ডাই পোস্ট || এসো নিজে করি -ক্লে দিয়ে তৈরি ওয়ালমেট।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজ আবারো ফিরে এলাম আপনাদের মাঝে দারুন একটি পোস্ট নিয়ে। ক্লে দিয়ে কাজ করতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কারণ প্রতিযোগিতায় যখন ক্লে দিয়ে কাজ করছিলাম তখন মনে হয়েছে খুব স্মুথ একটা কাজ। যেখানে কোন ক্লান্তি লাগে না, ভালোই লাগে। যাই হোক সে ভাবনা থেকে আজকে এই ডাই প্রজেক্টটা নিয়ে এলাম। আজকের ডাই প্রজেক্ট এর মেইন থিম হচ্ছে ফুলে ভরপুর একটা গাছ, তার নিচে একটা বাড়ি।সেখানে আবার সুন্দর একটা ডেকোরেশন আছে।
গতকাল রাত্রি বেলায় প্রায় দেড় ঘন্টা সময় ব্যয় করে এই কাজটা করেছিলাম। আসলে পোস্ট করার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম ভেরিয়েশন চিন্তা করতে হয়। আর সেই হিসেবে আমি ভাবলাম ডাইপ্রজেক্টে ভিন্ন কিছু করা যাক। অন্য কিছু করার ইচ্ছে থাকলেও যাবতীয় উপকরণ না থাকার কারণে সেগুলো আর করতে পারিনি। তাই ভাবলাম ক্লে দিয়ে কাজ করতে চলে যাই।কিছু ক্লে ছিল সেজন্য এই গুলোকে কাজে লাগিয়ে ফেললাম এবং সুন্দর একটা ওয়াল হ্যাংগিং ডাই তৈরি করলাম। আসলে ঘরের সৌন্দর্য বাড়াতে এরকম ছোট ছোট জিনিস গুলো অনেক বেশি কাজে দেয়। বর্তমান সময়ে আমি যতগুলো ডাই প্রজেক্ট করছি সবগুলোই কিন্তু আমার রুমের দেয়ালে সুন্দরভাবে টাঙিয়ে রাখছি। একদিন সময় করে পুরো রুমের ডেকোরেশনটা আপনাদের মাঝে শেয়ার করব। তবে আগে সবকিছু গুছিয়ে নেই। যাই হোক কথা না বাড়িয়ে ডাই প্রজেক্টটা শুরু করা যাক।
ডাই এর জন্য উপকরণসমূহ |
|---|
- ক্লে
- হার্ড পেপার
- কাঁচি
প্রথম ধাপ |
|---|
প্রথম ধাপে আমি আর হার্ড পেপারকে গোল আকারের বৃত্ত তৈরি করে তারপর সেটা একদম বরাবর গোল শেপ করে কেটে নিলাম।
দ্বিতীয় ধাপ |
|---|
এই ধাপে আমি ক্রিম কালারের ক্লে এবং কালো ক্লে নিয়ে মিক্স করে গ্রে কালার তৈরি করে নিলাম।
তৃতীয় ধাপ |
|---|
এখন সেই গোল করে কাটা কাগজের ওপরে এই ক্লে টা দিয়ে ভরাট করে নিলাম। একটা মাটির বেইজ তৈরি করে নিলাম।
চতুর্থ ধাপ |
|---|
এখন কমলা রঙের ক্লে নিয়ে ঘরের আকারে প্রথমে একটা শেপ তৈরি করলাম। তার উপরে আবার একটু খয়েরি রং এর সাথে হালকা গোলাপি রঙ মিক্স করে যে ক্লে তৈরি করলাম সেটা ঘরের চাল হিসেবে দিয়ে দিলাম এবং কিছু ডিজাইন করে নিলাম।
পঞ্চম ধাপ |
|---|
এই ধাপে বেগুনি রঙের ক্লে দিয়ে ঘরের দরজার শেপ তৈরি করলাম। তার পাশাপাশি উপর দিকে ছোট্ট গোল করে একটা জানালা দিয়ে দিলাম। কালো রং দিয়ে আবার সেগুলো বোল্ট করে নিলাম।
ষষ্ঠ ধাপ |
|---|
এই ধাপে খয়েরি রঙের ক্লে দিয়ে গাছের শাখা কান্ড দিয়ে দিলাম। তার পাশাপাশি সবুজ, হালকা সবুজ এবং হলদে সবুজ রঙের পাতা দিয়ে দিলাম কয়েকটা।
সপ্তম ধাপ |
|---|
গাছের নিচের অংশের কিছু ঘাস দিয়ে দিলাম হালকা সবুজ রঙের ক্লে দিয়ে। তারপর গোলাপি এবং হালকা গোলাপি রং মিক্স করে কিছু ফুল তৈরি করে নিলাম। এগুলো গাছের ডালে দিয়ে দিলাম। দুই রঙের বাহারি ফুল এই গাছে ফুটেছে।
অষ্টম ধাপ |
|---|
এই ধাপে লাল কালারের দুটো মাশরুম ঘরের পাশে বসিয়ে দিলাম। তার পাশাপাশি হালকা গোলাপি রং দিয়ে মাশরুমের ডাটা দিয়ে দিলাম। ছোট ছোট কিছু ফোটা দিয়ে দিলাম লাল রঙের মাশরুমের উপরে।
ফাইনাল আউটলুক |
|---|
এইতো খুব সুন্দর একটা ওয়াল হ্যাংগিং ডাই প্রজেক্ট তৈরি করে নিলাম কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
বাহ দারুন একটি ডাই প্রজেক্ট তৈরি করলেন আপু আপনি। দেখে তো ভীষণ ভালো লাগলো। আর ক্লে দিয়ে তৈরি করা যেকোনো কিছু দেখতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে এই প্রজেক্টগুলো তৈরি করতে অনেক সময়েরও দরকার হয়ে থাকে। আপনি বেশ সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য তৈরি করলেন ক্লিয়ার। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি প্রজেক্ট শেয়ার করার জন্য।
আপনাদের প্রশংসা পেলে আরো করতে ইচ্ছে করে আপু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
ক্লে দিয়ে তৈরি ওয়ালমেট খুবি সুন্দর হয়েছে দেখে অনেক ভালো লাগছে আমার। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য, ভালো থাকবেন।
এটা ঠিক বলেছেন ক্লে দিয়ে কাজ করলে কোন ক্লান্তি বা বিরক্ত লাগে না, আর কাজ করতে অনেক ভালো লাগে। আপনি আজকে ক্লে দিয়ে খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। যেটি দেখতে ভীষণ সুন্দর লাগছে। এত চমৎকার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সেজন্যই রাতে বসে চেষ্টা করলাম,আর দেখলাম খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি করতে পেরেছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য ভাইয়া।
আপনি আজ আমাদের মাঝে অপরূপ সৌন্দর্য ক্লে দিয়ে তৈরি ওয়ালমেট। আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। এই ধরনের সৃজনশীল এক্টিভিটিস দেখতে কারী না ভালো লাগে। প্রতিটি ধাপ আপনি বেশ দক্ষতার সহিত আমাদের মাঝে শেয়ার করলেন। শুভকামনা রইল আপনার জন্য খুব ভালো ছিল আপনার ওয়ালমেট।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব হয় এজন্য চেষ্টা করলাম আর কি।
ক্লে ব্যবহার করে এতো সুন্দর ওয়ালমেট তৈরি করা যায়, তা আসলে আমার জানা ছিল না। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে। আপনি খুবই সুন্দর করে ওয়ালমেট টি তৈরি করেছেন।
চেষ্টা করেছি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য ভাইয়া।আপনাদের প্রশংসা পেয়ে তো আরো বেশি ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার ক্লে দিয়ে তৈরি করা এই ওয়ালমেট খুবই সুন্দর লাগতেছে। ছোট্ট করে একটা ঘর তৈরি করেছেন, আবার ছোট ছোট দুইটা মাশরুম তৈরি করেছেন। একপাশে সুন্দরভাবে একটা ফুল গাছ তৈরি করে দারুণ একটা ওয়ালমেট আপনি তৈরি করে নিয়েছেন। সব মিলিয়ে পুরো ওয়ালমেট টাই অনেক বেশি চোখ ধাঁধানো হয়েছে। ক্লের সাহায্যে এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করে দেয়ালে লাগানো হলে আমার কাছে অনেক সুন্দর লাগে তখন দেখতে। এই ওয়ালমেট টা আপনি অনেক নিখুঁতভাবে তৈরি করেছেন নিশ্চয়ই। নিখুঁত ভাবে কাজগুলো করলে অনেক সুন্দর হয়।
ক্লে দিয়ে তৈরি করতে এত ভালো লাগে যে সব সময়ই ক্লে দিয়ে তৈরি করতে ইচ্ছে করে।
কিন্তু সময় তো আর হয় না ভাইয়া, ধন্যবাদ আপনাকে।
অনেক বেশী সুন্দর দেখতে একটা ওয়ালমেট তৈরি করেছেন আপনি আজকে ক্লে ব্যবহার করে। ক্লে দিয়ে তৈরি করা যেকোনো কিছু দেখতে আমার অনেক সুন্দর লাগে। আর এরকম ভাবে যদি ওয়ালমেট তৈরি করা হয় তাহলে তো আরো সুন্দর লাগে। ঘর গাছ সবকিছুই আপনি অনেক নিখুঁতভাবে তৈরি করেছেন। ক্লে দিয়ে নিখুঁত নিখুঁত কাজগুলো করতে অনেক সময় এর প্রয়োজন হয়। এই সুন্দর ওয়ালমেট দেয়ালে লাগালে দেখতে দারুন লাগবে। আমার তো এমনিতেই অনেক পছন্দ হয়েছে ওয়ালমেট টা।
ক্লে দিয়ে তৈরি ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই সৌন্দর্যময় ডাফ পোস্টটি তৈরি করলেন। আসলে দেখতে পেয়ে ভালো লাগলো। কারণ এই ওয়ালমেট ঘরে টানিয়ে রাখলে আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে। ধাপ গুলো দেখে ভালো লাগলো।
ওয়ালমেট দেয়ালে লাগালে ঘরের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করে।তাই চেষ্টা করলাম আর কি সুন্দর করে তৈরি করে দেয়ালে লাগানোর জন্য ।
ক্লে দিয়ে চমৎকার একটা ওয়ালমেট তৈরি করেছেন আপু। বেশ ভালো লাগছে ওয়ালমেট দেখতে। আমার কাছে গাছটা অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দরভাবে পুরো ওয়ালমেট টা তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।
আসলেই আপু গাছটা অনেক সুন্দর লাগছিল আমার কাছেও। ফুলগুলো দেয়ার কারণে আরো বেশি ফুটে উঠেছে।
আপু ক্লে দিয়ে বেশ দারুন একটি ওয়ালমেটে করেছেন। ক্লে দিয়ে তৈরি করা সব কিছুই কেন যেন বেশ ভালো লাগে। আপনার তৈরি করা ওয়ালমেট করতে মনে হয় বেশ সময়ও প্রয়োজন হযেছে। খুব সুন্দর করে ধাপে ধাপে আপনি ওয়ালমেটটির তৈরি করার পদ্ধতি তুলে ধরেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।