পোস্টার রঙ দিয়ে একটি নদীর পাড় আর সূর্যাস্তের ছবি অংকন।১০% বেনিফিশিয়ারী @লাজুক-শিয়াল এর জন্য।
আসসালামুআলাইকুম।
প্রিয় বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি প্রথমেই প্রয়োজনীয় উপকরণগুলো নিচে দিয়ে দিলাম-
★ পোস্টার কালার★
★ ড্রয়িং খাতা ★
★ তুলি★
★ প্লেট ★
প্রথম ধাপ
এরপরে আমি প্রথমে লাল রঙ নিলাম৷ লাল রঙ দিয়ে আমি খাতার উপরের দিকে রঙ করতে থাকলাম।
দ্বিতীয় ধাপ
লাল রঙ করার পর আমি কমলা রঙ নিলাম। লাল রঙের নিচের অংশে আমি কমলা রঙ করলাম।আর লাল রঙ এর সাথে মিশিয়ে নিলাম।
তৃতীয় ধাপ
কমলা রঙের পর আমি হলুদ আর কমলা মিশিয়ে একটি রঙ তৈরি করলাম। সেটা দিয়েই নিচের দিকে রঙ করতে থাকলাম।
চতুর্থ ধাপ
এরপরে আমি মাঝ বরাবর অংশে হলুদ রঙ দিয়ে পেইন্ট করলাম।এভাবে আমি উপরের দিকের আকাশের ছবি পেইন্ট করে নিলাম। সূর্যের কিরণে পুরো আকাশ লালচে-হলুদের আভা ছড়িয়ে আছে।
পঞ্চম ধাপ
এরপরে আমি নীল আর আকাশী রঙ মিশিয়ে রঙ তৈরি করে নিলাম। এরপরে আমি হলুদ রঙের নিচে একটু জায়গা নিয়ে রঙ করলাম।
এরপরে আমি আকাশী রঙ নিয়ে নিচের দিকে রঙ করতে থাকলাম। আমি এই ২ রঙ ভালোভাবে মিশিয়ে নিলাম। নীল রঙের সাহায্যে পানিতে কিছু ঢেউ একে নিলাম।
তারপরে আমি নীল রঙ নিয়ে হলুদের নিচের অংশ রঙ করে নিলাম।
ষষ্ঠ ধাপ
এরপরে আমি সবুজ রঙ নিলাম। সবুজ রঙ আর পেস্ট রঙ মিশ্রিত রঙ দিয়ে নিচের অংশ রঙ করে নিলাম।
নিচে কিছু ঘাস একে নিলাম। এক্ষেত্রে আমি পেস্ট রঙ ব্যবহার করেছি।
তারপরে কিছুটা পরিমাণ সাদা রঙ নিলাম, সাদা রঙ দিয়ে আমি নীল আর হলুদ রঙ এর মাঝ বরাবর দিয়ে রঙ মিশিয়ে নিলাম।
সপ্তম ধাপ
এরপরে আমি একটি সূর্য একে নিবো। এজন্য তুলিতে সাদা রঙ নিয়ে মাঝ বরাবর অংশে একটি সূর্য একে নিলাম৷
অষ্টম ধাপ
এরপরে নিয়ে নিলাম বাদামী রঙ। বাদামী রঙ দিয়ে আমি কিছু নারিকেল গাছ একে নিবো। এজন্য প্রথমে আমি গাছের কান্ড রঙ করে নিলাম। তুলিতে রঙ নিয়ে আমি প্রথমে সবগুলো গাছের কান্ড রঙ করে নিলাম।
নবম ধাপ
এরপরে আমি সবুজ রঙ নিলাম। সবুজ রঙ দিয়ে গাছের পাতার ডালগুলো এক এক করে পেইন্ট নিলাম।
এরপর আমি গাছের পাতাগুলো একে নিতে থাকলাম। এক এক করে আমি প্রতিটি ডালে পাতা একে নিলাম।
এইভাবে আমি সবগুলো ডালে পাতা একে নিলাম। গাছ আকা সম্পূর্ণ হয়ে গেল।
দশম ধাপ
এরপরে আমি কিছু পাখি একে নিলাম আকাশে উড়ে বেড়াচ্ছে তারা। এক্ষেত্রে আমি কালো রঙ ব্যবহার করেছি।
আমার ছবিসহ এই পেইন্টিং৷
আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের পেইন্টিং খুব ভালো লাগবে।
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
নীলসাগর, সূর্যাস্তের আনন্দঘন মুহূর্ত, আকাশে পাখির কলরব, নদীর তীরে গাছ পালা। সবকিছু মিলিয়ে এতো সুন্দর দৃষ্টি নন্দন দৃশ্য অংকন করেছেন যা অন্যান্য মানুষদের মন আকৃষ্ট করবে স্বাভাবিক একটা বিষয়।
মনের সবটুকু রং মিশে আপনি আপনার অসাধারণ পেইন্টিং তৈরি করেছেন। সত্যি খুব ভালো লেগেছে অসাধারণ
অনেক ভালো লেগেছে ভাইয়া আপনার মতামত। অনেক ধন্যবাদ আপনাকে।
নদীর পারে সূর্য অস্তের সময় দেখতে অসাধারন লাগে।আমি মাঝে মাঝে এই দৃশ্য দেখার জন্য যায়।আপনি চমৎকার ভাবে বাস্তব কে ফুটিয়ে তুলেছেন অনেক সুন্দর লাগছে আর ধাপ গুলো খুব গুছিয়ে করেছেন শুভ কামনা।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে
পোস্টার রং দিয়ে নদীর পাড় ও সূর্যাস্তের চিত্র অংকন অনেক সুন্দর হয়েছে আপু। আপনি খুব সুন্দর করে এই চিত্রটি অংকন করেছেন। আপনার অংকনের প্রতিটি ধাপ একদম নিখুঁত এবং স্পষ্ট ছিল। আপনার অংকিত চিত্রটি আমার খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে আপনার অংকনের দক্ষতা আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের মতামত পেয়ে সত্যিই খুব ভালো লাগে ।
পোস্টার কালার দিয়ে খুবই সুন্দর নদীর পার ও সূর্যাস্তের দৃশ্য অংকন করেছেন। এটি আমার খুবই ভালো লেগেছে। আপনার সুন্দর উপস্থাপনা আমার অনেক পছন্দ হয়েছে। খুবই সুন্দর ভাবে এবং দক্ষতার সাথে এই অংকনটি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া
পোস্টার রং দিয়ে আপনি দারুন অঙ্কন করেছেন একটি নদীর পাড় আর সূর্যাস্তের ছবি অংকন করেছেন।অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার হাতের কাছে অনেক ভালো। প্রতিটি কাজ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখার মত ছিল। আপনার জন্য শুভকামনা রইল।অনেক ধন্যবাদ ভাইয়া,আপনার মতামত এর জন্য।
অনেক সুন্দর একটি ড্রয়িং করেছেন আপু। দৃশ্যটিতে আকাশ দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। খুব সুন্দর করে আকাশের রংটি করেছেন আপনি। যা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সূর্য এবং পাখিগুলোকে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। খুব সুন্দর করে প্রত্যেকটি ধাপ আমাদের সাথে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ এমন একটি ড্রয়িং শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু, আপনার মতামত পেয়ে খুব খুশি হয়েছি।
এমন চিত্রাঙ্কনের প্রশংসা যত করা যাবে ততই কম হবে বলে মনে হয় তারপরও বলতে চাই আপু আপনার কালার কম্বিনেশন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত চিত্রাংকন সত্যিই অনেক বেশি সুন্দর হয়েছে। পোস্টার কালার দিয়ে আমিও পেইন্টিং করতে অনেক ভালোবাসি আর যারা এমন পেইন্টিং করে তাদের কাজ আমার অনেক ভালো লাগে তার মধ্যে আপনি অন্যতম। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল আপু।
আপু আপনার কাজগুলোও আমার খুব ভালো লাগে। এত সুন্দর মতামত দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে
সত্যি বলতে আপু ছবিটার রংয়ের কম্বিনেশন টা চোখ ধাঁধানো হয়েছে। লাল আর হলুদ কালারের মধ্যে সূর্যটা অনেক ফুটে উঠেছে। আর আপনি প্রত্যেকটা ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এরকম একটা সুন্দর ছবি আমাদের সামনে উপস্থাপন করার জন্য এবং শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।মতামত পেয়ে ভালো লাগলো
আপনার অঙ্কন করা পেইন্টিং দেখে মনে হচ্ছে সেন্টমার্টিন দ্বীপে নারিকেল বাগান এর মধ্য দিয়ে সূর্য ডোবার দৃশ্য কেউ ক্যামেরাবন্দি করেছে। আসলেই পেইন্টিংটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। পেইন্টিং করার প্রত্যেকটির ধাপ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, মতামত পেয়ে খুব ভালো লাগলো