আপেল-গাজরের প্যানকেক।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20241220_184240.jpg

রান্নাবান্না আমার বরাবরই প্রিয় একটা শখ। আর আমি এই শখের মাঝে নিজের দক্ষতা গুলো প্রকাশ করার চেষ্টা করি। আর আজকে আপনাদের মাঝে দারুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই রেসিপিটা নিভৃতের জন্য তৈরি করা হলেও এটা সবার জন্যই একদম পারফেক্ট একটা রেসিপি। সকাল বা সন্ধ্যার নাস্তায় এরকম প্যানকেক হলে আর কি লাগে।

20241220_184320.jpg

এর আগে আমি আপেল দিয়ে প্যানকেক এবং গাজর দিয়ে প্যানকেক দুটোই তৈরি করেছিলাম। তবে গাজর এবং আপেল দুইটা মিক্স করে প্যানকেক এই প্রথমবার তৈরি করেছি। তবে এটা খেতে যে এত মজা হবে তৈরি না করলে বুঝতেই পারতাম না। অসম্ভব মজার এই প্যানকেক গুলো চায়ের সাথে অথবা এমনি খেতেও ভালো লাগে। আর তাই ভাবলাম আপনাদের মাঝে সিম্পল এবং সহজ এই রেসিপিটা শেয়ার করা যাক। যাতে করে আপনারাও নাস্তায় এই প্যানকেকটা তৈরি করে খেতে পারেন।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
ডিম২টি
চিনি১/৩ কাপ
গাজরকুচি১/২কাপ
আপেল কুচি১/৩ কাপ
ময়দা১ কাপ
লবণ১/৩ চা চামচ

VideoCapture_20241225-082242.jpg

প্রথম ধাপ

প্রথমে একটা বাটিতে ২টি ডিম ভেঙে নিলাম। তারপর বিটারের মাধ্যমে কিছুক্ষণ বিট করে নিলাম।

VideoCapture_20241225-082304.jpg

VideoCapture_20241225-082309.jpg

VideoCapture_20241225-082318.jpg

দ্বিতীয় ধাপ

এ ধাপে ডিম অনেকটা ফোম হয়ে গেলে এর মধ্যে চিনি দিয়ে আবারও বিট করতে থাকলাম।

VideoCapture_20241225-082333.jpg

VideoCapture_20241225-082331.jpg

VideoCapture_20241225-082349.jpg

তৃতীয় ধাপ

এখন অল্প অল্প করে ময়দা দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিলাম।

VideoCapture_20241225-082354.jpg

VideoCapture_20241225-082405.jpg

VideoCapture_20241225-082412.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে গ্রেট করা গাজর এবং আপেল দিয়ে দিলাম। এগুলো আগে থেকেই গ্রেট করে নিয়েছিলাম।একদম চিকন গ্রেটার দিয়ে করেছি।

VideoCapture_20241225-082421.jpg

VideoCapture_20241225-082425.jpg

পঞ্চম ধাপ

এখন গ্রেট করা আপেল এবং গাজর ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স করতে থাকলাম। এটা বেশ সময় নিয়েই করতে হবে। যাতে করে সবকিছু একসাথে মিক্স হয়ে যায়।

VideoCapture_20241225-082436.jpg

VideoCapture_20241225-082446.jpg

ষষ্ঠ ধাপ

এবার ফ্রাইপ্যানে হালকা তেল ব্রাশ করে নিলাম।তারপর অল্প অল্প করে ব্যাটার দিয়ে প্যানকেকের সাইজ করে নিলাম।২মিনিট পর এগুলো উলটে নিলাম। এভাবে সবগুলো তৈরি করে নিলাম।

VideoCapture_20241225-082504.jpg

VideoCapture_20241225-082536.jpg

VideoCapture_20241225-082543.jpg

VideoCapture_20241225-082549.jpg

পরিবেশন

ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সবজি জলপাইয়ের আচার।এটা একটা স্টিলের বাটিতে ঢেলে নিলাম।তাহলে বেশ ভালো থাকবে।

VideoCapture_20241225-082559.jpg

VideoCapture_20241225-092002.jpg

VideoCapture_20241225-082631.jpg

20241220_184332.jpg

20241220_184320.jpg

20241220_184240.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

আপেল গাজরের মিশ্রণে আপনি পেন কেক তৈরি করেছেন। রেসিপিটি আমার কাছে সম্পূর্ণ ইউনিক মনে হয়েছে। এর আগে রেসিপিটি কখনো দেখিনি আশা করি খেতে খুবই ভালো লাগবে। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য খুবই পুষ্টকর একটি খাবার।

 2 years ago 

জি আপু ছোট বড় সবাই এটা খেতে খুব পছন্দ করেছে। আমার বাসায় তো এটা খুব প্রিয় একটা রেসিপি হয়ে গিয়েছে।

 2 years ago 

আপেল-গাজরের প্যানকেক মজাদার একটা রেসিপি দেখতে পেলাম। আসলে এই রেসিপি আমার কাছে ইউনিক লেগেছে। আমি কখনো এই রেসিপি তৈরি করিনি। তাই তৈরি করার ইচ্ছা জাগলো। সেজন্য ধাপগুলো দেখে শিখে নিলাম।

 2 years ago 

রেসিপিটা প্রথমবারের মত তৈরি করেছিলাম ভাইয়া, খেতে অনেক মজার ছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে আপেল গাজরের প্যানকেক রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ইউনিক রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে আপু। আসলে নতুন নতুন কোন রেসিপি দেখলে খেতে বেশ মন চায় তবে আপনি ছবিতে দেখালেন কিভাবে খাব আপু। এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

বাসায় চলে আসেন আপু তৈরি করে অবশ্যই খাওয়াবো। ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

20241225_113028.jpg

 2 years ago 

Screenshot_20241225-113255_SuperWalk.jpg

 2 years ago 

রান্নাবান্না করা আপনার অনেক শখের এটা জেনে খুব ভালো লাগবে আপু। আপনি সবসময় আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হন। আজকে আপনি আপেল ও গাজর দিয়ে অনেক সুন্দর প্যান কেক তৈরি করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

ইউনিক কিছু রান্নাবান্না করতে আমার কাছে বরাবরই ভালো লাগে ভাইয়া। ভালো লাগলো আপনার মন্তব্য দেখে ধন্যবাদ।

 2 years ago 

এরকম ভাবে প্যান কেক তৈরি করলে খেতে খুবই ভালো লাগে । আর এগুলো বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। বাচ্চাদের কে এগুলো তৈরি করে খাওয়ালে খুব ভালো হয়। আমি তো আগে নাশিয়াকে এগুলো তৈরি করে খাওয়াতাম। প্যান কেক গুলো দেখেই বুঝতে পারছি খেতে দারুন ছিল। কেউ চাইলে এই রেসিপিটা তৈরি করতে পারবে আপনার উপস্থাপনা দেখে।

 2 years ago 

জি আপু এটা খেতে অসম্ভব মজার ছিল। নাশিয়াকে খাওয়াতেন শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

গাজর দিয়ে কখনো কেক তৈরি করা হয়নি। নতুন একটি রেসিপি শিখলাম আপু। তবে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। অসাধারণ একটি রেসিপি উপস্থাপন করেছেন আপনি। অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

এটা কিন্তু সহজেই তৈরি করা যায় আপু খেয়ে দেখতে পারেন মজা লাগবে।

 2 years ago 

প্যানকেক বাসায় খুব একটা তৈরি করা হয় না। অনেকদিন হলো প্যানকেক খাওয়া হয়নি। আপনি সম্ভবত কিছুদিন আগে কলার প্যান কেক তৈরি করে শেয়ার করেছেন। আজকে দেখছি আপেল এবং গাজরের প্যান কেক তৈরি করেছেন। খেতে নিশ্চয়ই সুস্বাদু ছিল। নতুন রেসিপি দেখে ভালো লাগলো আপু। একদিন ট্রাই করে দেখব। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি প্রায়ই প্যানকেক তৈরি করে থাকি নিভৃতের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন ফল দিয়ে তৈরি করি। খেতে অসম্ভব মজার হয়।

 2 years ago 

আপনার রেসিপির কথা কি বলব আর নিত্যনতুন প্রতিদিন রেসিপি অভ্যাস হয়ে গিয়েছে। যাইহোক আজকে তৈরি করা প্যানকেক গুলো দেখে একটু বেশি ভালো লাগলো। মনে হচ্ছে ভীষণ মজা হয়েছে। পারলে তো কিছু আমাদের জন্য পাঠিয়ে দিতে পারেন শুধু একা একা খেয়ে নিন। যাইহোক পরবর্তীতে আমাদের জন্য অবশ্যই পাঠাবেন

 2 years ago 

রান্নাবান্না করতে বেশ ভালো লাগে। আর এজন্য নিত্য নতুন ভাবেই নতুন নতুন রান্না গুলো করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62443.04
ETH 1753.05
USDT 1.00
SBD 0.39