" আলু দিয়ে সুস্বাদু মুরগির মাংসের রেসিপি " || ১০ % বেনিফিসিয়ারি সাইফক্স এর জন্য
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম / আদাব
আজ ১২ আশ্বিন -১৪২৯ বঙ্গাব্দ-রোজ মঙ্গলবার - ২৭ সেপ্টেম্বর |
|---|
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। |
|---|
সম্পূর্ণ তৈরি রেসিপি
প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে আলু দিয়ে বয়লার মুরগির মাংস রেসিপি শেয়ার করবো। মুরগির মাংস রেসিপি আমার কাছে খেতে অনেক মজা লাগে। আজ অনেক দিন পর এই রেসিপিটি আপনাদের মাঝে উপস্থাপন করছি। এই রেসিপিটি আমার মনে হয় সবার অনেক পছন্দের। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে মুরগির মাংস রেসিপি। |
|---|
| ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
|---|---|---|
| ১. | মুরগির মাংস | পরিমাণ মতো |
| ২. | আলু | ৩ টি |
| ৩. | পেঁয়াজ কুচি | পরিমাণ মতো |
| ৪. | মরিচ গুঁড়া | ২ চা চামচ |
| ৫. | আদা বাটা | পরিমাণ মতো |
| ৬. | রসুন বাটা | পরিমাণ মতো |
| ৭. | লবণ | স্বাদমতো |
| ৮. | হলুদ গুঁড়া | ১ চা চামচ |
| ৯. | তেল | পরিমাণ মতো |
| ১০. | তেজপাতা | ২ টি |
| ১১. | দারুচিনি | ৩ টি |
| ১৩. | এলাচ | ২ টি |
রান্না করার প্রক্রিয়া
রান্না করার প্রক্রিয়া
ধাপ ১
ধাপ ১
প্রথমে আলু গুলো ধুয়ে নিয়ে ভালো ভাবে কেটে নেই ছোট ছোট করে। এরপর মাংস গুলো ধুয়ে নেই রান্না করার জন্য।
ধাপ ২
ধাপ ২
কড়াই চুলার মধ্যে বসিয়ে দেই। এরপর কড়াই এর মধ্যে পরিমান মতো তেল দিয়ে নেই। তেল গরম করে নিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি গুলো দিয়ে নেই। পেঁয়াজ কুচি গুলো ভাজা ভাজা করে নিয়ে সব মসলা গুলো দিয়ে নেই।
ধাপ ৩
ধাপ ৩
মসলা গুলো ভালো ভাবে নেড়ে দিয়ে পরিমান মতো পানি দিয়ে নেই। এরপর মসলা গুলো কষিয়ে নিয়ে মাংস গুলো দিয়ে নেই।
ধাপ ৪
ধাপ ৪
মাংস গুলো ভালো ভাবে নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেই। এরপর মাংস গুলো নিচে লেগে এলে পরিমাণ মতো পানি দিয়ে নেই।
ধাপ ৫
ধাপ ৫
এরপর কড়াই এর মধ্যে কেটে রাখা আলু গুলো দিয়ে নেই। আলু গুলো ভালো ভাবে দিয়ে দেওয়ার পর নেড়ে দেই। এরপর ঢাকনা দিয়ে ঢেকে নেই।
ধাপ ৬
ধাপ ৬
পরিমাণ মতো আবার একটু পানি দিয়ে নেই সিদ্ধ হওয়ার জন্য। এরপর ভালোভাবে সিদ্ধ হয়ে এলে পরিষ্কার একটি পাত্রে নামিয়ে নেই।
অবশেষে তৈরি হয়ে এলো আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আপনাদের মহা মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।
পোস্ট বিবরণ
| রেসিপি | আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি |
|---|---|
| ছবি তোলার মাধ্যম | Realme c1 |
| ফটোগ্রাফার | @bobitabobi |
| লোকেশন | বাংলাদেশ |
আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
আলু ও মুরগি মাংসের তরকারি আমার খুব পছন্দের। বেশ সুন্দর ঝোলঝোল করে রান্না করেছেন। কালারটাও বেশ অসাধারণ এসেছে। যদিও আমি মুরগির মাংস ভুনা খেতে বেশি পছন্দ করি। তবে আপনার রন্ধন প্রণালী দেখে মনে হচ্ছে রান্না বেশ মজাদার হবে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
জি আপু রান্না টা অনেক মজাদার হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল
আলু দিয়ে তৈরি করা মুরগির মাংসের রেসিপি খেতে আমাকে অনেক মজা লাগে। আর আপনি সেই রেসিপিটি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। যেটা দেখে আমার জিভে জল চলে আসলো। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
আপনার কাছে আমার তৈরি রেসিপি ভালো লেগেছে শুনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল
আসলে মুরগির মাংসে মসলা জাতীয় আইটেমের উপাদান যত বেশি দেওয়া যায়। তত মাংস সুস্বাদু এবং মজাদার হয়ে ওঠে। আপনার মুরগির মাংসের রেসিপি দেখে খুব ভালো লাগলো। আপনি খুব চমৎকারভাবে ধাপসমূহ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য
আলু দিয়ে মুরগির মাংস আমরা সবসময়ই খেয়ে থাকি,মাংসের আলু আমার খুবই ভালো লাগে আলু ছাড়া মাংস কেমন জানি বেমানান লাগে আমার কাছে। আপনার রেসিপি টি সুন্দর হয়েছে। সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
মাংসের মধ্যে আলু আমার কাছে অনেক ভালো লাগে আপু খেতে
আলু দিয়ে মুরগীর মাংসের রেসিপি দেখে তো লোভ লাগছে আপু। আমার কাছে মাংসের আলু গুলো খেতে খুব ভালো লাগে। আপনার রেসিপির প্রতিটি ধাপ সুন্দর করে বর্ননা করেছেন।আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল
মুরগির মাংসের রেসিপি খেতে আমার কাছেও অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে বাসায় আলু দিয়ে মুরগির মাংস রান্না করি। আপনার রেসিপিটি দেখতে অনেক লভণীয় হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমিও মাঝে মাঝে আলু দিয়ে মুরগির মাংস রান্না করি আপু। খেতে অনেক মজা লাগে
আলু দিয়ে আমরা সব রকমের রেসিপি তৈরি করতে পারি। আলু যে রেসিপিতে দেওয়া হয় তা খুবই সুস্বাদু হয়। আমরা বেশিরভাগ রেসিপিতে আলু ব্যবহার করি। আলু আমার খুবই পছন্দের। আপনি আলু দিয়ে মুরগির মাংসের খুবই সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন যা দেখে আমার তো জিভে জল চলে আসলো। অসম্ভব ভালো ছিল আজকের রেসিপিটি কালার কম্বিনেশন দেখে মুগ্ধ হয়ে গেলাম।
ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে আমাকে আনন্দ দেওয়ার জন্য
আপু সত্যি বলতে আমি মুরগীর মাংস খাই না ৷ কারন হিন্দু ধর্মীয় মানুষ কম খায় ৷ যা হোক মুরগীর মাংস সাথে আলু দিয়ে কি চমৎকার করে রান্না করেছেন ৷
তবে বেশির ভাগ মুরগীর ভুনা বেশি ভালো করে ৷
ধন্যবাদ এতো সুন্দর একটি রেসেপি শেয়ার করার জন্য
ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য
বাহ খুব অসাধারণ আলু দিয়ে সুস্বাদু মুরগির মাংসের রেসিপি করেছেন। খুব লোভনীয় পোস্ট। রিসিভের কালার দেখে মনে হয় খুব সুস্বাদু হবে। মুরগি আমার অত্যন্ত প্রিয় খাবার। আলু দিয়ে রান্না করাতে মনে হয় টেস্ট অনেক বেড়ে গেলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
এতো সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু