আমার কবিতার খাতা থেকে: স্বপ্ন দেখি।।২৪ আগস্ট ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে কিছু প্রবাসী মানুষের মনের কথা আমি আমার কবিতার মাধ্যমে তুলে ধরেছি।সবার সব ইচ্ছে পূরণের কারণে তাদের আজও ফেরা হচ্ছে না নিজ বাড়িতে।
আমরা যারা একদিন ঘরে ফিরতে চেয়ে ও
আজ ও ঘরে ফিরিনি এই গল্প তাদের,
আমরা রাত কে করেছি দিন
আর দিনকে দিয়েছি নিঃশ্বাস বিস্মৃতি,
এই গল্প আমাদের মতো না ফেরা দের।
একটা সুন্দর ঘর হবে বলেই ঘর ছেড়েছি
গড়েছি অন্যের ঘর ভাঙছে বয়সে চোয়াল,
সবার সব মিটিয়ে আমাদেরই আর ফেরা হলো না।
আমরা ঘর বলতে বুঝেছি সেই ঘর
যেখানে অভাব নিই,আছে সচ্ছলতা আর শান্তি
আমরা এখনো ভাবি,এখনো স্বপ্ন দেখি।
যখন ভেবেছি ফিরবো তখনই কেউ দিয়েছে চিঠি
থেমে গেছে আমাদের পা,আরো বাড়লো মেয়াদ
এই মেয়াদ তপ্ত শীতল মরুর বুকে আটকে যাওয়া
এই মেয়াদ নিজ ঘর থেকে আরো বর্ধিত নির্বাসন।
আমরা স্বেচ্ছায় নিয়েছি এই খন্ডকালীন নির্বাসন,
জানিনা কি হবে,কি লেখা আছে আমাদের কপালে
তবুও ইচ্ছে তরীতে চেপে দেখবো সমুদ্র
জীবনের বিস্তীর্ণ সমুদ্র।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

জীবনে অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত স্বপ্ন দেখতেই থাকে। কিন্তু কিছু মানুষের স্বপ্ন পূরণ হয়। আবার কিছু মানুষের স্বপ্ন অপূর্ন থেকে যায়। আসলে স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন দেখলে অনেক বেশি অনুপ্রেরণা থাকে মনের মধ্যে। অনেক সুন্দর একটি কবিতা লিখলেন আপনি স্বপ্ন দেখা নিয়ে। আপনার কবিতাটি পড়তে ভীষণ ভালো লেগেছে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
দাদা আজ ভিন্ন ধরনের কবিতা পড়লাম।প্রবাসীদের নিয়ে চমৎকার ভাবে কবিতাটি লিখলেন।এটা সত্যি বলেছেন তারা সবার কথা ভেবে ভেবে নিজের কথা ভাবার সময়ই পায়না।কবিতাটির প্রতিটি লাইনে তাদের সেই অব্যক্ত মনের কথাগুলোই ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
বেশ দারুন তো কবিতার নাম। দাদা আমিও কিন্তু স্বপ্নে দেখি। স্বপ্নে দেখি নিজের কাছে নিজে জিতে যাওয়ার, স্বপ্ন দেখি নিজেকের এক নতুন রূপে আবিস্কার করার। সে যাই হোক বেশ দারুন লিখেছেন তো স্বপ্ন দেখা নিয়ে আপনার আজকের কবিতা। আমার তো কবিতা টি পরে মনে চাইছে সেই দিনগুলিতে আবার একবার ফিরে যাই যেখান থেকে আমার স্বপ্ন দেখা শুরু। অসাধারন লিখেছেন দাদা।
আমি আপনার কবিতাটি পড়ে অনেকটা খুশি হয়ে গিয়েছি দাদা। এই কবিতার প্রত্যেকটি লাইন খুবই শিক্ষনীয়। বেঁচে থাকতে হলে মানুষকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এগিয়ে যেতে হবে। বিভিন্ন কারণে অথবা বিভিন্ন বিপদের তাড়নায় কিছু স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। কিন্তু তবুও মানুষ চেষ্টা করে সবসময় স্বপ্ন দেখতে।
অন্য রকম একটা অনুভূতি অনুভব করছি দাদা, আজকের কবিতাটা সম্পূর্ণ ভিন্ন ছিলো, যেমনটা আপনি সব সময় লিখেন তেমনটা ছিলো না। মাঝে মাঝে হৃদয়ের অতৃষ্ণাগুলোকে তুলে ধরতে। কিন্তু আজ হৃদয়ের ভিতরে জমে থাকা চাপা কষ্টগুলোকে ভিন্নভাবে সামনে নিয়ে আসছেন। সত্যি জীবনের চাওয়াগুলো হয়তো কখনো কখনো অপূর্ণ থেকে যায়।
আজকের এই কবিতার মধ্যে যেন প্রবাসীদের মনের কথাগুলো ফুটে উঠেছে। আসলে প্রবাসীরা সব সময় চায় তার পরিবার পরিজন সবাই ভালো থাকুক। আর সেজন্যই মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যায়। এক্ষেত্রে তারা বাড়িতে আসার ইচ্ছে হলেও দায়িত্বের ভারে সেখানেই থেকে যায় আবার। এভাবেই তাদের দিনকাল পার হয়ে যায়। একসময় বৃদ্ধ বয়সে ফিরতে হয় বাড়িতে।ভালো লাগলো আজকের কবিতাটি পড়তে পেরে।
দাদা প্রতিবারের ন্যায় এবারও আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা বেশ মন দিয়ে পড়লাম। প্রতিটা মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে বলে মানুষ বেঁচে থাকে। প্রতিটা মানুষ সুখের ঘর বাঁধতে চাই যে ঘরে থাকে না কোন অসচ্ছলতা যেখানে শুধু শান্তি আর শান্তি। ভাগ্য লেখনে কখনো সেগুলো ব্যতিক্রম ঘটে। তবুও মানুষ চেষ্টা করে স্বপ্ন দেখতে।
ভাইয়া আপনি যা যা কবিতায় উল্লেখ করেছেন ব্যাপারগুলো বাস্তবেও ঠিক এমনটাই।সবাই ভাবে সেখানে বুঝি সোনায় মোড়ানো জীবন।কিন্তু ওটা যে একটা স্বর্ণের জেলখানা, যেখানে তৃপ্তির খাবার টাও জুটে না তা কেও ই বুঝেনা।খুব সুন্দর লিখেছেন।
কবিতাটি পড়ার আগে কবিতার নামটি দেখেই তো মুগ্ধ হয়ে গেলাম। যেমন কবিতার নাম তেমনি কবিতার ভিতরে অসাধারণ কিছু কথা যা পড়ে সত্যি হৃদয়টা ভরে গেলো। জানিনা কি হবে কি লেখা আছে আমাদের কপালে লাইনটি আমার অনেক ভালো লেগেছে কারণ আমরা সব সময় বিধাতার উপরেই ভরসা করি আমাদের ভাগ্যে তিনি কি লিখেছেন।অসাধারণ ছিল কবিতাটি। সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ দাদা ।