আমার কবিতার খাতা থেকে:একটা ছন্দ।।২৩ জানুয়ারি ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা লিখতে চলেছি।এই কবিতায় ফুটে উঠেছে জীবনের চরম কিছু সত্যি।যে সত্যি সব কিছুর উপরে।একজন কবি তার চিন্তা মননে ফুটিয়ে তোলে কল্পনা কিংবা বাস্তবতাকে অনেক সুন্দর ভাবে।মাঝে মাঝে বাস্তবতা কল্পনার থেকে ও সুন্দর হয়।আসুন আজকের কবিতাটা একটু পড়ে নি।আমি কবি নই।তবু ও কিছু লেখার চেষ্টা অব্যাহত আছে।
হাজারো বেসুরো গানের মাঝে
একটা ছন্দ এলো উঠে
জোছনার গায়ে অভিমান লেপে দিয়ে
উন্মাদের মত নিত্য করে যায় কতজন?
সব কিছুই সীমাবদ্ধতা সব কিছুই মায়া।
এই সম্মোহনের প্রলোভনে
কত মন ক্ষয়ে গেছে প্রেমের অনাহারে,
তাই তো আজ আওয়াজ তুলি
স্লোগানে স্লোগানে,তোমাকে চাই।
শুকিয়ে যাওয়া গাছের শেষ সবুজ পাতায়
যে সাংকেতিক প্রেমে ভাষা
তা তো তোমার একান্তই নিজের ভাষা।
আমি সেই ভাষাতেই ছন্দ বানাই
সে ভাষাতেই লিখি প্রথম প্রমের গান।
ভালোবাসার এই নামের মাঝে একটাই নাম
তুমি আর তুমি,শ্রাবণের শেষ ধারায়
লেগে থাকা হালকা হিমেল স্মৃতি।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

দাদা আপনি কবি না হয়েও প্রতিনিয়ত চমৎকার সব কবিতা আমাদের কে উপহার দিয়ে যাচ্ছেন ।আর আমরা সেগুলো পড়ে পড়ে মুগ্ধ হয়ে যাচ্ছি ।সত্যি আজকের কবিতাটিও চমৎকার ছিল ।দারুন অনুভূতি নিয়ে লেখা কবিতাটি ।
ভালো লাগলো ।ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
দাদা বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন। আপনার কবিতা পড়তে সবসময়ই আমার খুব ভালো লাগে। "একটা ছন্দ" নামক কবিতার লাইনগুলো বেশ অর্থবহ। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো দাদা। কবিতার শেষের কয়েকটি লাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
সুন্দর এক অনুভূতি দিয়ে গড়া আপনার আজকের এই কবিতা। যেখানে পুনরায় সুর তুলে প্রিয়জনকে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত হয়েছে কবিতার মাঝে। বেশ দারুণ অনুভূতি দিয়ে আপনার কবিতার প্রত্যেকটা লাইন সৃষ্টি করেছেন। আবৃত্তি করতে ভালো লাগলো।
দাদা কবি এই কবিতায় কিন্তু অনেক সুন্দর একটা বিষয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। দাদা আপনি আজকের কবিতাটাও অনেক সুন্দর করে লিখেছেন। বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন আপনি অনেক সুন্দর করে এই কবিতার মধ্যে। আসলে বাস্তবতা সত্যি অনেক সুন্দর হয় কল্পনার থেকে। আর আপনি সম্পূর্ণ কবিতার মধ্যে এগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন দেখে, সম্পূর্ণটা পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে। সত্যি দাদা আপনার লেখা কবিতা আমি যত পড়ি ততই আমার কাছে ভালো লাগে।
একটা ছন্দ এই কবিতাটি অসাধারণ ছিলো। আপনার কবিতা ভাষা গুলো খুবি সুন্দর হয়েছে দাদা। আপনার প্রতিটা কবিতা আমার খুবি ভালো লাগে।আজকের কবিতা পড়ে খুবি ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেকে ধন্যবাদ দাদা।
দাদা আপনার লেখা কবিতা গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন টপিক নিয়ে সবসময় কবিতা লিখে থাকেন। আর আপনাদের লেখা কবিতা গুলোর থেকেই আমরা অনুপ্রেরণা পাই। এটা একেবারে সত্য যে, অনেক সময় রয়েছে কল্পনার থেকেও বাস্তবতা অনেক বেশি সুন্দর হয়। চরম কিছু সত্যকে তুলে ধরলেন দেখে খুব ভালো লাগলো। কবিতার লাইনগুলো ছন্দ মিলিয়ে খুব সুন্দর করেই লিখলেন দাদা।
দাদা আপনি কবি না হয়েও যেভাবে কাব্যিক অনুভূতি ফুটিয়ে তোলেন, সত্যিই কবিতা বিশ্লেষণ করতে গিয়ে হিমসিম খেতে হয়। প্রতিটি লাইনের গভীরতা এতটাই যা একমাত্র মন দিয়ে পড়লে সঠিক মর্মার্থ বোঝা সম্ভব।
অসম্ভব ভালো লেগেছে কবিতাটি। দাদা এভাবেই লিখতে থাকুন অবিরত, আর সমৃদ্ধ করতে থাকুন আমার বাংলা ব্লগকে 🙏
দাদা প্রতি দিনের মতো আজকেও আপনি খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে খুব ভালো লাগে। কবিতার মধ্যে একটা ভাব গাম্ভীর্য থাকে যেটা কবিতাকে সৌন্দর্যমন্ডিত করে, আর সেই বিষয়টা আপনার কবিতার মধ্যে পেয়ে থাকি।
মনের কল্পনা থেকে কবিতা তৈরি হয়। হয়তো মনের কোনে জামা অনুভূতিগুলো কবিতার সৃষ্টি করে। দাদা আপনার লেখা কবিতা গুলো যতই পড়ি ততই ভালো লাগে। আজকের কবিতাটিও অনেক ভালো লেগেছে। দারুন একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।