স্বরচিত কবিতা||স্বপ্নের রাজ্যে তুমি

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

png_20240714_084519_0000.png

লেখালেখি কলমে না করলেও এই প্লাটফর্মে আসার পর থেকে প্রতিনিয়তই কিছু না কিছু লিখে যাচ্ছি, মানে টাইপিং করে আরকি।যাইহোক,সব সময়ই চেষ্টা করি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিছু করতে।আর সেই চিন্তাধারা থেকে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন কবিতা লিখছি,আর কবিতার খাতাটা একটু ভারী করছি। যদিও আমি খুব ভালো লিখতে পারি না,তবুও চেষ্টা করতে কে নিষেধ করলো তাই না!মনের আবেগ অনুভূতিগুলো আপনাদের মাঝে শেয়ার না করলে আর কোথায় করব।

আমার বাংলা ব্লগ মানেই তো আমাদের আনন্দ দুঃখ ভাগ করে নেয়ার জায়গা।আর এখানেই সবাই সবার ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারে।আমি নিজেও চেষ্টা করি ভিন্ন কিছু নিয়ে আসতে।আর আজকের কবিতাটা সম্পূর্ণ কাল্পনিক এক প্রেমিকের। যদিও আমি মেয়ে হয়েই লিখাটা লিখলাম,তবে মনে হলো মন্দ হয় নি। একজন প্রেমিক তার প্রিয় মানুষের জন্য কত কি করে,তার মনের মাঝে কত অনুভূতি যে লুকিয়ে থাকে তার অন্ত নেই। কবিতার মর্মকথা কিছুটা নিচে লিখে দিলাম।আর বাকিটা কবিতা পড়েই বুঝতে পারবেন।যাইহোক তাহলে কবিতাটা শুরু করি।

♥️স্বপ্নের রাজ্যে তুমি♥️

তোমার হাসিতে মত্ত আমি,
তোমার চোখেতে হারাই নিজেকে,
আমার বুকের মধ্যিখানে,
রয়েছো তুমি সযতনে লুকিয়ে।

তোমাতেই সুখ বিলীন করি,
তোমাতেই আমি স্বর্গ খুঁজি,
আমার হৃদয়ের শূন্য খাঁচাতে,
তোমারই অপেক্ষায় দিন গুনি।

তোমার চাহনী পাগল করেছে,
কেড়ে নিয়েছে এই মন,
আমার বাহুতে মাথা রেখো তুমি,
করবো না কখনো অযতন।

তোমাতেই আমি স্বপ্ন বিলাসী,
তুমিই আমার সুখের প্রেয়সী,
প্রেমের পরশে নেভাবো আগুন,
বুকে জড়িয়ে করবো আপন।

তুমিই তো আমার সেই সুখ,
তুমিই আমার যত বাহানা,
আমার কাছে এসে দেখো তুমি,
লাগবে না তোমার কারো করুণা।

তোমাতেই পাই প্রাপ্তির সুখ,
তোমাতেই করি জীবন আয়োজন,
তুমি আমার স্বপ্নের রাজ্যে,
আমার হয়ে থেকো আজীবন।

আমার অনুভূতি

একটা মানুষকে প্রাণের চেয়েও বেশি আপন করে নিলে যে অনুভূতি হয় ঠিক সেই অনুভূতি নিয়েই আজকের কবিতা।এখানে লুকিয়ে আছে প্রিয়কে পাওয়ার তাড়না।প্রিয়কে কাছে পেলে তাকে আর অন্য কারো হতে না দেয়ার ভাবনা।তার চাহনী,হাসি সবকিছুতেই নিজেকে খুঁজে পাওয়ার এক তীব্র বাসনা আছে।আর প্রত্যেকটা ভালোবাসার মানুষের মনের আকুতি এগুলোই,আর সেইরকম কিছু আকুতি,অনিভূতি নিয়ে এই কবিতাটা।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

আপনার স্বরচিত কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইনে ভীষণ ছন্দ নিয়ে লিখেছেন। আসলে এই ধরনের স্বরচিত কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে, স্বপ্নের রাজ্যে তুমি এই কবিতাটি প্রতিটা লাইনে আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ,তোমাকেই সুখ বিলীন করি। তোমাতেই আমি স্বর্গ খুঁজি এই দুটি লাইন আমার কাছে চমৎকার লেগেছে ধন্যবাদ এমন সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু, এত সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।কবিতা লিখতে খুবই ভালো লাগে এ জন্যই আপনাদের মাঝে শেয়ার করা হয়।

 2 years ago 

আপু এমন বাসনা তো প্রেমিকারাও তাদের মনে ধারন করে। প্রেমিক হউক আর প্রেমিকাই হউক। সত্যিকারের প্রেমের অনুভূতি কিন্তু একই রকমের হয়। দারুন একটি কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের কবিতাটি আমার কাছে বেশ ভালোই লাগলো। আমি তো বাস্তবেই এমন অনুভূতি ধারন করি। ধন্যবাদ আপু এমন সুন্দর রোমান্টিক একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু। যারা সত্যি কারের ভালোবাসে তারাই মূলত এরকম কিছু প্রত্যাশা করে। সবাই হয়তো তা করে না, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভালোবাসার মানুষের মনের আকুতি এবং অনুভূতি নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। আপনার কবিতাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আজকের কবিতাটাও ব্যতিক্রম নয়। সত্যি অসাধারণ লিখেছেন আপনি প্রত্যেকটা লাইন। প্রত্যেকটা লাইনেই ভালোবাসার মানুষের প্রতি অনুভূতিগুলো তুলে ধরেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু চেষ্টা করেছি মনে আকুতিগুলো এভাবে ফুটিয়ে তোলার জন্য। আমার কবিতা আপনার ভালো লাগে শুনে আমার খুব ভালো লাগছে।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন স্বপ্নের রাজ্য তুমি। আসলে যদি সত্যিকারের ভালোবাসা যায় কাউকে তাহলে তাকে স্বপ্নের রাজ্য মনে করা যায়। আর যদি মিথ্যা ভালোবাসায় কাউকে আবদ্ধ করা যায় তাহলে তাকে নিয়ে এসব ভাবা শুধু হাস্যকর বিষয়। আপনার কবিতার প্রতিটি চরণ আমার ভীষণ ভালো লেগেছে যতই পরেছি ততই আরো ভালো লেগেছে ধন্যবাদ।

 2 years ago 

মিথ্যে ভালোবাসায় কখনো কাউকে পাওয়ার আকাঙ্খা থাকে না ভাইয়া। আপনার মন্তব্যটা পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

আমরা সবাই প্রতিনিয়ত নিজের ক্রিয়েটিভিটি প্রদর্শন করার চেষ্টা করে যাচ্ছি আপু। আপনিও খুবই ভালো কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতার লাইনগুলো অনেক ভালো লেগেছে। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

চেষ্টা করি একটু গুছিয়ে কবিতা লেখার জন্য কারণ কবিতা লিখতে খুব ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

আমিও সেটাই বিশ্বাস করি সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জায়গা হচ্ছে আমার বাংলা ব্লগ। স্বপ্নের রাজ্যে রাজকুমারকে নিয়ে অনেক সুন্দর কল্পনা করলেন আপনি। কবিতায় অনেক কিছু লেখা যায় অনেক কিছু শেয়ার করা যায় যার স্বল্প ভাষায়। সবার মত আপনিও খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন প্রতি সপ্তাহে। অনেক ভালো লেগেছে আপনার আজকের কবিতাটি পড়ে।

 2 years ago 

আপু স্বপ্নটা অন্যজনের চোখে দেখা। আর লেখাগুলো মনের মাঝেই ঘুরঘুর করছিল, ভাবলাম এভাবে একটা কবিতা সাজিয়ে ফেলি।ধন্যবাদ আপু,আপনার এত সুন্দর উৎসাহ মূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার স্বপ্নের রাজ্যে তুমি কবিতা পড়ে খুব ভালো লাগলো। আপনার স্বরচিত কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। প্রিয় জনের মাঝে নিজেকে অনুভব করা যায়। প্রিয়জন পাশে থাকলে জীবন খুবই সুন্দর। তাইতো প্রিয়জনের প্রাপ্তির সব সুখ। এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আমার কবিতাগুলো সব সময় পড়ে এত সুন্দর করে উৎসাহ প্রদান করার জন্য । আপনাদের উৎসাহ পেলেই ভালো লাগে।

 2 years ago 

আমরা আমাদের ভালবাসার মানুষদের জন্য কত শত স্বপ্ন আশা মনে পুষিয়ে রাখি। ভালোবাসার মানুষকে কাছে পেলে সেগুলো সত্যি করার স্বপ্ন দেখি। ভালোবাসা নিয়ে মনের মানুষকে নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। বেশ ভালো লেগেছে আমার কাছে।ধন্যবাদ সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু কথা গুলো একদম ঠিক বলেছেন। আপনার কথাগুলো পড়ে খুবই ভালো লেগেছে। এভাবে প্রতিনিয়ত মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

নিজের প্রিয় মানুষকে নিয়ে নিজের মধ্যে থাকা সব অনূভুতি গুলো কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন আপু। সত্যি খুবই চমৎকার লাগল আপনার কবিতা টা। আমাদের প্রিয় মানুষগুলোকে আমরা স্বপ্নের মধ‍্যেই রেখে দেয়। আশা রাখি তারা সবসময় আমাদের সাথে থাকবে পাশে থাকবে। দারুণ লিখেছেন কবিতা টা। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া। প্রিয় মানুষদের নিয়ে কত আবেগ অনুভুতি লুকায়িত থাকে তা হয়তো বলে শেষ করা যাবেনা।

 2 years ago 

বর্তমান সময়ে সবাই খুবই চমৎকার কবিতা লিখে যাচ্ছে। আর আপনার লেখা কবিতাগুলো তো এমনিতে আমার কাছে দারুন লাগে। আজকের কবিতাটা আপনি খুবই চমৎকার ভাবে লিখেছেন। স্বপ্নের রাজ্য তুমি নিয়ে লেখা কবিতার প্রতিটা লাইন খুব সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমার কবিতা যে আপনার কাছে ভালো লাগে সেটা শুনে আমারও খুব ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39