উপকরণ| পরিমাণ |
| টমেটো | ৫ টি |
| শুকনো মরিচ | ৮টি |
| পেয়াজকুচি | ১টি |
| লবণ | পরিমাণ মত |
| সরিষার তেল | ১ টেবিল চামচ |


প্রথমে আমি টমেটোগুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে নিলাম। এরপরে এগুলোকে ছোট ছোট করে কয়েক টুকরো করে কেটে নিয়েছি।

এরপরে আমি একটি পাত্রে এগুলো নিয়ে নিলাম।তারপরে চুলায় বসিয়ে দিলাম।


ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালোমতো রান্না করতে থাকলাম। তবে আমি এক্ষেত্রে কোনো পানি ব্যবহার করলাম না। টমেটোতে যে পানি থাকে সেই পানি বেরিয়ে ধীরে ধীরে এগুলো সিদ্ধ হয়ে যাবে।

এগুলো সিদ্ধ হতে থাকলো। আমি মাঝে মাঝে কিছুক্ষণ নেড়েচেড়ে দিলাম।আবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকলাম।

এগুলো একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে গেল তখন আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। মাখামাখা হলে এগুলোকে আরও কিছুক্ষণ রেখে শুকিয়ে নিয়ে একটি বাটিতে নিয়ে নিলাম।



শুকনো তাওয়ার মধ্যে আমি প্রথমে শুকনো মরিচ টেলে নিলাম।


এরপরে আমি তারমধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিলাম। এরমধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে উঠিয়ে নিলাম।

এরপরে আমি ভাজা পেঁয়াজকুচি আর শুকনো মরিচ কে হাত দিয়ে মেখে নিলাম। এগুলো মেখে নেয়ার পর আমি এরমধ্যে সামান্য পরিমাণ লবণ দিলাম।

সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে টমেটো সহ সবকিছু ভালোভাবে মেখে নিলাম।


তৈরি করে নিয়েছি মজাদার টমেটো ভর্তা রেসিপি। এই ভর্তা গরম ভাতের সাথে খেতে দারুণ মজা। যারা টমেটো খেতে পছন্দ করে তারা এভাবে তৈরি করে দেখতে পারেন।এটি অনেক সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার৷






আশা করি আপনাদের সবার কাছেই এই রেসিপিটি ভালো লাগবে।আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে পাশে থাকবেন।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

💦
💦 BRISTY 💦
💦

ঠিকই বলেছেন আপু মাছ অথবা মাংসের সঙ্গে টমেটো দিলে তার স্বাদ আরো অনেকগুণ বেড়ে যায়। আপনার টমেটো ভর্তাটি খুবই লোভনীয় হয়েছে। এভাবে কখনো টমেটো ভর্তা করে খাওয়া হয়নি। এভাবে টমেটো ভর্তা খেতে খুব সুস্বাদু হবে তা আপনার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে।
শুভকামনা রইল আপনার জন্য।
আপু অনেক ধন্যবাদ আপনাকে।
লোভ লাগিয়ে দিলেন তো আপু।আপনার মজাদার টমেটো ভরতা খুবই সুন্দর হয়েছে।শেয়ার করার জন্য ধন্যবাদ শুভ কামনা রইলো।
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন। আপনার এই রেসিপিটি সকালবেলা গরম ভাতের সঙ্গে খেতে বেশ দারুন লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ছবি শেয়ার করার জন্য। আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।
গরম ভাতের সাথে খেতে সত্যিই অসাধারণ। ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেয়ার জন্য।
টমেটো ভর্তা দেখে জিভে জল চলে এসেছে। দেখতে খুবই লোভনীয় লাগছে। টমেটো ভর্তা আমার খুবই পছন্দ। তবে আমরা কিছুটা অন্যভাবে এটি তৈরি করি। আপনি পেঁয়াজ গুলো ভেজে নিয়েছেন। আমরা পেঁয়াজ গুলো কাচাই রাখি। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।
জি আপু,আমিও পেয়াজ কাচা রাখি।আজকে একটু ভিন্ন করলাম।ধন্যবাদ আপনাকে৷
অনেক সুন্দর হয়েছে আপু আপনার টমেটোর ভর্তা। টমেটো ভর্তা আমরা অতি প্রিয় একটি খাবার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া
আপনার টমেটো ভর্তা সত্যি মজাদার। আপনি খুব সুন্দর ভাবে টমেটো ভর্তা রেসিপি আমাকে মাঝে উপস্থাপন করেছেন। আমার খুব ভালোলাগে টমেটো ভর্তা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
অনেক ধন্যবাদ আপু
টমেটো ভর্তা বরাবরই আমার খুব পছন্দের এইমাত্র টমেটো ভর্তা দিয়ে সকালের খাবার খাইলাম আপনার টমেটো ভর্তা ও দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে খেতে মনে হচ্ছে দারুণ সুস্বাদু হয়েছিল ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া, মন্তব্য করার জন্য।
এই খাবারটা আমার কাছে খুবই প্রিয়। টমেটো ভর্তা আমি প্রথম খেয়েছিলাম কক্সবাজারে ঘুরতে গিয়ে। তারপর থেকে টমেটো ভর্তা আমার পছন্দের খাবারে পরিণত হয়েছে। যদিও ভালোভাবে ভর্তাটা তৈরি না করতে পারলে খেতে অতটা ভালো লাগেনা। আপনার ভর্তাটা দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে।
জি ভাইয়া,ঠিকমত তৈরি না করলে এর স্বাদ পাওয়া যায় না।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
টমেটো এমন একটা সবজি যেটা আমাদের মানব শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিটামিন যুক্ত। একটা টমেটো তে যে পরিমাণ ভিটামিন এ-এর ভরপুর তা এক কেজি আপেলের চেয়েও বেশি। তাই মানবদেহের জন্য টমেটো গুরুত্ব অপরিসীম। আর আপনি সেই টমেটো দিয়ে খুব সুন্দর করে একটা ভর্তা তৈরি করেছেন। এবং সেটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুবই সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছেন দারুন লেগেছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া