শরতে কোলকাতার আকাশ ।।২৫ সেপ্টেম্বর ২০২২।।
হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন?সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।কোলকাতা শহর ভালোবাসা শহর।এখানে আছে জীবনের উল্লাস আর বেঁচে থাকার উদ্যম।এই শহরে কারো স্বপ্ন সত্যি হয় আবার কারো বেঁচে থাকার সব অবলম্বন হারিয়ে যায়।তারপর ও এই শহর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্বমহিমায়।কয়েকদিন আগে একটা বিশেষ কাজে আমি দক্ষিণ কলকাতায় গেছিলাম।আমার সঙ্গে গিয়েছিলো আমার বেঁচে থাকার অন্যতম শক্তি স্বাগতা।সময়ের বাঁকে আমাদের দেখা ,আমাদের বাকি জীবনের নিশ্চয়তা আমরা নিজেরাই।জীবন আমাদের প্রত্যেক মুহূর্তে নতুন নতুন শিক্ষাদান করে,আমরা একটু বড় হয়ে উঠি।মৃত্যুর আগ-পর্যন্ত আমাদের এই প্রক্রিয়া চলমান থাকে।
শরৎকাল শুরু হয়ে গেছে।আকাশে মেঘের মেলা।নিচে মাতাল হাওয়ায় কাশফুল করে খেলা।এমনই এক উজ্জ্বল দিনের কথা বলতে চলেছি বন্ধুরা।পুরো কলকাতা যেন এক মোহনীয় রূপ এ ধরা দিয়েছিলো।বিকেল বেলা হঠাৎ করেই রোদের তাপ বেড়ে গিয়েছিল।আমরা গাড়ির ভিতরে বেশ মুশকিল এ পড়ে গেলাম।সূর্যের রশ্মি সরাসরি আমাদের মুখে পড়ছিল।যাই হোক কোনো রকমে আমরা নিজেদের বাঁচিয়ে চলতে শুরু করলাম।
কোলকাতার সেই দিনের অপূর্ব দৃশ্য আর আকাশে মেঘের মোহনীয় খেলা আমাদের কে প্রত্যেক মুহূর্তে মোহিত করতে লাগলো।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

আমি তো পোস্ট বাদ দিয়ে আগে আপুর ছবিটা দেখলাম,রোদ বিরক্তিকর হলেও আপুর ছবিটা বেশ সুন্দর হয়েছে,যদিও আপুকে সবসময় ই দেখতে মিষ্টি লাগে।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
শরৎকাল মানে আকাশ পরিস্কার আর আকাশ সাদা আর নীল রঙের ভরা।আকাশ টা দেখতে বেশ সুন্দর লাগতেছে আপনার ফটোগ্রাফি গুলোতে। আপনাদের জন্য রইল অনেক শুভকামনা দাদা।
প্রিয় মানুষটির প্রতি আপনার ভালোবাসা প্রকাশ দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম দাদা। আসলে অনেকেই হয়তো ভালোবাসতে জানে কিন্তু অনেকে প্রিয় মানুষটির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করতে জানে না। আপনি আপনার লেখার মাঝে আপনার ভালোবাসা প্রকাশ করেছেন দাদা। শরৎকালে প্রকৃতি সেজে ওঠে নতুন রূপে। বিশেষ করে শরতের আকাশ দেখতে ভীষণ ভালো লাগে। একদিকে প্রকৃতির সৌন্দর্য অন্যদিকে পাশে প্রিয় মানুষটি সবমিলিয়ে দারুন সময় কাটিয়েছেন দাদা। দারুন ছিল আপনার ফটোগ্রাফি গুলো এবং আপনার লেখাগুলো। এভাবেই দুজনের পথ চলা দীর্ঘ হোক এই কামনা করি। দুজনের জন্যই অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল দাদা।
গাড়িতে বসে থাকা অবস্থায় এমন রোদ চোখে এসে পড়লে খুবই অস্বস্তি লাগে । দিদিকে দেখেই এটা বোঝা যাচ্ছে। শরতের আকাশে ছবিগুলো কিন্তু অসাধারণ হয়েছে। শরৎকালের আকাশ এত চমৎকার রূপ ধারণ করে যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। দুজনে মিলে মনে হয় লং ড্রাইভে গিয়েছিলেন?
ছোট একটি কথার মাধ্যমে অনেক বড় একটি শিক্ষা দিয়ে গেলেন দাদা। কলকাতা হলো ঐতিহ্যের শহর কলকাতা হলো সাংস্কৃতির শহর। সত্যি আকাশটা অসাধারণ লাগছে একেবারে মোহিত করে দেবার মতো। আপনা এবং স্বাগতা দিদি সারাজীবন একসঙ্গে থাকেন এই কামনা করি।।
প্রথম ঝলকে স্বাগতা দিদিকে চিনতেই পারিনি। পরে লেখা দেখে বুঝলাম। তবে ভালো একটা আইডিয়া ছিল এরকম ছবি ক্যামেরাবন্দি করার।
শরৎকালের মেঘের ভেলা, এই দৃশ্য আমার খুব টানে। প্রকৃতির এই রূপ খারাপ মনকে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। মনকে অত্যন্ত প্রফুল্ল করে তোলে।
আপনাদের ভালবাসা চিরদিন এমন অটুট থাকুক এই প্রার্থনা করি।এমনিতেই শরৎ কালের সুন্দর আবহাওয়া তার সাথে প্রিয়জন,প্রতিমূহুর্ত তো ভাল কাটবেই।আর ফটোগ্রাফ গুলোও দারুন হয়েছে।ধন্যবাদ সুন্দর মুহুর্ত গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।
জী দাদা শরৎকাল শুরু হয়ে গেছে, সকাল বেলা হালকা হালকা ঠান্ডা বাতাস শরীরে লাগে। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। স্বাগতা দিদির সূর্যের সাথে লড়ায়ের ফটোগ্রাফিটা চমৎকার হয়েছে। ধন্যবাদ দাদা।