বাড়ি পাহারাদার সাপ।বাস্তব ঘটনা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
অনেক বছর আগে একটি ঘটনা। আমাদের বাড়িতে তখন কিছু লোক এসেছিল সাপ ধরার জন্য। বলা যায় তাদেরকে ডাকা হয়েছিল। বাড়িতে অনেকগুলো সাপ রয়েছে সেগুলো ধরার জন্যই নির্দিষ্ট দিনে তারা চলে এলো। আর আমি অনেক ছোট ছিলাম তখন, খুব সম্ভবত ক্লাস থ্রি বা ফোরে পড়ি। যখন তারা এসেছিল তখন সবাই মিলে বসে একটা গণ্ডির মতো তৈরি করল। সেখানে একজন ছিল প্রধান ব্যক্তি।তার কথা মতে বাকিরা কাজ করল। তারা মোট চারজন ছিল। তার পাশাপাশি আমাদের বাড়ির কিছু বড় মানুষজনও ছিল। তখন তারা সেখানে কিছু ছাই এবং ধানের অবশিষ্ট যে কুটো অংশ থাকে সেগুলো নিয়ে কি যেন পড়তে শুরু করল এবং এগুলোতে ফু দিতে লাগলো।তারপর সেই প্রধান ব্যক্তির সাথে বাকি যে লোকগুলো এসেছিল তারা সেই পড়া ছাই এবং কুটোগুলো নিয়ে বাড়ির আশেপাশে সব জায়গাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসার জন্য গেল।
যাই হোক আমরা বাড়ির সকলেই এখানে নির্দিষ্ট জায়গায় বসে ছিলাম। তবে আমরা সবাই নিজেদের ঘরের তালা দিয়ে এসেছি। যাতে আমাদের এক জায়গাতে বসিয়ে অন্য কেউ ঘর চুরি করতে না পারে। যাইহোক ইতোমধ্যে সকলের ঘরের আশেপাশের জায়গাগুলোতেই প্রথমে দেয়া হয়েছে। কাছাকাছি জায়গা গুলোতে দেয়ার পর দূরের জায়গা গুলোতে দেয়া হবে। সেই ছাই গুলো ছড়িয়ে ছিটিয়ে দেয়ার পর প্রধান ব্যক্তি তার জায়গাতে বসেই বলে দিচ্ছে কোথায় কোথায় সাপ রয়েছে। তখন একজন লোক আমাদের ঘরের পাশ থেকেই একটা সাপ ধরে এনেছিল। যদিও সে যখন সাপ ধরতে যাচ্ছিল এমতাবস্থায় আমরা সকলেই গিয়েছিলাম দেখতে। আসলেই দেখলাম সেখানে মাঝারি আকার একটি সাপ ধরে নিয়ে আসলো। যদিও সেটা খুব বিষাক্ত নয়।
তারপর অন্যান্য জায়গাতেও কিছু সাপ ধরে নিয়ে এসেছিল। পরবর্তীতে যে কবরস্থান আমাদের বাড়ির প্রসিদ্ধ একজন ব্যক্তির যার বংশধর হিসেবে আমরা পরিচিত। উনি তখনকার একজন প্রখ্যাত ব্যক্তি এবং ধার্মিক ছিলেন। ওনার কবরের পাশেই যখন ছাই ছিটাতে গেল তখন সেখানে ভূমিকম্পের মতো সবকিছু নাড়া দিয়ে উঠলো। আর প্রধান লোক আমাদের সামনেই নিজের জায়গাতে বসেই বলতে লাগলো সর্বনাশ হয়ে গেল। কারণ ওই কবরস্থানে বাড়ি পাহারাদার সাপ থাকে। যেটি একজন নামাজী জ্বীন ছিল। তবে উনি সাপ আকার ধারণ করে সেখানে বসবাস করেন এবং বাড়ি পাহারা দেন। বাড়ি পাহারা দেয়া তার বড় কাজ। তবে এটা যদিও বাড়ির মুরুব্বীদের কাছ থেকে শোনা। তখন সেখানেই ভূমিকম্পের মতো কম্পন এবং গর্জন দেখেই সেখানে থাকা লোকজন সবাই দূরে চলে এসেছিল এবং সেই সাপুড়ে সেদিনকার মত চলে গিয়েছিল।
কারণ তার পক্ষে আর সাপ ধরা সম্ভব নয়। যে কোন মুহূর্তে যে কোন ক্ষতি হয়ে যেতে পারে তাদের। মোটামুটি বাইরে যে সাপগুলো সে ধরেছে সেগুলো নিয়ে সে চলে গেল। কিন্তু এ গর্জনটা হওয়ার পর আর সাহস করল না কোন সাপ ধরার।কারণ সে যদি আর এক মুহূর্তও সেখানে অপেক্ষা করে তাহলে তাকে বিরাট মূল্য দিতে হবে। বাড়ির আশেপাশে থেকে যে সাপগুলো ধরেছিল সেগুলো নিয়ে সেদিনের মত বিদায় হয়ে গেল। তবে তাদের আর কখনো ডাকা হয়নি। ডাকলেও হয়তো বা তারা আর বাড়িতে পা দিত না। কারণ তারা সেদিনই বলে গিয়েছে এই বাড়ি পাহারাদার সাপটাকে বিরক্ত করার কারণে তাদের উপরে হয়তো বা কোন অভিশাপ বা তাদের বড় কোনো ধরনের ক্ষতি হতে পারে।
আজকের মতো এতোটুকুই আরেকদিন এই বাড়ি পাহারাদার সাপের ভিন্ন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
মোবাইল ও পোস্টের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | বাস্তব ঘটনা |
| ক্যামেরা.মডেল | এম ১২ |
| ফটোগ্রাফার | @bristy1 |
| লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনার পোস্টকৃত ঘটনাটি আমার কাছে অনেক বেশি ভয়ংকর লেগেছে বিশেষ করে বাড়ির পাহারাদার সাপ এই প্রথম এরকম কোন একটি ঘটনা জানতে পারলাম। আসলে মাঝে মাঝে এরকম কিছু জীন থাকে যেগুলো অনেক রূপ ধারণ করে থাকে, তাদেরকে কেউ কোন ক্ষতি করতে গেলে তাদের কোন ক্ষতি হয় না বরঞ্চ যে ক্ষতি করতে যায় তাদেরই কোন না কোন দিক দিয়ে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট ধন্যবাদ।
আসলে ওই জ্বীন আমাদের বাড়িতে সব সময় অবস্থান করে। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
ঠিক বলছেন আপু এমন ঘটনা আমরা অনেকবার পড়েছি আসলে সবগুলো জ্বীন খারাপ হয়না কিছু কিছু জ্বীন ভাল হয় যেগুলো সাপের মতো করে থাকে। জ্বীনের মধ্যে খারাপ এবং ভালও আছে যেগুলো নামাজি জ্বীন বলতেছেন সেটা অবশ্যই ভালো একটা দিক ঘরটা পাহারা দিচ্ছে। গল্পটি পড়ে কিন্তু অনেক ভালো লেগেছে আবার ভয়ও পাচ্ছিলাম।
অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য ভাগ করে নেয়ার জন্য ভালো থাকবেন।
এই ঘটনার দিন আমিও সেখানে ছিলাম পুরো ঘটনা প্রত্যক্ষ করেছিলাম। আসলে সেই প্রথম সাপ ধরার যে প্রসেসিং গুলো করা হয় সেটা দেখেছিলাম। তবে বাড়ি পাহারাদার সাপের কেন্দ্রস্থানে গিয়ে তারা যে ভুল করেছে সেটা তারা বুঝতে পেরেছে। সেজন্যই তারা সেখান থেকে তৎক্ষণাত চলে গিয়েছে। যাই হোক গল্পটা খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।
আসলে সেদিন প্রথম বারের মত এমন কিছু দেখে সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
বাস্তব জিবনের এই ঘটনাটি আপনাদের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। এরকম কিছু জীন থাকে যেগুলো অনেক রূপ ধারণ করে থাকে।কিন্তু কোন মানুষের ক্ষতি করেনা এরা বরং মানুষের অনেক উপকারে লাগে। আমরা না জেনে বুঝেই সেগুলো কে মারার চেষ্টা করি।যাইহোক তারা নিজেদের ভুল বুঝতে পেরে দ্রুত ওখান থেকে সরে গিয়েছিল। সুন্দর একটি বাস্তব ঘটনা আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
জি ভাই একদম ঠিক বলেছেন। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ মন্তব্য ভাগ করার জন্য।