" সুস্বাদু কাঁঠালের তেলে ভাজা পিঠা রেসিপি " || ১০ % বেনিফিসিয়ারি সাইফক্স এর জন্য
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম / আদাব
আজ ১৯ শ্রাবণ-১৪২৯ বঙ্গাব্দ-রোজ বুধবার - ৩ আগস্ট |
|---|
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। |
|---|
সম্পূর্ণ তৈরি রেসিপি
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে দারুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। কিছুদিন আগে আমি আপনাদের মাঝে সুস্বাদু কাঁঠালের কেকের রেসিপি শেয়ার করেছিলাম। তাই আজ ভাবছি কাঁঠাল দিয়ে আবার ও নতুন একটি রেসিপি তৈরি করি। আজ আমি আপনাদের মাঝে কাঁঠালের তেলে ভাজা পিঠা উপস্থাপন করবো। কাঁঠালের পিঠা রেসিপি অনেক সুস্বাদু ও মজাদার রেসিপি। আশা করি আমার তৈরি কাঁঠালের পিঠা রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক সুস্বাদু কাঁঠালের তেলে ভাজা পিঠা। |
|---|
প্রয়োজনীয় উপকরণ
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
|---|---|---|
| ১. | কাঁঠাল | পরিমাণ মতো |
| ২. | আটা | পরিমাণ মতো |
| ৩. | চিনি | ১ কাপ |
| ৪. | তেল | পরিমাণ মতো |
| ৫. | লবণ | স্বাদমতো |
রান্না করার প্রক্রিয়া
রান্না করার প্রক্রিয়া
ধাপ ১
ধাপ ১
প্রথমে পাকা কাঁঠাল গুলো ভালো করে রস বের করে নেই। এরপর পরিমাণ মতো একটি পাত্রে নিয়ে নেই।
ধাপ ২
ধাপ ২
এরপর পরিমাণ মতো এক কাপ চিনি কাঁঠালের মধ্যে দিয়ে নেই। কাঁঠালের মধ্যে চিনি দিয়ে দেওয়ার পর ভালো ভাবে মিশিয়ে নেই।
ধাপ ৩
ধাপ ৩
পরিমাণ মতো এক বাটি আটা ও স্বাদমতো লবণ কাঁঠালের রসের মধ্যে দিয়ে নেই। এরপর আবার ও ভালো করে মিশিয়ে নেই।
ধাপ ৪
ধাপ ৪
সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে পাত্রের মধ্যে কিছুক্ষণ রেখে দেই। পিঠা তৈরি করার জন্য।
ধাপ ৫
ধাপ ৫
পরিষ্কার একটি কড়াই চুলোর মধ্যে বসিয়ে দেই। এরপর পরিমাণ মতো তেল দিয়ে নেই। তেল গরম হয়ে এলে মিশিয়ে নেওয়ার কাঁঠালের রস গুলো কড়াই এর মধ্যে দিয়ে নেই। পিঠা তৈরি হয়ে এলে নামিয়ে নেই।
অবশেষে তৈরি হয়ে এলো সুস্বাদু কাঁঠালের তেলে ভাজা পিঠা। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আপনাদের মহা মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।
| রেসিপি | কাঁঠালের সুস্বাদু তেলে ভাজা পিঠা |
|---|---|
| ছবি তোলার মাধ্যম | Realme c1 |
| ফটোগ্রাফার | @bobitabobi |
| লোকেশন | বাংলাদেশ |
আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে
ধন্যবাদ সবাইকে
তেলের ভাজা পিঠা আমার সবচেয়ে প্রিয় পিঠা।
আমি বেশি খেয়েছি তাল দিয়ে তেলে ভাজা পিঠা। আপনি কাঠাল দিয়ে তৈরি করেছেন।
আপনার পিঠার স্বাদ নিতে ইচ্চা করছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। কাঁঠাল পিঠার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমার কাছে খুব ইউনিক মনে হচ্ছে।
এই পিঠাগুলো আমি খেয়ে ছিলাম বেশ ভালো সুস্বাদু হয়ে থাকে। আপনি এই সুস্বাদু কাঁঠাল পিঠার রেসিপি উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা।
যে কোন পিঠা খেতেই যেন আমার খুব ভাল লাগে । আর ইউনিক কোন পিঠার রেসিপি পেলে তো দুই দিনের দেরি সয় না আর । আমার মনে হচ্ছে এই প্রথম কাঠাল দিয়ে তৈরি কোন পিঠার রেসিপি দেখার সুযোগ হলো ।
ধন্যবাদ আপু এত্ত সুন্দর একটা ইউনিক রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ।
এই পিঠা টা জোস লাগে আপু।কাঠালের সিজনে আম্মুরে প্রচুর জ্বালাই এটা বানানোর জন্য।ধন্যবাদ আপু রেসিপি শেয়ার করার জন্য।
কাঁঠালের তেলেভাজা পিঠাটি দেখে আমার কাছে খুবই ইউনিক মনে হচ্ছে। এত সুন্দর এবং মজাদার পিঠার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপু মনি পিঠাটি দেখতে পরিচিত মনে হলেও স্বাদটা কিন্তু একবারেই ইউনিক, কারণ এর আগে কখনো কাঁঠালের তেলে ভাজা পিঠা খাওয়া হয়নি, তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে, এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু মনি।
সুস্বাদু কাঁঠালের তেলে ভাজা পিঠা রেসিপি দেখে তো লোভ সামলাতে পারছি না। যদিও কখনো খাওয়া হয়নি কাঁঠালের পিঠা তবু আপনার পিঠাটা দেখে মনে হচ্ছে খেতে মনে হয় অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার রেসিপিটি দেখে নতুন আরেকটা পিঠা বানানো শিখতে পারলাম। মাঝে মাঝে এই ধরনের পিঠা গুলো খেতে অনেক মজা লাগে আপনার জন্য শুভকামনা রইলো 🤲🤲
ঠিক বলেছেন আপু আপনি কাঁঠালের পিঠা তৈরি সুস্বাদু ও মজাদার রেসিপি আমার আম্মু আমাদের বাড়িতে এই রেসিপি তৈরি করেছিল আমি অনেক মজা করে খেয়েছিলাম। আসলে আপনার রেসিপি তৈরি করা দেখে আমি মুগ্ধ হয়েছি এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কাঁঠালের পিঠার কালারটা বেশ চমৎকার এবং খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন আপনি, দেখতে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
আপনি খুব সুন্দর করে সুস্বাদু কাঁঠালের তেলে ভাজা পিঠা রেসিপি বানিয়েছেন। দেখে আমার জিভে জল এসে গেল খাওয়ার জন্য। আপনি অনেক সুন্দর করে প্রতিটি ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনার অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।