নীল রঙিন কাগজের সুন্দর একটি নকশা
হ্যালো বন্ধুরা
আজ ১৯ই ভাদ্র - ১৪৩০ বঙ্গাব্দ - রোজ রবিবার - ৩ সেপ্টেম্বর ২০২৩ |
|---|
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজের সুন্দর একটি নকশা শেয়ার করবো। রঙিন কাগজের যেকোনো জিনিস তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি সময় পেলে রঙিন কাগজের যেকোনো জিনিস তৈরি করি। রঙিন কাগজের এই সুন্দর জিনিস গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে। রঙিন কাগজের এই সুন্দর নকশা গুলো তৈরি করতে অনেক কম সময় লাগে। অল্প সময়ের মধ্যে রঙিন কাগজের সুন্দর নকশা তৈরি করা যায় তাই আমি মাঝে মাঝে নকশা তৈরি করি। আশা করি আমার এই নকশাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক নীল রঙিন কাগজের সুন্দর একটি নকশা।
| ক্রমিক নং | উপকরণ |
|---|---|
| ১. | নীল রঙিন কাগজ |
| ২. | কাঁচি |
| ৩. | পেন্সিল |
| ৪. | রাবার |
নকশা তৈরির প্রক্রিয়া
ধাপ ১
প্রথমে আমি নকশা তৈরি করার জন্য নীল রঙিন কাগজ সাইজ মতো কেটে নেই।
ধাপ ২
নীল রঙিন কাগজ সাইজ মতো কেটে নেওয়ার পর ত্রিভুজ আকৃতির মতো করে ভাঁজ করে নেই।
ধাপ ৩
রঙিন কাগজ ত্রিভুজ আকৃতির মতো ভাঁজ করে নেওয়ার পর কাগজ টি আবার লম্বা করে ভাঁজ করে নেই।
ধাপ ৪
নীল রঙিন কাগজ টি মাঝে আবার একটি ভাজ করে নেই। এরপর আবার চিকন করে একটি ভাঁজ করে নেই।
ধাপ ৫
চিকন করে নীল কাগজ ভাঁজ করে নেওয়ার পর পেন্সিল দিয়ে চিকন চিকন করে লম্বা দাগ টেনে নেই।
ধাপ ৬
লম্বা চিকন দাগ টেনে নেওয়ার পর কাঁচি দিয়ে ভালো ভাবে কেটে নেই।
ধাপ ৭
কাঁচি দিয়ে নকশার ডিজাইনটি কেটে নেওয়ার পর ধীরে ধীরে নকশার ভাঁজ খুলে নেই। ভাঁজ গুলো খুলে নিলেই সুন্দর একটি রঙিন কাগজের নকশা তৈরি হয়ে যাবে।
অবশেষে তৈরি হয়ে এলো রঙিন কাগজের সুন্দর একটি নকশা। আশা করি আমার আজকের নকশা আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মহামূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।
| বিষয় | রঙিন কাগজের সুন্দর একটি নকশা |
|---|---|
| ছবি তোলার মাধ্যম | Realme c21 |
| ফটোগ্রাফার | @bobitabobi |
| লোকেশন | বাংলাদেশ |
আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
নীল রঙের কাগজ ব্যবহার করে চমৎকার একটি নকশা তৈরি করেছেন আপু।নকশাটি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।এত সুন্দর ভাবে নীল রঙের কাগজের নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য
নীল রঙিন কাগজের নকশাটি অনেক সুন্দর হয়েছে। কাগজ দিয়ে এরকম ছোট ছোট অনেক নকশা বানানো যায়। আপনি বেশ চমৎকারভাবে নকশাটি বানিয়েছেন ও আমাদের মাঝে তা উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল
খুবই সুন্দর একটি ফুলের নকশা তৈরি করলেন। আপনার তৈরি করার নকশা দেখেই ভীষণ ভালো লাগলো। বেশ চমৎকারভাবে তৈরি করার চেষ্টা করলেন। এই কাগজগুলো কাটতে আমার কেন জানি হাত ব্যথা হয়ে যায়। কিন্তু আপনি চেষ্টা করেছেন সুন্দরভাবে তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
আপনি আজকে আমাদের মাঝে নিজের কাগজ দিয়ে নকশা তৈরি শেয়ার করেছেন। আপনার তৈরি নকশাটি খুবই সুন্দর হয়েছে। ধাপগুলো ছিল অনেক সুন্দরভাবে সাজানো। এত সুন্দর একটি কাগজের নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য
রঙিন কাগজ দিয়ে এ ধরনের নকশাগুলো আগে দোকানের হালখাতার সময় দোকানটা অনেক সুন্দর করে সাজানো হতো। এখন তো এসব আর দেখাই যায় না। যাইহোক আপু আপনার নীল রঙের রঙিন কাগজ দিয়ে তৈরি নকশাটি খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু দারুন একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনার কথা শুনে ভালো লাগলো।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর নকশা তৈরি করেছেন আপনি। আপনার নকশা দেখে খুব ভালো লাগলো। কাগজ দিয়ে নকশা তৈরির করার প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এই ধরনের নকশা তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। কারণ একটু ভুল হয়ে গেলে পুরো নকশা নষ্ট হয়ে যায়। এত সুন্দর ভাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ
আসলেই আপনি তারার মত করে ফুলের চমৎকার একটি নকশা তৈরি করলেন। আপনার এরকম নকশার ডিজাইন দেখে অনেক ভালো লাগলো। এর ডিজাইন গুলো দেখতে সোজা হলেও কাঁচি দিয়ে কেটে তৈরি করতে অনেক সময় লাগে। আপনি সুন্দরভাবে এই ফুলটি তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করলেন। এত সুন্দর নকশা ফুল তৈরি করার জন্য অনেক ধন্যবাদ।
জি আপু এই নকশার ডিজাইন গুলো কাছে দিয়ে কেটে তৈরি করতে অনেক সময় লাগে।
রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। নকশাটি দেখতে খুব সুন্দর লাগছে। বিশেষ করে নীল রংয়ের কাগজ ব্যবহার করা নকশাটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তৈরি করার দাপ গুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ আপু
রঙিন কাগজ দিয়ে প্রতিনিয়তই আপনি সুন্দর সুন্দর কিছু নকশা তৈরি করে আসছেন৷ আজকেও তার ব্যতিক্রম নয়৷ খুবই সুন্দর একটি নকশা তৈরি করে ফেলেছেন আপনি৷ এই কাগজ দিয়ে নকশা তৈরি করতে যে সকল ধাপগুলো আপনি অনুসরণ করেছেন আমিও এই ধাপগুলো অনুসরণ করে এরকম একটি নকশা তৈরি করার চেষ্টা করব৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি নকশা তৈরি করে শেয়ার করার জন্য৷
জি ভাইয়া প্রতি সপ্তাহে নতুন নকশা তৈরি করার চেষ্টা করি।
রঙিন কাগজ কাঁচি দিয়ে কেটে নকশা করলে আসলেই অনেক সুন্দর লাগে দেখতে। আসলে এই নকশাটি কাটার সময়ে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় একটু এদিক-ওদিক হয়ে গেলে পুরো নকশাটি নষ্ট হয়ে যায়। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপনাকে ভাইয়া