DIY(এসো নিজে করি)পেন্সিল আর্টঃ--একটি উড়ন্ত পাখির আর্ট।১০% লাজুক-শিয়াল এর জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

CollageMaker_202245105955621.jpg

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে একটি পেন্সিল আর্ট শেয়ার করতে চাই ।মূলত অনেকদিন পর আমি পেন্সিল দিয়ে আর্ট করতে বসলাম। পেন্সিল আর্ট গুলো করতে আমার কাছে বেশ ভাল লাগত ।তবে যখন থেকেই পোস্টার রং বা বিভিন্ন জল রং দিয়ে রং করা শুরু করেছি তখন থেকেই পেন্সিল আর্ট এগুলো আর করা হয়নি।আজকে ভাবলাম ছোটখাটো কিছু করে আপনাদের সাথে শেয়ার করি।তাই বসে পড়লাম এবং একে নিলাম একটি পাখির উড়ন্ত দৃশ্য। আশা করি ভালো লাগবে।

আজকের চিত্রের জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

ড্রয়িং খাতা

পেন্সিল

IMG_20220404_195022.jpg

প্রথম ধাপ

প্রথমত আমি পেন্সিল এর সাহায্যে পাখিটির মাথার অংশ একে নিতে থাকলাম।

IMG_20220404_200208.jpg

দ্বিতীয় ধাপ

তারপরে আমি ধীরে ধীরে পাখিটির শরীরের অংশ একে নিলাম।
IMG_20220404_200216.jpg

তৃতীয় ধাপ

তারপরে আমি পাখিটির লম্বা ঠোঁট একে নিয়েছি। এটি মুখের দিক থেকে সামনের দিকে রয়েছে।

IMG_20220404_200306.jpg

চতুর্থ ধাপ

তারপরে আমি পাখিটির ডানার অংশ একে নিতে থাকলাম।প্রথমত আমি পেন্সিলের সাহায্যে হালকা করে এই পাখিটির ডানা একে নিলাম।

IMG_20220404_200503.jpg

পঞ্চম ধাপ

তারপরে ধীরে ধীরে ডানার কিনারায় ডিজাইন করতে থাকলাম। অর্থাৎ পাখির ডানার ভাজ এঁকে নিতে থাকলাম ।দুটো ডানায় একইভাবে ভাজ এঁকে নিয়েছি।
IMG_20220404_200637.jpg

ষষ্ঠ ধাপ

এরপরে আমি পাখিটির বুকের অংশে দাগ টেনে দিলাম অর্থাৎ বুকের অংশ আলাদা করে নিলাম।

IMG_20220404_200851.jpg

তারপর এই পাখিটির চোখ একে নিয়েছি।
IMG_20220404_200928.jpg

সপ্তম ধাপ

এইবার আমি পেন্সিল এর সাহায্যে ডানার ভাঁজগুলোতে পেন্সিল দিয়ে ঘষতে থাকলাম।অর্থাৎ পেন্সিল রং করে নিলাম। ধীরে ধীরে পাখির দুটি ডানাই একইভাবে পেন্সিলের রং করে নিয়েছি।

IMG_20220404_201002.jpgIMG_20220404_201058.jpg
IMG_20220404_201131.jpgIMG_20220404_201216.jpg

অষ্টম ধাপ

এরপরে পাখিটির গায়ের অংশে আমি হালকা করে পেন্সিল দিয়ে ঘষে রঙ করে দিলাম।

IMG_20220404_201333.jpg

এইতো একে ফেললাম খুব সহজেই পেন্সিল এর সাহায্যে একটি পাখি উড়ে যাওয়ার দৃশ্য।আশা করি আমার আজকের এই পেন্সিলের আর্ট আপনাদের কাছে খুব ভালো লাগবে। মন্তব্য করে জানাবেন কিন্তু, আশায় থাকলাম।

IMG_20220405_105647.jpg

IMG_20220405_105740.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণপেন্সিল আর্ট
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 4 years ago 

পেন্সিল স্কেচ এর মাধ্যমে অসাধারণ একটি উড়ন্ত পাখির চিত্র আমাদের মাঝে প্রদর্শন করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 4 years ago 

উড়ন্ত পাখির চিত্র বিভিন্ন পেইন্টিং এর ক্ষেত্রে ব্যবহার করেছি। কিন্তু পেন্সিল দিয়ে প্রথমবার আকার চেষ্টা করেছি।

 4 years ago 

পেন্সিল দিয়ে একটা উড়ন্ত পাখির আর্ট দারুণ এঁকেছেন। আমার কাছে তো বেশ ভালো লাগলো। পেন্সিলের আর্ট গুলা এমনিতেই দেখতে অনেক সুন্দর দেখায়। আপনি খুব সুন্দর ভাবে দেখিয়েছেন কিভাবে পাখিটি আর্ট করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

পেন্সিল আর্ট গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই মাঝেমধ্যে চেষ্টা করি পেন্সিল দিয়ে আর্ট করার ।মন্তব্য ভাগ করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ।

 4 years ago 

পেন্সিল দিয়ে খুবই দারুণ একটি পাখি আপনি এঁকেছেন আপু দেখে মনে হচ্ছে পাখিটি উড়ছে। খুব সুন্দর করে পাখির উড়ানো ফুটিয়ে তুলতে পেরেছেন আপনি প্রতিটি ধাপে ধাপে খুব সুন্দর করে আঁকাটি আমাদের সামনে পরিবেশন করেছেন সত্যিই অসাধারণ লাগলো আমার কাছে।

 4 years ago 

হ্যাঁ আপু সবসময়তো পাখি আকা হয়। কিন্তু এমন একটি পাখি স্বচ্ছভাবে উড়ে যাচ্ছে এটি পেন্সিল দিয়ে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র।

 4 years ago 

আপু আপনার আর্ট বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। আপনি দক্ষ হাতের নিপুন কারুকাজ সবসময়ই আমাদের মাঝে উপস্থাপন করে থাকেন। যা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। আজও আপনি খুবই নিখুঁত একটি উড়ন্ত পাখির আর্ট করে দেখালেন। যা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর এই উড়ন্ত পাখির আর্ট কিভাবে সম্পন্ন করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

আমার অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে মনে আপনার কাছে আমার সব আর্ট ভালো লাগে ।যাই হোক এমন মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য সবসময়ই ধন্যবাদ জানাই।

 4 years ago 

আপু ঠিকই বলেছেন আমিও আগে মাঝে মধ্যে পেন্সিল আর্ট করতাম। কিন্তু রং দিয়ে আর্ট শুরু করার পর এখন আর খুব একটা পেন্সিল আর্ট করা হয় না। আপনার আজকের পাখির পেন্সিল আর্টটি খুবই চমৎকার হয়েছে। পাখিটি দেখতে খুব সুন্দর লাগছে। বিশেষ করে পাখির ঠোঁটটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 4 years ago 

জি আপু পেন্সিল দিয়ে গর্জিয়াস কিছু আর্ট করতে বেশ সময় লাগে ।তবে ছোটখাটো কিছু করতে তেমন বেশি সময় লাগে না। জল রং দিয়ে করার কারণে এখন পেন্সিল দিয়ে তেমন কিছু করা হয়ে ওঠে না।

 4 years ago 

ওয়াও আপু অসাধারণ একটি পাখি অংকন করেছেন। আমার কাছে খুবই অসাধারণ লেগেছে এটি দেখে। ধাপে ধাপে খুব সুন্দর উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে খুব ভালো লেগেছে। এভাবে সামনের দিকে এগিয়ে যান দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 4 years ago 

আমার এই অংকন আমার কাছে ভাল লেগেছে শুনে আমারও খুব ভালো লাগতেছে ।আপনিও প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর অঙ্কন করে থাকেন যা আপনার পোস্টে দেখতে পাই।

 4 years ago 

পেন্সিল দিয়ে আপনি অনেক সুন্দর একটি উড়ন্ত পাখি চিত্র অংকন করেছেন। দেখতে অনেক চমৎকার লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

হ্যাঁ আপু চেষ্টা করি মাঝে মাঝে পেন্সিল দিয়ে কিছু অংকন করার ।অসংখ্য ধন্যবাদ এমন মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 4 years ago 

আপনার আঁকা পেন্সিল দিয়ে একটি উড়ন্ত পাখির আর্ট টা বেশ সুন্দর হয়েছে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আমার আর্ট দেখার জন্য ।আমি চেষ্টা করেছি আমার কাজটি সম্পূর্ণভাবে করার।

 4 years ago 

ওয়াও! আপু খুবই চমৎকার একটি উড়ন্ত পাখির পেন্সিল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখতে তো অসাধারণ লাগছে। পেন্সিল আর্ট আমার খুবই প্রিয় আটের মধ্যে একটি। আমি বেশিরভাগ সময়ে পেন্সিল আর্ট করে থাকি। আপনার পেন্সিল আর্টটিও আজকে চমৎকার লাগছে দেখতে। তবে পেন্সিল এর সাহায্যে আরো কিছু ফিনিশিং দিতে পারলে আরো বেশি ভালো লাগতো দেখতে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আমিও আপনার পেন্সিল আর্ট গুলো দেখেছি। খুব সুন্দর করেই আপনি আর্ট করতে পারেন ।আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.60
ETH 1879.30
USDT 1.00
SBD 0.36