" টক ঝাল বড়ই খাওয়ার সুন্দর একটি মুহূর্ত " || ১০ % বেনিফিশিয়ারি সাইফক্স এর জন্য
হ্যালো বন্ধুরা
আজ ৭ মাঘ - ১৪২৯ বঙ্গাব্দ-রোজ শনিবার - ২১ জানুয়ারি - ২০২৩ |
|---|
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। |
|---|
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে টক বড়ই খাওয়ার সুন্দর একটি মুহূর্ত শেয়ার করবো। আজ আমাদের বড়ই গাছের কিছু ডাল কেটে দিয়েছে। গাছে অনেক বড়ই ধরেছে। টক বড়ই বলে কেউ খুব একটা পছন্দ করে না। তবে পাকার পর খেতে অনেক ভালো লাগে। আমাদের গাছ কেটে নেওয়ার পর আমার বড় বোন বলল এই বড়ই গুলো একটু ঝাল ঝাল করে মেখে খাবে । সাথে সাথে আমার ছোট চাচি বললো এভাবে খেলে অনেক মজা লাগে। তো কি আর করার ওরা ঝাল ঝাল টক বড়ই খাওয়ার জন্য রাজি হয়ে গেল। তাই ভাবলাম টক ঝাল বড়ই খাওয়ার সুন্দর একটি মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের বড়ই খাওয়ার সুন্দর একটি মুহূর্ত।
| ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
|---|---|---|
| ১. | টক বড়ই | পরিমাণ মতো |
| ২. | কাঁচা মরিচ | পরিমাণ মতো |
| ৩. | লবণ | স্বাদমতো |
| ৪. | ধনেপাতা | পরিমাণ মতো |
| ৫. | সরিষা তেল | পরিমাণ মতো |
বড়ই খাওয়ার সুন্দর একটি মুহূর্ত
বড়ই খাওয়ার সুন্দর একটি মুহূর্ত
ধাপ ১
ধাপ ১
বড়ই গুলো প্রথমে পরিষ্কার একটি বাটির মধ্যে নিয়ে নেই এরপর পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে নেই।
ধাপ ২
ধাপ ২
এরপর কাঁচা মরিচ, স্বাদমতো লবণ, ও পরিমান মতো ধনেপাতা নিয়ে নেই। এরপর সরিষার তেল নিয়ে নেই বড়ই এর মধ্যে দেওয়ার জন্য।
ধাপ ৩
ধাপ ৩
বড়ই গুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর পরিষ্কার শীল ও নোড়া নিয়ে নেই। এরপর বড়ই গুলো শীল এর মধ্যে দিয়ে নেই।
ধাপ ৪
ধাপ ৪
প্রথমে পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে নেই। এরপর ধনেপাতা কুচি গুলো পরিমাণ মতো দিয়ে নেই।
ধাপ ৫
ধাপ ৫
ধনেপাতা ও কাঁচা মরিচ দিয়ে দেওয়ার পর স্বাদমতো লবণ দিয়ে নেই। এরপর নোড়ার সাহায্য ভালোভাবে থেতলে নেই।
ধাপ ৬
ধাপ ৬
বড়ই গুলো ভালোভাবে থেকলে নেওয়ার পর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেই।
ধাপ ৭
ধাপ ৭
সরিষার তেল ভালোভাবে দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেই। এরপর পরিষ্কার একটি পাত্রের মধ্যে নামিয়ে নেই ।
অবশেষে তৈরি হয়ে এলো টক ঝাল বড়ই মাখা রেসিপি। আশা করি আমার আজকের পোস্ট আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মহামূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।
| বিষয় | ঝাল ঝাল টক বড়ই |
|---|---|
| ছবি তোলার মাধ্যম | Realme c1 |
| ফটোগ্রাফার | @bobitabobi |
| লোকেশন | বাংলাদেশ |
আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে
ধন্যবাদ সবাইকে
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আসলেই এভাবে বড়ই ভর্তা খেতে ভালোই লাগে। আমি আজকে বাহির থেকে কিনে এনে খেয়েছি।বেশ ভালোই লেগেছে খেতে।ইশ আপু আপনার ভর্তার ছবি দেখে আবার খেতে ইচ্ছে করছে।কাঁচামরিচ এবং ধনেপাতা দিলে অন্যরকম ঘ্রান আসে।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে
জি আপু কাঁচা মরিচ ও ধনেপাতা দিলে অন্য রকম স্বাদ পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে
বরই ভর্তা খুব মজার হয়।আপনার মত আমিও এভাবে করে খেতে পছন্দ করি। রেসিপিটি ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ভাল লাগলো। ধনিয়া পাতা দেওয়াতে আরো বেশি মজার হয় খেতে।ধন্যবাদ আপু।
জি আপু ধনেপাতা দেওয়াতে আরো বেশি মজার লাগে খেতে।
জিভে জল চলে আসলো আপু। এটাই এমনই একটা জিনিস যা দেখার পরে প্রত্যেকটি মানুষের জিভে জল চলে আসবে এটাই স্বাভাবিক। প্রতিবছরে এটা খাওয়া হয় কিন্তু এ বছরে এখন পর্যন্ত খাওয়ার সুযোগ হয়নি।
খেয়ে নিন ভাইয়া পরে আর পারবেন না। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
এভাবে টক ঝাল বড়ই মেখে খেতে খুব ভালো লাগে। আমার তো বড়ই গুলো দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। তবে আপনার বড় আপু এবং চাচী বলার কারণে খুব সুন্দর করে বড়ইগুলো খুব সুন্দর করে মেখে খেয়েছেন। দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। আর আমাদেরও বড়ই গাছ আছে। চেষ্টা করব এভাবে বানিয়ে খাওয়ার জন্য।
জি ভাইয়া অবশ্যই আপনি এভাবে তৈরি করে খাওয়া চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে
টক বরই বেশ ভালোই ঝাল ঝাল করে বরই মাখা তৈরি করেছেন আপু ৷ আপনার এমন রেসিপি দেখে তো জিভে জল চলে আসতেছে ৷ যাই হোক বেশ মজার করে টক বরই মাখা সবাই মিলে খেয়েছেন জেনে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ৷
টক ঝাল বড়ই খাওয়ার সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন আপু,পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। বড়ই ভর্তা দেখে জিভে পানি চলে এলো। আসলে মাঝে মধ্যে টক ঝাল ভর্তা খেতে খুব ভালো লাগে আমার কাছেও,আর সাথে ধনিয়া পাতা দিলে স্বাদ অনেকাংশে বেড়ে যায়। এতো লোভনীয় একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।