শুঁটকি দিয়ে মজাদার আলু ভর্তার রেসিপি

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম / আদাব

আজ ১২ই ভাদ্র - ১৪৩০ বঙ্গাব্দ - রোজ রবিবার - ২৭ আগস্ট ২০২৩

মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

PicsArt_08-27-11.09.02.jpg

সম্পূর্ণ তৈরি রেসিপি

প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে গ্রাম বাংলার জনপ্রিয় একটি খাবার শুঁটকি দিয়ে মজাদার আলুর ভর্তার রেসিপি শেয়ার করবো। শুঁটকি দিয়ে এভাবে আলুর ভর্তা করে খেতে অনেক মজা লাগে। এই ভর্তা রেসিপি আমার কাছে অনেক প্রিয় তাই আমি মাঝে মাঝে রান্না করার চেষ্টা করি। ‌ বিশেষ করে এই রেসিপি আমার আম্মুর অনেক পছন্দের। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের তৈরি শুঁটকি দিয়ে মজাদার আলুর ভর্তা রেসিপি।

2CSJPPmCMrkX8UNURjnrkgbhf5qUnqq3DXDh8b1aC3Uu4HVk1t1N8BcjSzquCwB9PkygGDsonyE9M7QAjdNcjrTJwM3XWx2KMjZcsD93yt...sgUftREtFmR8e53zNZdBxHuGjUou8wvaTmQuTasVJSArFArY6XbvNUBruqgXGkQyVm4nPdykrudtMS9d3ktbP3HyttLWjbg29ktKmbyfaQfX8FofvyVV4Kdxqk.png

4n251MhogKPoF2pCV6CMzQHpM6GAmesLwTooU8Jvk5aLZihQbDZucMvn8Z8eD1gCMmcAizo4tkM8GxSWAFCjt1mwtpLGmbp6pzcd9xpPER...zJoMqQ2nH2qK4mbHrSryWeiKbadbboYDb42PpvKmw1gQmdr6G32jiikzXqCjBVpwzcc5TaRcJUcaFtrAigP9u75ZtSrZbz3WsBxDj1MHD3Xa5x9TiLj5MsL6A.jpeg

2CSJPPmCMrkX8UNURjnrkgbhf5qUnqq3DXDh8b1aC3Uu4HVk1t1N8BcjSzquCwB9PkygGDsonyE9M7QAjdNcjrTJwM3XWx2KMjZcsD93yt...sgUftREtFmR8e53zNZdBxHuGjUou8wvaTmQuTasVJSArFArY6XbvNUBruqgXGkQyVm4nPdykrudtMS9d3ktbP3HyttLWjbg29ktKmbyfaQfX8FofvyVV4Kdxqk.png

PicsArt_08-27-11.06.42.jpg

ক্রমিক নংউপকরণপরিমান
১.আলু৫ টি
২.শুঁটকিপরিমান মতো
৩.লবণস্বাদমতো
৪.হলুদ গুঁড়া১ চা চামচ
৫.শুকনো মরিচ৬ টি
৬.তেলপরিমান মতো
৭.পেঁয়াজ কুচিপরিমান মতো

2CSJPPmCMrkX8UNURjnrkgbhf5qUnqq3DXDh8b1aC3Uu4HVk1t1N8BcjSzquCwB9PkygGDsonyE9M7QAjdNcjrTJwM3XWx2KMjZcsD93yt...sgUftREtFmR8e53zNZdBxHuGjUou8wvaTmQuTasVJSArFArY6XbvNUBruqgXGkQyVm4nPdykrudtMS9d3ktbP3HyttLWjbg29ktKmbyfaQfX8FofvyVV4Kdxqk.png

রান্না করার প্রক্রিয়া

2CSJPPmCMrkX8UNURjnrkgbhf5qUnqq3DXDh8b1aC3Uu4HVk1t1N8BcjSzquCwB9PkygGDsonyE9M7QAjdNcjrTJwM3XWx2KMjZcsD93yt...sgUftREtFmR8e53zNZdBxHuGjUou8wvaTmQuTasVJSArFArY6XbvNUBruqgXGkQyVm4nPdykrudtMS9d3ktbP3HyttLWjbg29ktKmbyfaQfX8FofvyVV4Kdxqk.png

ধাপ ১

IMG_20230827_082024.jpg

প্রথমে আমি আলুর খোসা গুলো ছড়িয়ে নেই। এরপর আলু গুলো ছোট ছোট করে কেটে নিয়ে ভালো ভাবে ধুয়ে নেই ।

ধাপ ২

IMG_20230825_144431.jpg

পরিষ্কার একটি কড়াই চুলার মধ্যে বসিয়ে দেই। এরপর কড়াই এর মধ্যে পরিমান মতো তেল দিয়ে নেই।

ধাপ ৩

IMG_20230827_082424.jpg

তেল গরম করে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ কুঁচি এবং রসুন কড়াই এর মধ্যে দিয়ে নেই।

ধাপ ৪

IMG_20230827_113710.jpg

পেঁয়াজ কুঁচি এবং রসুন কড়াই এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে দিয়ে হালকা একটু ভেজে নেই।

ধাপ ৫

IMG_20230827_113734.jpg

IMG_20230827_113756.jpg

পেঁয়াজ এবং রসুন একটু ভেজে নেওয়ার পর পরিমান মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো মরিচ ও শুঁটকি দিয়ে নেই। এরপর ভালো ভাবে নেড়ে দেই।

ধাপ ৬

IMG_20230827_113813.jpg

IMG_20230827_113827.jpg

শুটকি গুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ধুয়ে রাখা আলু গুলো কড়াই এর মধ্যে দিয়ে নেই। এরপর ভালোভাবে নেড়ে দিয়ে ঢেকে দেই।

ধাপ ৭

IMG_20230827_113843.jpg

IMG_20230825_144929.jpg

আলু গুলো কড়াই এর নিচে লেগে গেলে পরিমাণ মতো পানি দিয়ে নেই ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেই।

ধাপ ৮

IMG_20230827_113908.jpg

IMG_20230827_093519.jpg

আলু গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এলে পরিষ্কার একটি প্লেটের মধ্যে নামিয়ে নেই।


অবশেষে তৈরি হয়ে এলো শুঁটকি দিয়ে মজাদার আলুর ভর্তা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আপনাদের মহা মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।


পোস্ট বিবরণ
রেসিপিশুঁটকি দিয়ে মজাদার আলুর ভর্তা রেসিপি
ছবি তোলার মাধ্যমRealme c 21
ফটোগ্রাফার@bobitabobi
লোকেশনবাংলাদেশ

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiWMJuNJqV1AdjUj2pKEvhhzzqPVH3QKDfQbNvgyMnNZz5F43YbWKvCE3vSQB3...9qVzrqZHvEPYLWESqaKADwPQvEPgb4fCtJRMU9CQyT27QeJjNaDgedDUysBd5Pyq4qmEKyiTckhKwbfH8YyBc2Umbf559qb632nfp5r9Wi4Sk14rmXprC77Gi.jpeg

আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXtu5gY6318sPW94gPnPs24b3EgsbatwBnsmLNoxWTGCmTmJL5Sr1phHPswvw4...xaPmymufxsWUprMYkWXkFqxsXrDS2oGGj1oYjam6YJx8JseTMUtmMdYaESKnC1RD1nnt7aXZBHit6ZdEB8ymy48LKshK3YtftWPNVAuH6VfxRGT3opCVUZSZxi.png

5q1knatRafuz9XwMuuEKUktArqLQpY9ERHvTUkr4H3M7EKAZfWz3u1L7LNcFsfrYhAjAfXWzJokXbduq1jqeVjakxLQw6J2fjuZuCPkZmq...8fmTGctGQtE7t23k46m9m2KMpSVcqBA8pLA6Ywk9og8929BiUGuHpjfgWSrJ2ZiyDyYpown7Q315sDXXQmoewhtFdZqQ1WNgbvfmPnTasjRUejdAhvnUbMZQZj.gif

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovbVLnEuPLQAdRnfbktcTkuWSkTczEjrKEJrXRQZQ1DZ9F1RbT2d18Srm3hizepNtawWY5uZougfhRXCTAA992VEV.gif

Sort:  
 3 years ago 

এই রেসিপিটা যদিও কখনো খাওয়া হয়নি, তবে আপনার রেসিপির- মাধ্যমে দেখে ভালো লেগেছে। আলু ভর্তা আমি অনেকবার তৈরি করেছি এবং কি খাওয়া হয়েছে, কিন্তু শুটকি মাছ দিয়ে করা হয়নি। আপনার রেসিপিটা কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে দেখে। নিশ্চয়ই এটা অনেক বেশি মজাদার একটা খাবার। আপনার করা রেসিপি সত্যি অনেক দারুন ছিল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

এমনিতে আলু ভর্তা অনেক খাওয়া হয় তবে শুটকি মাছ দিয়ে কখনো আলু ভর্তা খাওয়া হয়নি। যেহেতু এই রেসিপিটা আজকে প্রথম দেখছি তাই এটা আমার কাছে অনেকটাই ইউনিক মনে হয়েছে। সেই সাথে আলু ভর্তা আর শুটকি মাছের রেসিপি টা দেখতেও বেশ লোভনীয় লাগছে সম্ভব হলে একটু গরম ভাতের সাথে টেস্ট করে দেখতাম 😋

 3 years ago 

আলু ভর্তা দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। শুকনা মাছ যেখানে মিক্স করা হয় না কেন খুব ভালো লাগে আমার খেতে। আপনি শুটকি মাছ দিয়ে মজাদার ভর্তা তৈরি করলেন। এই ভর্তা আমার কাছে খুবই নতুন মনে হয়েছে। আপনার আম্মুর থেকে শেখা আলু ভর্তা আমাদের সাথে শেয়ার করলেন। অনেক ভালো লেগেছে আপনি ইউনিক রেসিপি দেখালেন।

 3 years ago 

আপু আমি আজ পর্যন্ত শুটকি মাছই খায় নাই। শুটকি মাছের ভর্তা খেতে কেমন লাগে সেটাও জানা নেই। তবে আপনি আজকে শুটকি মাছ আলু দিয়ে ভর্তা করেছেন। আপনার ভর্তা তৈরীর প্রত্যেকটা ধাপ দেখে বোঝা আছে এটা বেশ সুস্বাদু হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি তৈরি করে মাঝে মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আলু দিয়ে কখনো এভাবে শুটকি মাছ ভর্তা বানিয়ে খাওয়া হয়নি। তবে আপনার ভর্তার রেসিপি দেখে বেশ লোভনীয় লাগছে। অবশ্যই একদিন বাসায় বানিয়ে খাবো কেননা শুটকি মাছ আমার ভীষণ পছন্দের। ধন্যবাদ আপু শুটকি মাছের দারুন একটা রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভর্তা রেসিপি আমার খুবই প্রিয়। আপনি আজকে শুটকি মাছ দিয়ে আলু ভর্তা রেসিপি করেছেন যেটা খেতে দারুন টেস্ট হবে । আপনার ভর্তা রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। শুটকি ভর্তা আমাদের দিকে খাওয়ার প্রচলন নেই ভালো লাগলো আপনার ভর্তা রেসিপি দেখে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শুটকি দিয়ে আলু ভর্তা রেসিপিটি অসাধারণ হয়েছে আপু। দেখে মনে হচ্ছে এটা খুবই সুস্বাদু হয়েছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। এতো সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

শুঁটকি ভর্তা আমার প্রিয় আবার আলু ভর্তাও আমার অনেক প্রিয়। কিন্তু কখনো শুঁটকি এবং আলু এক সাথে ভর্তা করে খাওয়া হয়নি।আজকেই মূলত আপনার মাধ্যমে এই নতুন একটি রেসিপি দেখতে পেলাম।থেকে তো মনে হচ্ছে কিন্তু খুবই মজা হয়েছিল।আমিও বাসায় এই ভর্তা তৈরি করার ট্রাই করবো। ধন্যবাদ জানাচ্ছি আপু আমাদের মাঝে এত সুন্দর একটি ইউনিক রেসিপি এত সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

শুটকি মাছ দিয়ে আলু ভর্তা করলে খেতে অনেক ভালো লাগে। আপু আপনি অনেক সুন্দর করে এই ভর্তার রেসিপি তৈরি করেছেন। মজার মজার ভর্তা খেতে অনেক ভালো লাগে। দারুন লোভনীয় একটি ভর্তার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63858.62
ETH 1839.66
USDT 1.00
SBD 0.38