শরতে হেমন্তে বাংলাদেশ

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। একের পর এক তাদের আগমন আমাদের বিস্মিত ও হতবাক করে দেয়। বাংলাদেশের ঋতু পরিক্রমায়তৃতীয় ঋতুর নাম শরৎ। এবং এর পরের ঋত হেমন্ত।বাংলার এক আনন্দময় উৎসবের ঋতু। হেমন্ত ফসল কাটার ঋতু। কৃষকের মুখে হাসি ফোটে এই ঋতু। এ সময় ঘরে ঘরে আসে নতুন ধান। গ্রামের ঘরে ঘরে শুরু হয় নবান্নের উৎসব। ঘরে ঘরে পিঠা, পায়েস, মুড়ি ইত্যাদি তৈরীতে মহিলারা ব্যাস্ত থাকে। আসে মেহমান। নানা পদের মিষ্টান্ন দিয়ে তাঁদের আপ্পায়ন করা হয়। এক হামন্ত ছাড়া আর কোন ঋতুতেই বাংলাদেশে এমন আনন্দ দেখা যায় না। তবে শরৎকালে বাঙালীর হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপূজা। বাংলাদেশে ধুমধাম করে দুর্গাপূজা করা হয়।

শরতে হেমন্তে বাংলাদেশ এক অপূরূপ রূপ ধারণ করে। শরতে বাংলাদেশ মনোরম সাজে সেজে উঠে রানীর মত। গ্রামের ঘরে ঘরে তখন আনন্দের ঝড় বয়ে যায়। জমজমাট হয়ে উঠে পুরো গ্রাম। তাই শরৎ ও হামন্ত বাংলাদেশের মানুষের কাছে বিশেষ ভাবে প্রিয় রূপ।
image_1774966075691.jpeg
Image created by Microsoft copilot

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62692.24
ETH 1777.95
USDT 1.00
SBD 0.38