মহানগর ওয়েবসিরিজে মোশাররফ করিমের ম্যাজিক্যাল অভিনয়

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

Screenshot_20210816-162026.jpg
Source
একজন বাঙালি হিসেবে আমি বাংলা ভাষার গান কবিতা ও সিনেমা নাটক দেখতে ও শুনতে খুব ভালোবাসি ।তাই বলে অন্য ভাষায় প্রতি আমি বীতশ্রদ্ধ সেটা নয় ।যে ভাষায় প্রথম মা বলে ডাকা যে ভাষায় নিজের মনের সুখ দুঃখ প্রকাশ করে থাকি সেই ভাষায় বিনোদন আমার কাছে অনেক বেশি উপভোগ্য।বাংলাদেশের চালচিত্র সম্পর্কে আমি তেমন একটা ওয়াকিবহাল নই ।তবে বাংলাদেশের নাটকের অনেক বড় ফ্যান আমি ।সালাউদ্দিন লাভলু ও বৃন্দাবন দাসের যুগল বন্ধি আর সঙ্গে মোশাররফ করিম চঞ্চল চৌধুরী আ খ ম হাসান শামীম জামান প্রমুখ দের অসাধারণ অভিনয় আমাকে প্রতিনিয়ত বিস্মিত ও আনন্দিত করে ।বিস্ময়ের কারণ এত ন্যাচারাল ও প্রাণবন্ত অভিনয় পশ্চিমবঙ্গে ও খুব কম হয়ে থাকে ।আমি যখনই সময় পাই তখনই বাংলাদেশের নাটক দেখি আর নিজেকে ফ্রেশ করেনি ।আমি ব্যক্তিগত ভাবে মোশাররফ করিমের দারুন ভক্ত কিন্তু সেই সাথে চঞ্চল চৌধুরীর অভিনয় ও আমার দারুন লাগে ।


Screenshot_20210816-162137.jpg
Source

আজকে আমি মোশাররফ করিমের সম্প্রতি হৈচৈ এ মুক্তি প্রাপ্ত ওয়েবসিরিজ "মহানগর" নিয়ে একটু আলোচনা করতে চাই ।জাত অভিনয় কাকে বলে সেটা দেখিয়ে দিয়েছেন মোশাররফ করিম এই ওয়েবসিরিজে।ঢাকা মহানগরের বুকে এক রাতে ঘটে যাওয়া একটি অপরাধ আর তাকে ঘিরে একটি থানায় কয়েকটি মানুষের ঘটনাবহুল কার্যক্রম এই সিরিজ টিকে এক অন্য মাত্র দান করেছে ।এই সিরিজে মোশাররফ করিম থানার ওসির চরিত্রে অভিনয় করেছেন ।তিনি দুর্নীতি কে অস্ত্র করে অপরাধীকে ফাঁসিয়ে দেন ।সেই অপরাধী যারা রাজনীতি আর ক্ষমতার অপব্যবহার করে আইনকে বুড়ো আঙ্গুল দেখায় ।মোশাররফ ছাড়াও জাকিয়া বারি মম শ্যামল মওলা ইমরান সবাই দারুন অভিনয় করেছেন ।ভারত ও বাংলাদেশ দুই দেশেই এই সিরিজ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।সবাইকে দেখতে সুপারিশ করছি ।ভালো লাগবে আশা করি ।


Screenshot_20210816-162153.jpg
Source


smallamar.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP


Beauty of Creativity. Beauty in your mind.Take it out and let it go.Creativity and Hard working.Discord- https://discord.gg/RX86Cc4FnA
Sort:  
 5 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ মোশারফ করিমের মহানগর সিরিজটি শেয়ার করার জন্য।

 5 years ago 

আপনিও শুভেচ্ছা নেবেন।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 5 years ago 

সিরিজটি দেখেছি আমি,বেশ ভালো ছিল।এটা কিন্তু আমি বলতে পারি যে অন্যকোনো দিক থেকে না হোক নাটকের দিক থেকে আমরা ভারতকে টপকে গেছি😊

 5 years ago 

সহমত আমি আপনার সাথে।

 5 years ago 

সত্যি মহানগর ওয়েব সিরিজটা অসাধারণ একটি সৃষ্টি। মোশারফ করিমের শ্রেষ্ট কাজের মধ্যে এটা একটি।

 5 years ago 

প্রত্যেক জনের অনবদ্য অভিনয়।

 5 years ago 

ঠিক বলেছেন।

 5 years ago 

বাংলাদেশি নাটকগুলি দেখতে আমার অনেক ভালো লাগে।বিশেষ করে হাসান,মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী এবং অপূর্ব এর।এদের নাটকগুলোতে সবুজের সমারোহ থাকে।ধন্যবাদ দাদা।

 5 years ago 

বাংলাদেশের নাটক অনেক স্ট্যান্ডার্ড।অভিনয় অনেক উচ্চপর্যায়ের।

 5 years ago 

আমি এখনো দেখি নাই এটা, তবে আপনার লেখাগুলো পড়ে বেশ আগ্রহীবোধ করছি দেখার জন্য। ধন্যবাদ রিভিউটি শেয়ার করার জন্য।

 5 years ago 

সময় পেলে দেখবেন।ভালো করেছে যথেষ্ট।

মোশারফ করিমের জনপ্রিয়তা বাংলাদেশের মতো কলকাতায় ও অনেক বেশি। তার অভিনয় সব সময় প্রশংসনীয়। তবে মহানগরে তার পারফরম্যান্স দুর্দান্ত ছিল

 5 years ago 

সঠিক।উনি দু দেশেই খুব জনপ্রিয়।ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

আমার ও অসাধারন লেগেছে সিরিজ টি

 5 years ago 

সত্যি খুব ভালো অভিনয় করেছেন সবাই।

 5 years ago 

কিছুদিন থেকে শুধু ট্রেইলর দেখছি ।এখানো দেখা হয় নি ।তবে যেহেতু মোশাররফ করিম আছে ।আশাকরা যায় ভালোই হবে ।ধন্যবাদ আপনাকে ।

 5 years ago 

দেখবেন।আশা করি ভালো লাগবে।

 5 years ago 

সিরিজটা দেখার সময় এক মিনিটের জন্যও উঠতে পারিনাই।একটা রাতের ঘটনাগুলো সুন্দর করে তুলে ধরেছিল সিরিজটাতে।মোশারফ করিমের শ্রেষ্ঠ কাজের মধ্যে এটি একটি দাদা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 years ago 

সত্যি দারুন করেছে ওয়েব সিরিজটি ।এরকম আরো কাজ হওয়া দরকার ।।

 5 years ago 

জি দাদা ঠিক বলেছেন।তবে তকদির সিরিজটাও আমার কাছে অসাধারণ লেগেছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 62335.22
ETH 1687.96
USDT 1.00
SBD 0.40