আজ সারাদিন বৃষ্টির দিন।।০১ অক্টোবর ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে সারাদিন এককথায় বৃষ্টিতে বৃষ্টিতে কেটে গেলো।একটা বাদলা দিন ছিলো আজকে যাই হোক।আজকে কিছু প্রয়োজনীয় কাছে সেই ভোরবেলা থেকে রাত ৯ টা পর্যন্ত আমাকে বাইরেই থাকতে হয়েছে।একটা ভালো বিষয় হলো যে কাজগুলো সবই ঠিকঠাক কমপ্লিট হয়েছে এই দুর্যোগের মধ্যেও।আজকাল কলকাতা শহরের ড্রেনেজ ব্যবস্থা বলতে গেলে খুবই খারাপ।মোটামুটি দুই ঘণ্টা ঠিকঠাক বৃষ্টি হলে কলকাতা শহরে জল জমে যায়।মনে হয় যেন ছোটখাট একটা বন্যা।আর এর ফলে যোগাযোগ ও পরিবহন ব্যাহত হয়।আর সারা রাস্তায় প্রচন্ড ভিড় হয়ে যায়।
আজকে তেমনই একটা বাদলা দিন ছিলো।তবে বৃষ্টির পরিমাণ সব সময় বেশি ছিলো না।এই জন্য বর্ষার জল সরে যাওয়ার পর্যাপ্ত সময় পেয়েছে।ফলস্বরূপ কোথাও তেমন কোনো জল জমার খবর ছিলো না।তবে হতাশার খাবার এই যে আবহাওয়ার চরম অবক্ষয় হয়েছে।বলতে গেলে এখন অক্টোবর মাস আর এখনো পুরো বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে।আবহাওয়া ও জলবায়ুর যে এই চরম বিপর্যয় ও পরিবর্তন ঘটেছে তার জন্য আমরাই দায়ী।নিজেদের স্বার্থে আমরা যে কাজকর্ম করে চলেছি সেটা আমাদের খুবই বিপদের দিকে ঠেলে দিচ্ছে।নিজেদের ভালোর জন্য আমাদের সঠিকভাবে কাজ করা উচিত।
আজকে আমি মেঘলা দিনের কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি।আসুন তাহলে একবার দেখে নেওয়া যাক।
আর এই বৃষ্টি দিনে চা আর কিছুটা জল খাবার না খেলে হয়।তাই চা আর চিকেন সুপ ও কাবাব খেয়ে নিলাম। মোট এর উপর বেশ ভালো ভাবেই দিনটা কেটে গেলো।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

একদম ঠিক বলছেন দাদা আসলে আবহাওয়ার চরম পরিবর্তন ঘটেছে। এখন কিন্তু শীতের আভাস পাওয়া যাচ্ছে। সে সাথে মনে হচ্ছে যে পুরো বর্ষাকাল আমাদের দেশের মধ্যেও। ওয়েদারটা খুবই পরিবর্তন হয়ে গেছে ইদানিং। আপনার ফটোগ্রাফির মাধ্যমে বুঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে যে তা। তবে এই ঠান্ডা আবহাওয়াতে আপনি বেশ মজার খাবার গুলো খেয়েছেন। অনেক তৃপ্তি পাওয়া যাবে এই ধরনের গরম গরম খাবার গুলো।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
হ্যাঁ অক্টোবর মাসে এসে ও সারাদিনে ভরপুর বৃষ্টি আবহাওয়া দেখে মনে হয় যেন বর্ষাকাল। সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন দেখতে বেশ ভালো লাগছে আবার বৃষ্টির দিনে সুপ আর কাবাবের টেস্ট উপভোগ করেছেন।
বৃষ্টির দিনের অনুভূতি জানতে পেরে খুবই ভালো লাগলো দাদা। আসলে দুই ঘন্টা বৃষ্টি হলে কলকাতার শহর ডুবে যায় এরকম পরিবেশ যেন প্রতিটা শহরেই হয়ে থাকে। আমাদের ঢাকা শহর এবং সিরাজগঞ্জসহ প্রতিটা শহরে একই অবস্থা। দুই ঘন্টা একটানা বৃষ্টি হলে শহর যেন ছোট মোট বন্যায় প্লাবিত হয়। যাই হোক দাদা আজকে আপনি বৃষ্টির দিনের অসাধারণ ফটোগ্রাফি করেছেন আর বৃষ্টির দিনে চা-নাস্তা না খেলে কি হয়।তাই আপনি চা ও সুপ খেয়েছেন জানতে পেরে খুবই ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।
যখন শীতের আগমন ঘটার কথা তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে।মনে হচ্ছে যেন বর্ষা শুরু হল।আর এটা ঠিক বলেছেন দাদা এই জন্য আসলে আমরা নিজেরাই দায়ী। অনেক ভালো লাগলো আপনার বৃষ্টির দিনের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ দাদা ভালো থাকবেন।
আমাদের ঢাকা শহরেরও একই অবস্থা দাদা। একটু বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায়। এমন অবস্থা রাস্তায় চলাচল করা যায় না। আবওহাওয়ার এমন অবনতি সত্যি মেনে নেওয়া কঠিন কিন্তু মেনে নিতেই হবে। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল দাদা। বৃষ্টির পূর্ব বা পরে এইরকম পরিবেশ আমার কাছে অসাধারণ লাগে।
বৃষ্টি ভালো লাগে তবে একটানা বৃষ্টি নামলে সেটা আসলেই অনেক বোরিং লাগে । আর বৃষ্টির দিনে পানি জমে থাকলে তো কথাই নেই রাস্তায় বের হওয়া যায় না ।ভাগ্যিস বৃষ্টি থেমে থেমে নেমেছিল তানা হলেতো মনে হয় ছোটখাটো একটা বন্যা আপনাদেরকে দেখতে হতো ।ঠিকই বলেছেন আবহাওয়া এখন একেবারেই ঠিক নেই এখন বৃষ্টি নামার সময় না অথচ আমাদের এদিকেও বৃষ্টি অনবরত নেমেই যাচ্ছে । বৃষ্টির দিনে কিন্তু এরকম খাবার খেতে খুবই ভালো লাগে দাদা । কাবাব দেখলেই খেতে মন চায় । আপনি কত সুন্দর ভাবে ছবিগুলো দিয়ে রেখেছেন একটা নিয়ে খেতে ইচ্ছা করছে । মেঘলা দিনের ছবিগুলোও কিন্তু চমৎকার এসেছে ।
ফটোগুলো বেশ ভালো লাগলো। বর্ষা আর সজীবতার একটা ছোঁয়া খুঁজে পেলাম।
আমাদের ঢাকা শহরের অবস্থা তো আরো খারাপ। সেদিন পাঁচ মিনিট বৃষ্টি হইছে, পরে জ্যামে বসে থাকতে হইছে ঘন্টাখানেক। যেখানে ২০ মিনিটের মধ্যে চলে আসা যায়। আর যদি বৃষ্টিটা তিন-চার ঘন্টা ধরে হয় তাহলে রাস্তায় বেরোনোর সাহস পাই না।
আমাদের ঢাকা শহরের মতো অবস্থা হয় তাহলে কলকাতায়ও। একটু পানি জমলেই মনে হয় যেন বন্যা! এই যে অসময়ে বৃষ্টি এটার জন্য দাদা আমরাই দায়ী। পরিবেশের প্রতি আমরা যত্নশীল না। তাই তো এমন আচরণ করছে।
আসলে আপনি ঠিকই বলেছেন আজকের দিনটাই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল না । হঠাৎ করে মেঘ হয়ে বৃষ্টি হচ্ছিল। আসলে বৃষ্টির দিনে খিচুড়ি এবং মুড়ি এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। তবে আপনি দেখছি এই বৃষ্টির দিনে আপনি চিকেন সুপ তৈরি করে খেয়েছেন এবং দারুন একটা সময় অতিবাহিত করেছেন। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।