কমলালেবু বাগান এ একদিন।।২২ নভেম্বর ২০২২
হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি। আপনারা সবাই জানেন আমি কিছু দিনের জন্য সিকিম ও দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম।গতকাল দুপুরে প্রায় দশ দিনের সফর শেষ করে বাড়িতে ফিরলাম।আগেই আমি আমার ভ্রমণ নিয়ে দুটি পর্ব শেয়ার করেছি।আজকে আমি অতিরিক্ত একটি পোস্ট শেয়ার করতে চলেছি।এরপরেই আমি তৃতীয় পর্ব নিয়ে হাজির হবো।যেটাতে থাকবে চিড়িয়াখানা ভ্রমণ ও পাহাড়ি ঝরনা ভ্রমণ।আসুন আজকের পোষ্টটি আপনাদের সাথে শেয়ার করে নি।আজকে আমি চমৎকার পাহাড়ি পরিবেশে তৈরি করা একটি কমলা লেবু বাগানের কিছু ছবি ও আমার কাটানো কিছু মুহূর্ত শেয়ার করে নেবো।
আমরা দার্জিলিং এ ম্যালের ঠিক নিচে একটি হোটেলে উঠেছিলাম।সেখান থেকে লামাহাটা হয়ে দেড় ঘণ্টায় আমরা পৌঁছে গিয়েছিলাম কমলা লেবু বাগানে।এই কমলা লেবু বাগানটি একটি প্রাইভেট প্রপার্টি।তবে মাথাপিছু ৫০ টাকার বিনিময়ে সর্বসাধারণ এই বাগানে ভিজিট করতে পারে।এমন কি ফল তোলার সময় গেলে অর্থের বিনিময়ে নিজেরাই গাছ থেকে লেবু ছিঁড়ে নেওয়া যায়।যদিও আমাদের সেই মজাটা করা হয়নি।কারণ এখনো দু সপ্তাহ পর লেবু গুলো খাওয়ার উপযোগী হবে।
তাই আমরা মাত্র কয়েকটি লেবু উপহার স্বরূপ পেলমা তাদের কাছ থেকে।পাহাড়ের ঢালে ঢালে সারিবদ্ধ ভাবে লেবু গাছগুলো লাগানো হয়েছে।আর কাছে পাতা কম আর ফল বেশি দৃশ্যমান ছিলো।সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে।অধিকাংশ লেবু কমলা রঙের হয়ে গেছে কিন্তু এখনো মিষ্টি হয়নি।তাই তারা এখনো কমলা বিক্রি করা শুরু করেনি।
এই বাগানটি টাকলিং রোড এ অবস্থিত।আর জায়গাটির নাম খুব সম্ভবত বড় মুঙ্গা। যাই হোক বাগানের ভিতরে মোটামুটি ঠান্ডা ছিলো তবে বেশ মনোরম পরিবেশ ছিলো।আমরা পরিবেশটা বেশ আনন্দের সাথেই উপভোগ করছিলাম।আমরা কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম বাগানের ভিতরে।এই বাগানে বেশ কিছু ফুলের গাছ ছিলো।যেগুলোতে ফুল ফুটে সুন্দর পরিবেশের সৃষ্টি করেছিল।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

কমলালেবু বাগান এ চমৎকার মুহূর্ত কাটিয়েছেন দাদা। ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই আপনি ঘুরতে গিয়ে চমৎকার সময় উপভোগ করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো। সাদা ডালিয়া ফুলটি দেখতে অসাধারন লাগতেছে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
কমলালেবুর বাগানের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো দাদা। মনে হচ্ছে আপনি সেখানে খুবই সুন্দর সময় কাটিয়েছেন। আর ফুলের ফটোগ্রাফি গুলোও দারুন হয়েছে। বেড়াতে গিয়ে ভালো সময় কাটিয়েছেন বুঝতেই পারছি দাদা। আর সাথে যদি আপনার প্রিয় মানুষটি যেত তাহলে বোধহয় প্রত্যেকটি মুহূর্ত আরো বেশি দারুণ হত😍। চিড়িয়াখানা ভ্রমণ ও পাহাড়ি ঝরনা ভ্রমণ পর্বের জন্য অপেক্ষায় রইলাম দাদা।
তাহলে তো দু সপ্তাহ পরে গেলেই ভালো হতো মনে হয় দাদা। হা হা হা... আমাদের কলকাতায় এখন কমলালেবুর অনেক দাম। গতকাল ১০ টা কমলালেবু ৫০ টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। তবে তুমি বলছো কমলালেবু এখনো খাওয়ার মত হয়নি কিন্তু কমলালেবুর কালার দেখে তো মনে হচ্ছে পেকে গেছে। বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি দেখলাম দাদা, তোমার এই পোষ্টের মধ্য দিয়ে।
ভাইয়া আমি কমলা গাছ আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না,গাছে একটি ও পাতা নেই শুধু ঢালে ঢালে কমলা ঝুলে আছে ,দেখতে কিন্তু দারুন লাগছে , তবে সত্যি বলতে সিকিমের জায়গা গুলা আসলেই মনমুগ্ধকর। অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া ।
৫০ টাকার বিনিময়ে বাগানে প্রবেশ করতে দেয়,তাহলে কি যত খুশি ততই খাওয়া যায়😜।ইশ দাদা দুই সপ্তাহ পরে গেলে তো বেশ ভালো হইতো।তবে দুই সপ্তাহ পরে অনেক ঠান্ডা পরবে।যাই হোক ফুলের ছবিগুলো বেশ সুন্দর। সাদা ফুলটা মনে হয় চন্দ্রমল্লিকা। ভালো ছিলো। ধন্যবাদ
দাদা ইতিপূর্বে আপনার করা পোস্টগুলো হতে জানতে পেরেছি আপনারা সিকিম ভ্রমণে গিয়েছেন। আর আজ নতুন করে জানতে পারলাম সেখানে আপনারা পাহাড়ি পরিবেশে টাকলিং রোড এ অবস্থিত বড় মুঙ্গা এলাকার কমলা লেবু বাগানটিও ঘুরে দেখেছেন। তবে আপনারা আরো দুই মাস পরে গেলে অনেক কমলালেবুও নিয়ে আসতে পারতেন। যদিও আপনারা কয়েকটি কমলা উপহার হিসেবে পেয়েছেন। ভালো ছিল পাহাড়ি বাগানের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ দাদা।
দাদা আমার তো কমলা লেবুর ফটোগ্রাফি দেখে ইচ্ছে করছে কয়েকটি ছিঁড়ে খেয়ে ফেলি। এভাবে গাছ থেকে ফল ছেড়ে খাওয়ার মজাই আলাদা। আপনারা জায়গাটি বেশ উপভোগ করেছেন।বৌদিকে বেশ হাসি খুশি লাগছে। আপনারা কয়েকটি লেবু উপহার স্বরূপ পেয়েছেন শুনে বেশ ভালো লাগলো। দাদা আপনার তৃতীয় পর্বর অপেক্ষায় রইকলাম।