আমার কবিতার খাতা থেকে: আমার এই বেঁচে থাকা।।১২ অক্টোবর ২০২২
হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের মাঝে ভাগ করে নিতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।
শরীর যেখানে জেলখানা
বেঁচে থাকা হয়ে যায় অভিশাপ,
এই বেঁচে থেকে বিশ্বাস ও ক্ষয়ে যায়,
কত সংগ্রাম কত সংযম বলো আর করা যায়?
সময় বড় বেঈমান হৃদয়ে চলে দোলাচল
যারা আপন তারাই করে শত্রুর আবেদন।
থেমে গেছে আমার আশা ভরসা
দিনগুনি মৃত্যুর বড় দেরি হয়ে যায়,
আমাকে কেউ কালরাত্রে দিক অভিশাপ
আমার এই বেঁচে থাকা হোক সমাপ্তি,
মাঝে মাঝে আমি অনেক বেশি আশাবাদী
আমি দৌঁড়াই আমি সারাদিন ময়দান ঘুরি,
আমার কল্পনায় ও আমি দিন দিন পঙ্গু হয়ে পড়ি।
কোনো ভোর আমার জন্য নতুন নয়
কোনো উৎসব আমার জন্য উৎসব নয়।
তুমি প্রত্যেকদিন আমাকে বলতে
আমৃত্যু আমার কাছে থাকবে,
সেই তুমি আজ ভীষণ রকমের অচেনা হলে।
আমি আরেকবার শিক্ষা লাভ করি
এই জীবন নামক বাস্তবতার বিশ্ববিদ্যালয়ে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

দাদা আজকে আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এই কবিতার মধ্যে চিরন্তন সত্য লুকিয়ে আছে। আমাদের বর্তমান পরিস্থিতি এবং জীবনের নিয়ে এই কবিতার মাধ্যমে কবিতার প্রতিটি লাইন যেন অসাধারণ। বিশেষ করে এই দুটি লাইন আমার বেশি ভালো লেগেছে। এ দুটি লাইন যেন আমাদের জীবনের সাথে মিশে আছে, বাস্তবতার সাথে মিল রয়েছে আজকের কবিতাটি।
দাদা , সব সময় তোমার লেখা কবিতা গুলো সত্যিই অসাধারণ হয়। তোমার লেখা কবিতা গুলো একটু উচ্চ চিন্তা ভাবনার হয় বলে অনেকবার পড়ে পড়ে ব্যাপারগুলো বুঝতে হয় এটা টিক। জীবনমূলক এই ধরনের কবিতা আমাদের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে সাহায্য করে সব সময়।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
শ্রদ্ধেয় ছোট দাদা, আশা করি ভালো আছেন? আজকে আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।
বিশেষ করে এই লাইন গুলো হৃদয় ছুঁয়ে গেল। আসলে জীবনে বেঁচে থাকা কখনো কখনো অভিশাপ মনে হয়। নিজের আপন মানুষগুলো যখন অচেনা পথে হারিয়ে যায়। এত চমৎকার কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন দাদা, ধন্যবাদ।
দাদা আপনার কবিতাগুলো সবসময় অনেক সুন্দর হয় এবং বাস্তবমুখী হয়। সামনে সব সময় আপনার কবিতাতে শিক্ষামূলক কিছু থাকে। আপনার কবিতার লাস্টের দুটো লাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে। আসলে জীবন নামক বিশ্ববিদ্যালয় থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।ভালো থাকবেন।
যদিও তোমার লেখা কবিতাগুলো আমার কাছে নতুন না। তোমার লেখা প্রত্যেকটা কবিতাই খুব সুন্দর হয় এবং প্রশংসার যোগ্য।
এই লাইনগুলো মনে দাগ কাটার মত ছিল। এক কথায় অনবদ্য।
কবিতায় একজন ব্যর্থ প্রেমিকের অতৃপ্ত আত্মার ক্ষোভ প্রকাশ পেয়েছে। অসাধারণ হয়েছে দাদা আপনার কবিতাটি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
দাদা আপনি সবসময় দারুন কবিতা লিখেন। আপনার কবিতাগুলো যখন পড়ি তখন হৃদয়ের মাঝে আলাদা রকমের অনুভূতি তৈরি হয়। আসলে শরীর সত্যিই একটি বন্দি জেলখানা। কখন কার জন্য মন খারাপ হয়ে যায় বুঝতেই পারি না। আমাদের আপন মানুষ গুলো ধীরে ধীরে বদলে যায়। তাদের বদলে যাওয়া থেকে আমরা প্রতিনিয়তই শিক্ষা লাভ করি। হয়তো এভাবেই একদিন জীবনের শেষ প্রান্তে চলে আসব। তবুও আমরা অদৃশ্য এক মায়ার বাঁধন আঁকড়ে ধরে বেঁচে আছি।
দাদা আপনার প্রতিটি কবিতাই চমৎকার হয় ৷ আজকের কবিতাটাও সত্যিই অসাধারণ হয়েছে ৷ আসলেই দাদা জীবনে হাজার রকম কষ্ট মিশে আছে ৷বেঁচে থাকার জন্য আমাদের কেবল জীবন যুদ্ধ করতে হচ্ছে ৷ আর এই যুদ্ধ থেকে আমরা প্রায় শিক্ষা নিচ্ছি ৷ সব শেষে বাঁচতে হবে ৷ হয়তো প্রিয় মানুষকে খুব বড্ড বেশি মনে পড়বে ৷ তার চলে যাওয়ায় কষ্ট লাগবে ৷ কিন্তু বাঁচাতে হবে ৷ জীবন তো একটাই