মজাদার ছোট মাছের চচ্চড়ি রেসিপি

হ্যালো বন্ধুরা


আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ ১৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ। ১ জানুয়ারি বুধবার। আজ আমি নতুন একটি রেসিপি পোস্ট আপনাদের সামনে শেয়ার করবো ।


IMG_20250101_190527.jpg


প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে মজাদার ছোট মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ছোট মাছের চচ্চড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাসায় সবাই এই রেসিপি অনেক পছন্দ করে। আমার আব্বু প্রায় সময় বাজার থেকে এই মাছ কিনে আনে। আজও কিনে এনেছে তাই ভাবছি ছোট মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। ছোট মাছের চচ্চড়ি রেসিপি আলু দিয়ে অথবা যে কোন সবজি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক ছোট মাছের চচ্চড়ি রেসিপি।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzaSmm7cB2nkvwjQJzWPxPjwsoL2vR2Wd3K5qGWxx1DUzrc65dmcfCi1Cpncju6EPcwefaC9m1c9iXu8B8.png


১.ছোট মাছ

২. কাঁচা মরিচ

৩.লবণ স্বাদমতো

৪. তেল পরিমাণ মতো

৫. ধনেপাতা কুচি

৬. হলুদ গুঁড়া পরিমাণ মতো

৭. পেঁয়াজ কুচি পরিমাণ মতো

IMG_20250101_184317.jpg

IMG_20250101_184349.jpg

IMG_20241227_164407.jpg


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzrseyF3TMawJWcTb9CBzVFxyvjcdSgKKT2RyFmH8NNy5aga6krBgKjxAn1hEDSH4WSrcj2JJdLV8e8kYE.png

IMG_20250101_184317.jpg

প্রথমে আমি রান্না করার জন্য ছোট মাছগুলো ভালো ভাবে পরিষ্কার করে নেই। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নেই।

IMG_20250101_193437.jpg

IMG_20250101_184417.jpg

পরিষ্কার একটি কড়াই চুলার মধ্যে বসিয়ে দেই। এরপর পরিমাণ মতো তেল দিয়ে নেই। তেল দেওয়ার পর কেটে রাখা কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে নেই।

IMG_20250101_184515.jpg

IMG_20250101_184548.jpg

কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে নেই। এরপর হাত দিয়ে ভালো ভাবে মেখে নেই।

IMG_20250101_184637.jpg

IMG_20250101_184707.jpg

এরপর কড়াই এর মধ্যে পুঁটি মাছ গুলো দিয়ে নেই। আবারো হাতের সাহায্যে ভালো ভাবে মেখে নেই।

IMG_20250101_184732.jpg

IMG_20250101_184757.jpg

ছোট মাছগুলো হাত দিয়ে মেখে নেওয়ার পর কেটে রাখা ধনে পাতা কুচি গুলো দিয়ে নেই। এরপর পরিমাণ মতো পানি দিয়ে নেই।

IMG_20250101_184903.jpg

IMG_20250101_184942.jpg

IMG_20250101_190527.jpg

কিছুক্ষণ চুলার মধ্যে বসিয়ে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেই। এরপর আস্তে আস্তে একটু মাছ গুলো ভাজা ভাজ করে নেই। এরপর ভালো ভাবে হয়ে এলে প্লেটের মধ্যে নামিয়ে নেই।


আশা করি আমার আজকের মজাদার ছোট মাছের চচ্চড়ি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করব নতুন কিছু রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে। আজ এই পর্যন্তই বন্ধুরা। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


পোস্ট বিবরণ


শ্রেণীরেসিপি
ক্যামেরাOPPO F11
পোস্ট তৈরি@bobitabobi
লোকেশনবাংলাদেশ


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpgwh8KDDW48x2H4LZTs5vF4vt2XLjyMLFgoZQWPJsprkVSpZ82mNXLPd2Q6mdTcygrJMuEGfyQBycp94.png


আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1TtMcsBvavwhhcRnW7cdhpE1J52dMoQFRyvatT1N9KNx79Hc1r5gcMNVoLY2VyZBi1TLm32byqzkMyQJr.png

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38HUf43NogkJMs1Z1MSpkAfkSy9qNQfGJN4wjEGc5fNrMqc75Tc9USSv4wu1h1gNgs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJRMsVsDbTWVzxV7ijLsmLjeiTPi8QEJC86sDVmg22redQ5AebQ9CvCAAJsao2inZMdAenXWBp.png

Sort:  
 2 years ago 

ছোট মাছ আমাদের সবার জন্য বেশ উপকারী। খুবই ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। দেখে মনে হচ্ছে খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করলে অনেক ভালো লাগে খেতে। যাইহোক ধন্যবাদ আপনাকে মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

অসাধারণ আপু আপনি অনেক সময় নিয়ে যত্নের সাথে ধৈর্য্য সহকারে ছোট মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার মত আমারও ছোট মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটা আসলেই অনেক সুস্বাদু হয়েছিল।যাইহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

ছোট মাছের চচ্চড়ি আমার খুব পছন্দের। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আপনি মজাদার ছোট মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

ছোট মাছের চচ্চড়ি রেসিপি দারুন হয়েছে। দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। খুবই লোভনীয় লাগছে দেখতে। এই ছোট মাছগুলো খেতে সবাই কমবেশি পছন্দ করে। অসাধারণ হয়েছে আপনার রেসিপি।

 2 years ago 

দাওয়াত রইল আপু চলে আসুন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

ছোট মাছের সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ছোট মাছের রেসিপি খেতে আমিও খুবই পছন্দ করি। আপনার রেসিপি পরিবেশনটি দারুন হয়েছে।

 2 years ago 

আমারও অনেক পছন্দের ভাইয়া ছোট মাছের রেসিপি। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

মজাদার ছোট মাছের চচ্চড়ি রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। এত সুস্বাদু রেসিপি তৈরি করেছে,রেসিপি পরিবেশনটা দারুন হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

আপু আপনি অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।এইরকম ছোট মাছের চচ্চড়ি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে রান্না টি দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

মাছের চচ্চড়ি রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়। ছোট মাছের চচ্চড়ি রেসিপিতো অসাধারণ। খেতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চচ্চড়ি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ছোট মাছের চচ্চড়ি মানেই মজাদার। দারুণ লাগে খেতে ছোট মাছের চচ্চড়ি।আপনি খুব সুন্দর করে গুছিয়ে ছোট মাছের চচ্চড়ি করেছেন এবং চচ্চড়ি তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করেছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.095
BTC 61929.98
ETH 1729.13
USDT 1.00
SBD 0.39