা কখনো কম ছিল না। অনেক রিস্ক নিয়ে সে সেখানে গিয়েছে। বর্তমান সময়ে অনেক বেশি ভালো অবস্থানে রয়েছে। তার প্রচেষ্টা তার সাফল্য বয়ে এনেছে। কিন্তু বড় ছেলে এখনো বেকার, এখনো পর্যন্ত কোনো চাকরি হয়নি। কারণ তার চেষ্টায় ঘাটতি ছিল। সে সব সময় সুখে বড় হয়েছে এবং আরামে দিন কাটিয়েছে। এখনো পর্যন্ত তার ভেতরে প্রচেষ্টা শব্দটা দেখা যায় না। বয়সও কম হলো না,নিজের ছোট ভাই এখন পুরো সংসারের খরচ চালিয়ে টাকা পয়সা, বাড়ি গাড়ি করেছে।কিন্তু বড় ভাই এখনও টো টো কোম্পানির ম্যানেজার,হাহা।
যাই হোক আমি সংক্ষেপে এবং উদাহরণসহ আপনাদের মাঝে প্রচেষ্টা এবং সাফল্যের মাঝখানের সম্পর্কটাকে ব্যক্তিগত মতামতের ভিত্তিতে শেয়ার করেছি। আশাকরি ভালো লাগলো।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
মোবাইল ও পোস্টের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | রাইটিং |
| ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
| ফটোগ্রাফার | @bristy1 |
| লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
https://twitter.com/bristy110/status/1663552649495715840?s=20
আপু একেবারে সত্য কথা বলেছেন। প্রচেষ্টা আর সাফল্য পরিপূরক। জীবনে প্রচেষ্টা থাকলে সাফল্য আসবেই। মানুষ যদি পরিশ্রম করে তাকে সাফল্যের জন্য আর ফিরে তাকাতে হয় না। কথাইতো বলে পরিশ্রম সুভাগের প্রসূতি।
প্রাণ হারানোর ভয় ছিলো তবুও চুরে করে আফ্রিকা গিয়েছে জেনে খুশি হলাম। সত্যি প্রচেষ্টা মানুষকে অনেক এগিয়ে নিয়ে যায়। আপনার লেখা পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।
একদম ঠিক বলছেন আপু প্রচেষ্টা থাকতে হবে তাহলে সাফল্য অবশ্যই আসবে। কারো উপর ভরসা করে বসে থাকলে সফলতা কখনো আসে না। যার প্রচেষ্টা যত বেশি তার সফলতা ও তত বেশি। এই পৃথিবীতে যত নামকরা গুণীজন আছেন যত মনিষীরা আছেন কিংবা যত বিখ্যাত মানুষ আছেন তাদের পূর্ব ইতিহাস পড়লে বুঝা যায় তারা কতই পরিশ্রমে ছিলেন। অনেক ধন্যবাদ সুন্দর উদাহরণ দিয়ে পোস্টটি শেয়ার করার জন্য।