রেনডম ফটোগ্রাফি || সাতটি ভিন্ন ছবিতে আজকের ব্লগ।
♥️আসসালামুআলাইকুম♥️
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে বেশ আনন্দ নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।
আজকে আমি আপনাদের সামনে বেশ কিছু ফটোগ্রাফি তুলে ধরব। এই ফটোগ্রাফি গুলোও আমি কয়েকদিন আগে তুলেছি। যখন আমি আমার নানুর বাড়িতে গিয়েছিলাম সেখানে অনেক ধরনের ফটোগ্রাফি করেছি। আর সবগুলোই খুবই সুন্দর, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে সব সময় নতুন নতুন ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেনডম ফটোগ্রাফি গুলো।
এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ক্যাকটাস। এটি খুবই সুন্দর আর এটি একটি টবের মধ্যে রোপন করা আছে। এটি ছোট একটা ক্যাকটাস,ছোট হওয়ার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। যদিও এই গাছগুলো কিছুটা বড় হয়। আর এর মধ্যে কাঁটাগুলো দেখতে সুন্দর লাগছে। কিন্তু একটা কাঁটা যদি হাতে ফোটে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। সেখানে আমি শুধুমাত্র ছবি তুলেছি, ধরার চেষ্টা করিনি। কারণ একবার হাতে কাঁটা ফুটলে অবস্থা খারাপ হবে।যাই হোক আমার কাছে ভালো লেগেছে দেখে আপনাদের সাথে শেয়ার করলাম।
অনেকদিন পর ছোট ছোট মুরগির বাচ্চা দেখলাম। তাও আবার একটি সাদা একটি কালো। সত্যি বলতে এগুলো আমার খুবই ভালো লেগেছে। আর এই ফটোগ্রাফিটি করার সৌভাগ্য হয়েছে আমার ছোট মামাতো ভাইয়ের কারণে। সে মুরগির বাচ্চাগুলো দেখলে সব সময় সেগুলো নিয়েই থাকে। আর যেহেতু এগুলো একটি কালো একটি সাদা সেজন্য সে সেগুলোকে ধরে সবসময় তার কাছে রাখার চেষ্টা করে। আর খাটের উপরে নিয়ে সে সেখানে খেলা করছে। মুরগির বাচ্চাগুলো চুপচাপ যেন তার কথা শুনছে। তখন আমি ছবি তুলে নিয়েছি। সত্যি বলতে এই বাচ্চা গুলো আমার খুবই ভালো লেগেছে।
এই যে এখানে একটি বিচির মত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিউলি গাছের ফুলের বিচি। যদিও আমার জানা নেই সম্পূর্ণভাবে এর মধ্যে বিচি রয়েছে কিনা। তবে শিউলি গাছের ফুলের সাথে এটি লতানো অবস্থায় পাতার উপরেই রয়েছে।এটি দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই আমি ছবি তুলে নিয়েছি। এটি দেখে খুবই ভালো লেগেছে, তাই ছবি তুলে নিলাম।
একটি হচ্ছে চাল কুমড়া ফুল সহ ভ্রমর এর ফটোগ্রাফি। কিছু ভোমরা যখন উড়ে বেড়াচ্ছিল তখন দেখলাম একটি ফুলের উপরেও ভোমরা ফুলের মধু খাওয়ার জন্য বসেছে। তখনই আমি দেখতে পেয়েছি।দেখতে বেশি সুন্দর ছিল, আর আমি এইভাবে ছবি তুলে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। সত্যি বলতে এটি এমনিতেই বেশ ভালো লেগেছে।
এখানে দেখতে পাচ্ছেন একটি বড়ই গাছের মধ্যে অনেক বড়ই। এখানে গাছে অনেক বড়ই ধরে। ছাদের পাশেই গাছটি উঠেছে। আর এ কারণেই উপরে অনেকগুলো বড়ই এর ডাল রয়েছে। এখন তো বড়ই গাছে ধরে থাকে,কারণ এখনই সময়। আর ছবিগুলো তুলেছি অনেকগুলো বড়ই একসাথে নিয়েই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
খুব সুন্দর একটি শিউলি ফুল উপরের দিকে ফুটন্ত অবস্থায় রয়েছে। আর এটি একটি মাত্র ফুল ফুটে রয়েছে। যার কারণে আলাদাভাবে ছবি তুলেছি। আপনাদের সাথে পূর্বে শিউলি ফুল একসাথে ফোটা ছবি দিয়েছিলাম। কিন্তু অনেকগুলো ফুল থাকার কারণে ভাবলাম আরো একটি ছবি আপনাদের সাথে শেয়ার করি। সাদা ফুল মাঝখানে একটু কমলা রঙের থাকার কারণে এটি অনেক বেশি আকর্ষণীয় লাগে।
সর্বশেষ ছবিটি হচ্ছে একটি লেবুর ছবি। এটি গাছের মধ্যে ধরে রয়েছে। ছাদের উপরে বিভিন্ন টবের মধ্যে অনেক রকমের গাছ রয়েছে। তার মাঝে লেবু গাছ আছে দুটি। আর সেখানে অনেকগুলো লেবু ধরেছে। আমি অনেকগুলো ফটোগ্রাফি করেছি কিন্তু একটি মাত্র ছবি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে খুব বেশি সুন্দর লাগে।এটা আমাদের জন্য খুবই উপকারী।
এই ছিল সাতটি ছবি নিয়ে রেনডম ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | রেনডম ফটোগ্রাফি |
| ক্যামেরা.মডেল | M12 |
| ফটোগ্রাফার | @bristy1 |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
নানু বাড়িতে ঘুরতে গিয়ে আপনি খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি করতে সকলেই অনেক বেশি পছন্দ করে তবে আপনি দেখছি ফটোগ্রাফি করতে অনেক বেশি দক্ষ। সত্যি বলতে মুরগির বাচ্চা গুলো যখন খুবই ছোট থাকে তাদেরকে দেখতে অনেক বেশি কিউট দেখায় বিশেষ করে যেই বাচ্চাগুলো সাদা হয় সেগুলো অন্যান্য গুলো থেকে আরো বেশি কিউট মনে হয় আমার কাছে। এত চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সাদা মুরগি বা হাস আমার খুব ভালো লাগে দেখতে।তবে অনেক দিন পরই দেখলাম।
https://twitter.com/bristy110/status/1606933850290270208?s=20&t=IFyWJoOP3tGneFLyscppWA
বাহ আপু আপনি আপনার নানুর বাড়িতে গিয়ে তো দেখছি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমিও কোথাও গেলে সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করি। শিউলি ফুলটি খুব সুন্দর লাগছে মুরগির ছানা দুটো খুব মিষ্টি করে বসে আছে।বড়ই গাছের বড়ই দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। আসলে সবগুলো ফটোগ্রাফি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন।।
মুরগির ছানা গুলো কিন্তু এখন বড় হয়েছে কিছুটা,চুপচাপ আর বসে থাকে না।
আপু নানু বাড়ি বেড়াতে যেয়ে আপনি ক্যাকটাস, শিউলী ফুলের বিচি, শিউলী ফুল, লেবু ভ্রমর বড়ই গাছ আর মুরগীর বাচ্চার সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের জন্য উপহার স্বরূপ পোস্ট করেছেন। অনেক সুন্দর ছিল ফটোগ্রাফি পোস্ট টি।
ধন্যবাদ রইল আপু,ভালো লাগলো আপনার মন্তব্য।
শীতের মৌসুমে যে সকল প্রকৃতির রূপ ফুটে ওঠে সেটা আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন ।আমার কাছে অনেক ভালো লাগে এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে। যেটা আপনি খুব সুন্দর করে করেছেন সত্যিই মুগ্ধ হলাম।
জি ভাইয়া,আমি নিজেই সবগুলো ফটোগ্রাফি করে পরে দেখলাম,ভালোই লেগেছিল সব।
আপনার নানুর বাড়িতে বেড়াতে গিয়ে দেখছি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করে বেশ ভালো করেছেন। ক্যাকটাস গাছটি বেশ সুন্দর লেগেছে। মুরগির বাচ্চা দুটিকে বেশ কিউট লাগছে। কালো এবং সাদা রং দুটো বেশি ভালো লেগেছে। শিউলি ফুলের বিচির ফটোগ্রাফিটাও সুন্দর লেগেছে। সব মিলিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন।
অনেক ধন্যবাদ রইল,সুন্দর মন্তব্য ভাগ করে উৎসাহ প্রদানের জন্য।
সবগুলো ফটোগ্রাফিই খুব সুন্দর ছিল দেখতে কিন্তু বরই গাছের ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লাগছিল। ইচ্ছা করছিল বরই গুলো খেয়ে নেই কিন্তু এগুলো অনেক ছোট এখনো বড় হলে কিন্তু অবশ্যই নানু বাসা থেকে নিয়ে আসবেন। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
হ্যা আপু,বরই গুলো এখনো ছোট।তবে এগুলো টক বরই হলেও খুব মিষ্টি হয় খেতে।
আপনি সাতটি ভিন্ন রঙে রেনডম যে ফটোগ্রাফি গুলো দিয়েছেন দেখে আমি সত্যি বিমোহিত। প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। এর মধ্যে সবথেকে আমার বেশি ভালো লেগেছে মুরগির বাচ্চা দুটো। আপনার ছোট মামাতো ভাইয়ের কারণে আপনি এই ফটোগ্রাফি গুলো তোলার সৌভাগ্য হয়েছে আপনার জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
জি ভাইয়া,মামাতো ভাই মুরগির বাচ্চা খুব পছন্দ করে। আর বাচ্চা মুরগির মা আশেপাশে থাকলেও ভয় পাই।কিন্তু আমার মামাতো ভাইকে যেন মুরগিই ভয় পায়🤣🤣।
নানুর বাড়িতে গিয়ে ভালোই ফটোগ্রাফি করেছেন দেখছি আপু! অনেকদিন পর আমিও মুরগীর বাচ্চা দেখলাম! দুটাই কিউট লাগছে দেখতে। আপনার ফটোগ্রাফির হাত বেশ ভালো। সবগুলো ফটোগ্রাফি সুন্দর হয়েছে আপু।
কিউট দেখেই তো পিচ্ছিটা বাচ্চা ২টোকে রুমে নিয়ে এসেছিল।ধন্যবাদ নিবেন।
আপু আপনি নানু বাড়ি যাওয়ার সময় সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে ভালো লেগেছে ক্যাকটাস গাছগুলো।এই গাছের কাঁটা লেগে আমার হাত কেটে গিয়েছিল। শিউলি ফুলের ফটোগ্রাফি টা সুন্দর হয়েছে আপু।লেবু 🍋 দেখে মনে হচ্ছে দেশি লেবু গাছ। সবমিলিয়ে ভালো ছিল আজকের ফটোগ্রাফি পোস্ট গুলো। ধন্যবাদ আপু আপনাকে।
কাঁটা লাগার ভয়েই আমি ক্যাকটাস থেকে দূরত্ব বজায় রাখি🤣🤣।