আমার কবিতার খাতা থেকে:বাবা - মা।।৩০ জুন ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই কে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আশা করি ভালো লাগবে।আজকে আমি একটি কবিতা শেয়ার করতে চলেছি।আজকে কবিতায় স্মরণ করে নিচ্ছি পৃথিবীর সব মা বাবা কে যাঁরা প্রতিনিয়ত সন্তানের জন্য আত্মত্যাগ করে চলেছেন।তাদের ঋণ পরিশোধের কোনো উপায় নেই।আর এই ঋণ প্রত্যেক সন্তানের উচিত মাথায় নিয়ে যথাযথ সম্মান করা।

image.png

Image Credit


বাবা মা সত্যি কখনো হারিয়ে যায় না,
মায়ের মুখে সেই রাত্রে ভূতের গল্পো শুনে
আমি ভয়কেই জিতে নিলাম।
বাবা তখন আলতোভাবে আমার কপালে হাত বুলাচ্ছিলো,
সে এক অনন্য অনুভূতি রাতের আঁধারে নেমে এলো সকালের দাবি।
এরপর নদীর স্রোত বহুদূর এগিয়ে গেল আমি এখন একটা স্কুলে পড়ি,
একদিন বাড়ি ফিরে খবর দিলাম আমি পরীক্ষায় প্রথম হয়েছি।
মা সেদিন কোনো কথা বলেনি তার মুখের স্বর্গীয় আভা যেন,
হারিয়ে দিলো সব পার্থিব ভাষা প্রকাশের চলিত মাধ্যম।
বাবা তখন সবে কাজ থেকে ফিরে জামাটাও খোলেনি
বললো আজ তবে মাংস হোক আমি বাজারে যাচ্ছি ।
সেদিন বুঝিনি কতটা খুশি হয়েছিলো বাবা আমার খবরে,
আজ কাজ থেকে ফিরে ক্লান্ত শরীরে শুয়ে পড়ি গ্লাসে তৃষ্ণা অপূর্ণ রেখে।

প্রায় প্রতিদিন বাবা বাজারের ব্যাগ হাতে আমার সাথে বাড়ি ফিরতো,
সে মাইল দুয়েক পথ তো হবেই,আমরা ঘরে এসে পৌছাতাম।
সেদিন বুঝিনি বাবার কতটা কষ্ট হতো ব্যাগ বইতে!
আজ যখন আমি ব্যাগ বয়ে আনি বুজলাম বাবা হওয়ার মাহাত্ম্য।

বহু রাতের শেষ প্রহরে ভিজে গেছে সময়ের চাকা
বাবা মা আজ নেই পাশে আমি শূন্যতায় পড়ে একা।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

খুব সুন্দর লিখেছেন দাদা।এটা সত্যি মা-বাবার কষ্ট আমরা কম জনই বুঝি।কিন্তু যারা না বোঝে তারা যখন বাবা হয় তখন বোঝে কতই না কষ্ট সেদিন করেছিল বাবা।এই বোঝার উপলব্ধিটা সব সন্তানের মাঝে মা-বাবা থাকতে অনুভব করবে এমনটাই আশাকরি। দারুন লিখেছেন দাদা।👌👌👌খুব ভালো লেগেছে।

 3 years ago (edited)

দাদা প্রথমে আপনার সুস্থতা কামনা করছি।আজকে আপনি বাবা মাকে নিয়ে দারুন একটি অনুভূতিমূলক কবিতা শেয়ার করেছেন। কবিতার প্রতিটি লাইনে বাবা-মায়ের আদরের অনুভূতি ফুটে উঠেছে। শেষ দিকে বাবা মাকে হারানোর অনুভূতি উঠেছে। ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাবা ও মা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন । আপনার কবিতা আমার অনেক ভালো লাগে দাদা। আজকে কবিতাটি সত্যি মন ছুয়ে গেছে।

 3 years ago 

এই মাঝরাতে যখন আপনার কবিতাটি পড়ছিলাম ভাই, তখন চোখের কোনা দিয়ে যেন কিছুটা পানি গড়িয়ে পড়ল। আজ যখন নিজে আমি বাবা হয়েছি, তখন আমি নিজেই কবিতার কথা গুলোর যেন সাদৃশ্য খুঁজে পেয়েছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64482.23
ETH 1686.47
USDT 1.00
SBD 0.42