আমার কবিতার খাতা থেকে:০৪ আগস্ট ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি প্রেমের ও বিরহের কবিতা লিখতে চলেছি।আশা করি আপনাদের খারাপ লাগবে না।

image.png

Image taken from pixabay.com



তুমি তো জানতেই পারো নি
আমার পোড়া মন ঘোরে ফেরে এই শহরে,
তোমাকে খোঁজে ভীষণ অস্থিরতা নিয়ে,
তুমি তো জানতেই পারো নি
আমার হৃদয়ের মরুভূমিতে তুমি
একটা দুর্লভ জলাশয় একটা বিস্তীর্ণ সবুজ মাঠ।
জানি তুমি চলে গেছো আলোর এক জগতে
সেখানে তোমাকে নিয়ে হয় উৎসব কারণে অকারণে,
আমি তো অন্ধকার নিয়ে চলছি বারোমাস
তোমাকে একটা গোলাপী গোলাপ দেবো বলে।
আমি ভীষণ আশাবাদী,মৃত্যুকে দিয়েছি নির্বাসন
জানি এই অস্থায়ী নির্বাসনে আমি দিশেহারা,
কি দেবো তোমাকে কি নেই তোমার?
একটা মন ছিলো সেখানে কি এখন শীতকাল?
আমি তো তোমাকে দিতে চেয়েছিলাম বসন্ত
কোকিলের স্বভাব নিয়ে আমি থাকবো,
কিছুই হয়নি পূরণ আমার স্বপ্ন দেখা।
দিন চলে যায় আসে একটা অদ্ভুত অমাবস্যা,
তবুও আমি পূর্ণিমাকে ভেবে অপেক্ষায়
খোলা বারান্দায় তুমি আর আমি গভীর রাত্রি,
একটা কাব্য রচনা হয়ে যায়।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

দাদা আপনার লেখা প্রতিটা কবিতায় যেন আবেগ ভরপুর থাকে। দারুন লিখেছেন, তবে একটা বিষয় খেয়াল করেছি আপনি প্রেম ভালোবাসা নিয়ে বেশি ভালো কবিতা লিখতে পারেন।

 3 years ago 

বাহ্,বাহ্ অপুর্ব লাগলো কবিতাটি।বিরহের কবিতা অনেক বেশি ভালো লাগে আমার। কবিতায় প্রিয় মানুষটির জন্য অপূর্নতা ফুটে উঠেছে। কবিতার প্রতিটি লাইন খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা সুন্দর এই আবেগময়ী বিরহের কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

না পাওয়ার যন্ত্রনা আসলে অনেকটাই কষ্টদায়ক। তারপরেও এই বিরহ কেটে যাক, সুসময় আসুক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

বেশ ভালো লাগলো কবিতাটি ভাই 🙏

 3 years ago 

দাদা আপনার লেখা কবিতার লাইন গুলো হৃদয়ে স্পর্শ করল। সত্যি দাদা আপনি দারুন কবিতা লিখেন। হয়তো আমরা হাজার ব্যস্ততার মাঝেও প্রিয়জনকে খুঁজে বেড়াই। কিংবা প্রিয়জনের সেই স্পর্শ খুঁজে বেড়াই। জীবনের প্রতিটি বসন্ত কিংবা শীত সবসময় যেন প্রিয়জনকে পাশে চাই আমরা।

 3 years ago 

অসাধারণ লেখনী দাদা।ভালোবাসাগুলি মনে হয় এমনই হয়, প্রত্যেকের জীবনে হঠাৎ করেই আচমকা দুর্লভ বস্তু হয়ে দেখা দেয়।ভালোবাসার সুনিপুণ অনুভূতি ফুটে উঠেছে কবিতার মাধ্যমে।ভালো লাগলো পড়ে, ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা আজও আপনি আপনার কবিতা খাতা হতে অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। অপেক্ষা আর ভালবাসাক মানুষটির জন্য নিজের মনের সকল আকুতিগুলো প্রকাশ পেয়েছে আজকের কবিতায়। বিশেষ করে নিচের লাইনগুলো আমাকে কেন যেন মুগ্ধ করে দিল-

দিন চলে যায় আসে একটা অদ্ভুত অমাবস্যা,
তবুও আমি পূর্ণিমাকে ভেবে অপেক্ষায়
খোলা বারান্দায় তুমি আর আমি গভীর রাত্রি,
একটা কাব্য রচনা হয়ে যায়।

 3 years ago 

খুবই সুন্দর কবিতা লিখেছেন দাদা। আপনার কবিতা খাতা থেকে আজকে কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এই কবিতাটি লাইন গুলো অসাধারণ হয়েছে। আপনার প্রতিটা কবিতায় আমার খুবই ভালো লাগে। আজকে কবিতাটি আরও বেশি ভালো লাগলো।

 3 years ago 

আপনার কবিতাগুলোয় কিছুটা ভিন্নতা থাকে দাদা। আপনি বরাবরই খুব চমৎকার কবিতা লিখেন এবং আপনার প্রত্যেকটা কবিতাই ভালো লাগে দাদা । অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38