" ফুলকপি আলু ও সিম দিয়ে মজাদার রেসিপি " || ১০ % বেনিফিশিয়ারি সাইফক্স এর জন্য
হ্যালো বন্ধুরা
আজ ২২ পৌষ - ১৪২৯ বঙ্গাব্দ-রোজ শনিবার - ৭ জানুয়ারি - ২০২৩ |
|---|
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। |
|---|
সম্পূর্ণ তৈরি রেসিপি
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে শীতকালীন সবজি দিয়ে অনেক মজাদার সিম, আলু ও ফুলকপি ভাজির রেসিপি শেয়ার করব। শীতকালীন সবজি গুলো খেতে অনেক ভালো লাগে। এই শীতকালে ফুলকপি আমার অনেক পছন্দের একটি সবজি। আমাদের বাসায় প্রায় সময় ফুলকপির যেকোন রেসিপি তৈরি করা হয়। প্রতিদিন যেকোন রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার তৈরি আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে । তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক শীতকালীন সবজি দিয়ে মজাদার একটি রেসিপি।
| ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
|---|---|---|
| ১. | আলু | ৩ টি |
| ২. | ফুলকপি | পরিমাণ মতো |
| ৩. | সিম | পরিমাণ মতো |
| ৪. | পেঁয়াজ কুঁচি | পরিমাণ মতো |
| ৫. | কাঁচা মরিচ কুচি | পরিমাণ মতো |
| ৬. | লবণ | স্বাদমতো |
| ৭. | হলুদ গুঁড়া | ১ চা চামচ |
| ৮. | তেল | পরিমাণ মতো |
রান্না করার প্রক্রিয়া
রান্না করার প্রক্রিয়া
ধাপ ১
ধাপ ১
প্রথমে ফুলকপি গুলো ছোট ছোট করে কেটে নেই। এরপর ভালোভাবে ধুয়ে নেই। এরপর সিম গুলো বেছে নিয়ে ভালোভাবে ধুয়ে নেই।
ধাপ ২
ধাপ ২
আলু গুলো আবার চিকন চিকন করে কেটে নেই। এরপর ভালোভাবে ধুয়ে নেই রান্না করার জন্য।
ধাপ ৩
ধাপ ৩
এরপর পরিষ্কার একটি কড়াই চুলার মধ্যে বসিয়ে দেই। এরপর কড়াই টি হালকা একটু গরম করে নেই।কড়াই গরম করে নেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে নেই। এরপর তেল একটু গরম করে নেই।
ধাপ ৪
ধাপ ৪
তেল গরম করে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ কুচি ও মরিচ কুঁচি গুলো দিয়ে নেই। এরপর পেঁয়াজ কুচি ও মরিচ কুঁচি গুলো ভেজে নেই।
ধাপ ৫
ধাপ ৫
এরপর কড়াই এর মধ্যে কেটে রাখা আলু সিম ও ফুলকপি দিয়ে নেই। এরপর পরিমাণ মতো লবণ ও হলুদ কড়াই এর মধ্যে দিয়ে নেই।
ধাপ ৬
ধাপ ৬
পরিমাণ মতো সব মসলা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেই সিদ্ধ হওয়ার জন্য।
ধাপ ৭
ধাপ ৭
সবজি গুলো কড়াই এর নিচে লেগে এলে পরিমাণ মতো পানি দিয়ে নেই। এরপর নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেই ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এরপর ভালোভাবে হয়ে এলে নামিয়ে নেই।
অবশেষে তৈরি হয়ে এলো ফুলকপি আলু ও সিম ভাজির রেসিপি। আশা করি আমার তৈরি রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মহামূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।
| রেসিপি | ফুলকপি আলু দিয়ে সিম রান্না রেসিপি |
|---|---|
| ছবি তোলার মাধ্যম | Realme c1 |
| ফটোগ্রাফার | @bobitabobi |
| লোকেশন | বাংলাদেশ |
আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে
ধন্যবাদ সবাইকে
একটু গাজর আর মিষ্টি কুমড়া দিলে জমে যেত আপু। আপনার রেসেপি টিও বেশ হয়েছে।গরম গরম রুটি দিয়ে খেতে বেশ লাগবে।ধন্যবাদ আপু শীতকালীন সবজী দিয়ে দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।
জি ভাইয়া এভাবে সবজি তৈরি করে রুটির সাথে খেতে অনেক মজা লাগে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ফুলকপি ও আলু দিয়ে সিমের মজাদার রেসিপি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার রেসিপিটি দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল
শীতকালে কিছু পাওয়া যাক বা না যাক সবজির অভাব নাই।ফুলকপি সিম ও আলু দিয়ে আপনি খুবই সুন্দর একটি সবজি তরকারি রান্না করেছেন। আসলে সবজি মানব দেহের জন্য খুবই উপকারী। আর শীতকালে এই সবজিগুলো খেতে বেশ ভালো লাগে। আপনার রান্নাটাও বেশ ভালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। খেতে যে অনেক সুস্বাদ হবে এতে কোন সন্দেহ নেই। খুব সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
জি ভাইয়া শীতকালে অনেক সবজি পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
শীতকালীন সবজি গুলো খেতে সবাই পছন্দ করে। শীতকালীন সবজি খাওয়ার মজাই আলাদা। আপনার রান্না করা সবজি গুলো দেখে মনে হচ্ছে খেতে ভালোই হয়েছে। আর মাঝে মাঝে সবজি খাওয়া সত্যি অনেক উপকারী। ভালো লাগলো আপু আপনার এই পোস্ট পড়ে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
জি আপু শীতকালীন সবজি খেতে অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল
আপনি খুব চমৎকার একটি রেসিপি বানিয়েছেন । ফুলকপি আলু এবং সিম এগুলো শীতকালে খেতে অনেক ভালো লাগে। শীতকালে ফুলকপি খেতে আমারও অনেক ভালো লাগে। সব সময় মাছ-মাংস খেতে ভালো লাগে না। তাই এ ধরনের রান্না গুলো মাঝেমধ্যে খেতে অনেক ভালো লাগে। রেসিপিটির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু এরকম সবজি গুলো মাঝে মাঝে খেতে অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে
এই শীতের সময়ে সবজি খেতে ভিশন মজা লাগে আমার কাছে।ফুলকপি আলু ও সিম দিয়ে মজাদার রেসিপি শেয়ার করেছেন আপু। আপনার সবজি গুলো দেখে তো লোভনীয় লাগছে। আমার সবজি থাকলে খাওয়া মধ্যে আর কিছু লাগে না। শরীরের জন্য সবজি খাওয়া অনেক ভালো। ধন্যবাদ আপু আপনাকে।
ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য
এর সাথে কিছু গাজর দিলে খেতে আর দেখতে বেশ ভালো লাগে।আমিও ভাজি করি তবে ছোট ছোট করে ভাজি করি রুটির সাথে খেতে বেশ ভালো লাগে।শীতকালে সবজি খাওয়ার মজাই আলাদা।ভালো লাগলো।ধন্যবাদ
জি আপু গাজর দিলে খেতে আরোও ভালো লাগতো তবে গাজর বাসায় ছিল না।
শীতের সব সবজিই খুব মজার হয় খেতে। আপনি ফুলকপি,শিম, আলু দিয়ে ভাজি করলেন এর সাৎে ধনিয়া পাতা দিলে আরো বেশি মজার হতো। এ ধরনের রেসিপি রুটি দিয়ে খেতে খুব ভাল লাগে। অনেক ধন্যবাদ আপু রেসিপি শেয়ার করার জন্য।
এতো সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
শীতকাল হল সব্জির সিজন ।তাই যে ভাবেই সব্জি রান্না করা হোক না কেন খেতে দারুন লাগে। আমি আবার এর সাথে ট্মেটো , পিয়াজপাতা দেই। আর ধনেপাতা ছাড়া আমার আবার সব্জি খেতে তেমন ভাল লাগে না। ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য