কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি।🌺🌺
♥️আসসালামুআলাইকুম♥️
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে বেশ আনন্দ নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।
আজকে আমি আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। তবে আজকে আমি বিভিন্ন রকম ফুল নিয়েই এই ফটোগ্রাফি পোস্ট করবো। আপনাদের সাথে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করব, এখানে কয়েক ধরনের ফুল আপনারা দেখতে পাবেন। তবে আমি এর নিচে সংক্ষেপে কিছু বর্ণনা দিয়ে দিলাম। আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।
এখানে যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোলাপ ফুল। আমাদের স্থানীয় বাজারের পাশে একটি নার্সারি রয়েছে। সেখানে একদিন গিয়েছিলাম, আর এই গোলাপ ফুল দেখতে পেয়েছিলাম। বিশেষ করে হলুদ রঙের এই ফুল দেখে আমার খুবই ভালো লেগেছিল। এর সুগন্ধ যেমন মধুর তেমনি দেখতেও খুব সুন্দর, আকর্ষণীয়। গোলাপের মুগ্ধতায় হারিয়ে যাই সব সময়।হলুদ রঙ সবসময় আমার ভালো লাগে,আর হলুদ গোলাপও।
এখন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাউসহ লাউ ফুলের ফটোগ্রাফি। আমার শ্বশুরবাড়িতে ছাদের উপরে কিছু সবজি গাছ লাগানো হয়েছে। সেখানে লাউ গাছ লাগানো হয়েছে। আর অনেক আগে তিনটি লাউ ধরেছিল সেগুলো খাওয়া হয়ে গেছে। কিন্তু তারপর অনেকদিন লাউয়ের কোন দেখা নেই।অবশেষে কয়েকদিন আগে লাউ গাছে আবারও লাউ এর দেখা মিলল।তাই ফটোগ্রাফি করে নিলাম।
এই যে, ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন জিনিয়া ফুল। আমি অনেক আগে যখন এয়ারপোর্টে গিয়েছিলাম তখন ছবিগুলো তুলেছিলাম।আর তখন তো এখানে কাজ করতাম না।হঠাৎ করেই মেমরিতে দেখলাম ছবিগুলো। তাই ভাবলাম কয়েকটা শেয়ার করি। নিচে যতগুলো ফুল রয়েছে সব এয়ারপোর্টে তোলা।
লাল রঙের এই ফুলটি দেখে আমার মনে হয়েছিল কলাবতি ফুল।কিন্তু এর পাতা বা অন্যান্য দিক বিবেচনায় এটি অন্য জাতের ফুল।এর সম্পর্কে আমার তেমন কিছুই জানা নেই। তবে লাল রঙ আর ফুলের গঠনে এক নিমিষেই মন কেড়ে নেয়।
এটি দেখতে হালকা বেগুনী রঙের।এই রকম ফুলগুলো আমি প্রথমবারের মতই দেখলাম সেখানে।বিশেষত এগুলো বিভিন্ন নার্সারিতে দেখা যায়।এই ফুলের মাঝে দেখতে পাচ্ছেন ফোটা ফোটা ডিজাইনের মত। আমার কাছে এই ফুলটি খুবই ভালো লেগেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এর নাম আমার জানা নেই। আপনাদের যদি এর নাম জানা থাকে তাহলে জানাবেন।
এই ফুলটি নিশ্চয়ই আপনারা সকলেই চেনেন। এটিকে আঞ্চলিক হিসেবে আমরা মোরগ ফুল হিসেবে চিনি। দেখতে খুবই সুন্দর। বিশেষ করে এই ফুলের মধ্যে লাল, রানী গোলাপী এবং এই কমলা রঙের ফুল আমি দেখেছি। তিন ধরনের ফুলই খুব সুন্দর দেখতে। এগুলো উপরের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। দেখতেও ভালো লাগে। তবে এর কোনো সুগন্ধ নেই কিন্তু এর বিস্তার অনেক।
এখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটিও আমি এয়ারপোর্ট এরিয়া থেকে তুলেছিলাম। এটি দেখতে অনেকটা কাটা মুকুট ফুলের মত। কিন্তু তা নয়। আবার এর পাতাগুলো দেখতে স্ট্রবেরির পাতার মতো মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এগুলো অন্য কোন দেশের ফুল যা এই এরিয়াতে লাগানো হয়েছে। তবে এটি একটু আলাদা জায়গায় রয়েছে।
এই ছিল সাতটি ছবি নিয়ে রেনডম ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | রেনডম ফটোগ্রাফি |
| ক্যামেরা.মডেল | M12 |
| ফটোগ্রাফার | @bristy1 |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
https://twitter.com/bristy110/status/1590672788561735682?s=20&t=Z3dOHR2mabmU_D2Fi9uA7g
ছবিগুলো বেশ ঝকঝকে হয়েছে। তাই ফটোগ্রাফিগুলো দেখতে ভাল লাগছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
আপনাদের মন্তব্য পেলে অনেক ভালো লাগে, ধন্যবাদ ভালো থাকবেন।
ওয়াও! খুবই দারুণ ও ইউনিক বেশ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে বিশেষ করে কমন জিনিয়া ফুলটা অনেক চমৎকার দেখতে হয়েছে।
এত সুন্দর মন্তব্য করে, সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ।
বাহ অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুব ভালো লাগলো আমার। এক একটা ফটোগ্রাফি অসাধারণ। খুব সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি অনেক চমৎকার একটি মন্তব্য করেছেন ধন্যবাদ।