" রঙিন কাগজের তৈরি সুন্দর একটি কার্ড " || ১০ % বেনিফিসিয়ারি সাইফক্স এর জন্য
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম / আদাব
আজ ৩০ শ্রাবণ-১৪২৯ বঙ্গাব্দ-রোজ রবিবার - ১৪ আগস্ট |
|---|
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। |
|---|
সম্পূর্ণ তৈরি রঙিন কাগজের কার্ড
প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি ডাই পোস্ট নিয়ে। রঙিন কাগজের যেকোনো জিনিস তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি রঙিন কার্ড শেয়ার করব। এই কার্ডটি তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। তবে কার্ডটি সম্পূর্ণ তৈরি করা শেষে দেখতে অনেক সুন্দর লাগছে। বরাবরই আমার কাছে নতুন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। আমার মনে হয় আপনাদের কাছে রঙিন কাগজের যে কোন জিনিস তৈরি করতে ভালো লাগে। আশা করি আমার আজকের তৈরি এই কার্ডটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রঙিন কাগজের তৈরি সুন্দর একটি কার্ড। |
|---|
প্রয়োজনীয় উপকরণ
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নং | উপকরণ |
|---|---|
| ১ . | রঙিন নীল কাগজ |
| ২. | সাদা কাগজ |
| ৩. | আঠা |
| ৪. | কাঁচি |
| ৫. | পেন্সিল |
কার্ড তৈরির প্রক্রিয়া
কার্ড তৈরির প্রক্রিয়া
ধাপ ১
ধাপ ১
প্রথমে আমি কার্ড তৈরি করার জন্য নীল ও সাদা কাগজ নিয়ে নেই। এরপর নীল কাগজের ওপর আঠা দিয়ে সাদা কাগজ লাগিয়ে নেই।
ধাপ ২
ধাপ ২
সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে চিত্র দেখার মতো করে একে নেই। এরপর কাঁচি দিয়ে কেটে নিয়ে নীল কাগজের উপর লাগিয়ে নেই।
ধাপ ৩
ধাপ ৩
নীল কাগজের ওপর পেন্সিল দিয়ে প্রজাপতি এঁকে নেই। এরপর কাঁচি দিয়ে কেটে ভালো করে তিনটি প্রজাপতি বানিয়ে নেই।
ধাপ ৪
ধাপ ৪
নীল কাগজের সাইজ ছোট করে কেটে নিয়ে ত্রিভুজ আকৃতির মতো ভাঁজ করে পেন্সিল দিয়ে পাতা একে নেই। এরপর কয়েকটি ফুল বানিয়ে নেই।
ধাপ ৫
ধাপ ৫
ফুল ও প্রজাপতি গুলো আঠা দিয়ে রঙিন কাগজের উপর লাগিয়ে নেই। এরপর পেন্সিল দিয়ে সাদা কাগজের উপর বৃত্ত একে নিয়ে কাঁচি দিয়ে কেটে কার্ডের ওপর লাগিয়ে নেই।
অবশেষে তৈরি হয়ে এলো রঙিন কাগজের সুন্দর একটি কার্ড । আশা করি আমার আজকের তৈরি এই কার্ড আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আপনাদের মহা মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।
| Diy | রঙিন কাগজের তৈরি সুন্দর একটি কার্ড |
|---|---|
| ছবি তোলার মাধ্যম | Realme c1 |
| ফটোগ্রাফার | @bobitabobi |
| লোকেশন | বাংলাদেশ |
আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে
ধন্যবাদ সবাইকে
রঙিন কাগজের দিয়ে আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন একটি কার্ড। আসলে দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।
সামনে পুজা আসতেছে।সবাইকে দাওয়াত দিতে কার্ড টি অনেক কাজে লাগবে।ধন্যবাদ আমাদের মাঝে বানানোর উপায় শেয়ার করার জন্য।
জি ভাইয়া পুজোর সময় তৈরি করে সবাইকে এই কার্ডে দাওয়াত দিবেন অনেক ভালো হবে।
এ ধরনের কাগজের তৈরি জিনিসগুলো তৈরি করতে একটু সময় লাগে, তবে সময় নিয়ে বানানোর পরে ভালো হলে নিজের কাছেই ভালো লাগে। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা কার্ডটি আজকে খুব সুন্দর হয়েছে। কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে ।খুব সুন্দর করে আপনি ডিটেইলস এ সবকিছু তুলে ধরেছেন ।অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম আপু ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।
এক কথায় অসাধারণ। অসাধারণ একটি কারুকাজ আমাদের সামনে উপস্থাপন করেছেন আপনি। সত্যিই যা দেখে ভালো লাগলো। আপনার কার্ড তৈরি কাজটি বেশ ভাল লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ভালো লাগলো ভাইয়া আমার কথা শুনে ধন্যবাদ আপনাকে
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর এবং কালারফুল একটি ইনভাইট কার্ড প্রস্তুত করেছেন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।। ধন্যবাদ আপনাকে ভিন্নধর্মী একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।।
এতো সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আপু আপনি খুব সুন্দর একটি কার্ড বানিয়েছেন। রঙিন কাগজ দিয়ে এ ধরনের জিনিস বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। এমনকি সবার বিভিন্ন ধরনের জিনিস দেখতেও অনেক সুন্দর লাগে। কালার কম্বিনেশনটা অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। মনে হচ্ছে এই কার্ড বানাতে আপনার অনেক সময় লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি কার্ড আমাদের সাথে শেয়ার করার জন্য।
জি আপু এই কার্ডটি তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। ধন্যবাদ আপু
সত্যি আপনার কার্ডটি অসাধারণ ছিল। রঙিন কাগজের তৈরি সুন্দর একটি কার্ড আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ধাপ গুলো বেশ অসাধারণ ছিল। দেখে বেশ ভালো লাগলো। এমন একটি কার্ড আমি তৈরি করেছি কিন্তু আপনাদের মাঝে কোন শেয়ার করিনি । ভাবছি কয়েকদিন পরে করব ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সেই কার্ডটি দেখার জন্য অপেক্ষা করবো ভাইয়া। ধন্যবাদ আপনাকে
আপু আপনি রঙিন কাগজ দিয়ে দারুন একটি কার্ড বানিয়েছেন। সত্যিই আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজে আমি অনেক কিছু বানানোর চেষ্টা করি। কিন্তু শেষ পর্যন্ত খুব বেশি ভালো হয় না। আপনার রঙিন কাগজ দিয়ে বিভিন্ন কিছু বানানো দেখে আমার খুব ইচ্ছা হয় আপনার মত বানাতে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কার্ড বানানোর পদ্ধতি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনি বাসায় তৈরি করার চেষ্টা করবেন আপু অবশ্যই আপনি পারবেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।
রঙিন কাগজের তৈরি সুন্দর একটি কার্ড বানিয়েছেন।চমৎকার হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে ভীষণ ভালো লাগলো নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার জন্য শুভ কামনা রইলো।🤲🤲
অনেক ভালো লাগলো ভাইয়া আপনার কথা শুনে ধন্যবাদ আপনাকে
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর কার্ড তৈরি করেছেন। আপনার কার্ড তৈরি করার উপস্থাপন আমার অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
আমার কার্ড তৈরি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ভাইয়া