আমার কবিতার খাতা থেকে:শেষ ভালোবাসার কবিতা।।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটা কবিতা লিখতে চলেছি এই কবিতায় আমি চিন্তার প্রতিফলন ঘটিয়ে জীবনের সূক্ষ্ম দুঃখবোধ ও চিরন্তন সুখের একটা ভারসাম্যের আভাস দিতে চেষ্টা করেছি এই কবিতার মাধ্যমে।আশা করি আপনাদের ভালো লাগবে।আর কবিতা লেখার চেষ্টা এটা সেটা আসলে কবিতার কাছাকাছি কারণ সত্যিকারের কবিতা লেখা সহজ কিছু নয়।জীবনের এই যে মৌলিক একটা সমস্যা সেটা হলো একঘেয়েমি।কিছুদিন পর একই জিনিসের পুনরাবৃত্তি আমাদের একঘেয়ে করে তোলে তার প্রভাব পড়ে আমাদের মনে ও অতি অবশ্যই শরীরে ও।

image.png

Image created by OpenAI



ফুরিয়ে গেছে দিনের আলোর অভিমান
হারিয়ে গেছে মধুর সম্ভাষণ
জড়ো ভালোবাসা রয়ে গেছে গভীরে,
আঁধারের ছায়ায় মিশে গেছে।

প্রেমের শুরুতে ছিল আশা ও ভালোবাসায়
স্বপ্নে বাঁধা সুখের ভাষায় কত কবিতা,
এখন শুধুই স্মৃতির ধূলোমাখা
হৃদয়ে বয়ে আনে কেবল শূন্যতা।

ফুলে ফুলে ছিল যে পথ অবিরাম,
ম্লান হয়ে গেছে সেই সব চিহ্ন সব আয়োজন,
একরাশ দুঃখবোধ মনে নিয়ে চলেছি
বিষাদে ভরা এখন ব্যাপক সব কথামাল।

চোখের জলে ভিজে গেছে সব স্মৃতি
স্মৃতির পাতায় লেখা আছে।
মধুর মুহূর্ত আজ বেদনায় একাকার,
ভালোবাসা রয়ে গেছে একা এবং একা।

শেষের সুরে বাজে বেদনা বয়ে আনে,
সঙ্গী নেই, শুধু বিষাদময় জানা।
ফুরিয়ে যাওয়া দিনের কোলাহল,
প্রেমের শেষে আছে শুধু বিষণ্ণ করা একটা দল।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 2 years ago 

সত্যিই জীবনের একঘেঁয়েমি মানুষকে এক আবর্তে বারবার ঘুরিয়ে নিয়ে চলে। আর সেই আবর্ত থেকে বেরিয়ে একটুখানি আলো অনেক বড় প্রাপ্তি হয়ে ফিরে আসে জীবনে। কবিতাটি খুব ভালো লাগলো। কোন কিছুর পরে এই শেষের একটি দিন সত্যিই বড় বিষন্নতায় ভরা। বিভিন্ন উপমা অলংকারের মাধ্যমে সাজিয়ে দিলেন জীবনের সরল কিছু কথা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

কবিতার লাইনগুলোর সাথে যেন মনের আবেগ জড়িয়ে আছে চমৎকার লিখেছেন দাদা প্রতিটা লাইন ভালো লেগেছে। চমৎকার কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

দাদা বরাবরই আপনার কবিতা গুলো অনেক সুন্দর আর আপনার কবিতা থেকে কবিতা লেখার প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পেয়েছে আমার।আজকের কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে।শব্দ চয়ন অনেক সুন্দর এবং শব্দগুলোর মিলন ঘটিয়েছেন খুব সুন্দর ভাবে যা সকলের দৃষ্টি আকর্ষণ করবে।

 2 years ago 

দাদা আপনার কবিতার খাতা থেকে নতুন আরেকটি কবিতার আমরা উপহার পেলাম। এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।

 2 years ago 

দাদা আপনার লেখা শেষ ভালোবাসা কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। অসাধারণ একটি কবিতা আজকে আমাদের সাথে শেয়ার করলেন। কবিতার ভাষাগুলো ছিল খুবই সুন্দর। যার কারণে এই কবিতাটি পড়ে আমি মুগ্ধ হলাম।

 2 years ago 

শুরুর কথাগুলো সত্যি দারুণ বলেছেন দাদা, জীবনের এই একঘেয়েমি মাঝে মাঝে আমাদের মনকেও দারুণভাবে বিষিয়ে তোলে। আর কবিতা বরাবরের মতো দারুণ লিখেছেন আজকেও। ধন্যবাদ

Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

জীবন মানেই সুখ দুঃখের অনুভূতি। সুখ-দুঃখ থেকেই কবিতা তৈরি হয়। আর আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। কবিতার লাইনগুলো অসাধারণ হয়েছে দাদা। কবিতা পড়ে মুগ্ধ হয়েছি দাদা।

 2 years ago 

দাদা আপনি কিন্তু দারুন কবিতা লেখেন। আজও কিন্তু আপনি দারুন কবিতা লিখেছেন । কবিতার প্র্রতিটি লাইন যেন মন ছুঁয়ে যাওয়া। বিশেষ করে নিচের লাইন গুলো তো দারুন হয়েছে।

চোখের জলে ভিজে গেছে সব স্মৃতি
স্মৃতির পাতায় লেখা আছে।
মধুর মুহূর্ত আজ বেদনায় একাকার,
ভালোবাসা রয়ে গেছে একা এবং একা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64478.88
ETH 1879.04
USDT 1.00
SBD 0.38