শীতের ছেলেবেলা।।১৮ জানুয়ারি ২০২৪

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে শীত নিয়ে কিছু কথা লিখতে চলেছি।শীত ঋতু অন্য ঋতু গুলো থেকে আলাদা আর এর বৈশিষ্ট্য ও প্রভাব ও সম্পূর্ণ আলাদা।সেই দিক দিয়ে শীতকাল খুব একটা প্রিয় ঋতু সবার না হলেও আমার কাছে এই ঋতু টা খুব প্রিয়।আর এই ঋতু টি প্রিয় হওয়ার প্রধান কারণ হলো ছোটবেলায় সারাবছর পড়াশোনার চাপ থেকে মুক্তি আসতো এই শীতকালে।ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পর এই শীতকালে ছুটি থাকতো।আর ছুটি পাওয়ার সাথে সাথে চলে যেতাম গ্রামে।আর শীতের গ্রামের তো কোনো তুলনা হয় না।

image.png

Image taken from freepik.com


আমার জন্ম ও কিছুটা বেড়ে ওঠা গ্রামেই।আর স্বাভাবিক ভাবে গ্রামেই আমার প্রথম বন্ধু তৈরি হয়।আমার আজ ও মনে আছে আমি শীতকালে ব্যাট আর বল কিনে গ্রামে ফিরতাম।সেহেতু শীতকাল রোদের তীব্রতা কম থাকতো তাই বলতে গেলে সারাদিন বন্ধুরা মিলে ক্রিকেট খেলতাম। টুর্নামেন্ট এর আয়োজন করতাম আর সন্ধ্যায় মুড়ি চানাচুর কিনে মুড়ি মেখে সবাই মিলে আড্ডা দিতাম আর খেতাম।কখনো তাস আর দাবা খেলায় সন্ধ্যা টা মেতে উঠতো।

তাই শীতকাল আমার কাছে ভীষণ প্রিয়।আর শীতকালের পৌষ সংক্রান্তিতে আমি পিঠে খেতে খুব ভালবাসতাম।আমার দিদিমা দারুণ পিঠে তৈরি করতে পারতো আর সেটা খুব কম সময়ে।মোটামুটি সাড়ে আটটার মধ্যে আমরা লেপের মধ্যে ঢুকে।আর টিভি দেখতাম কখনো মা বাবার সাথে কথা বলতাম।

দিন দিন সময় গড়িয়েছে।বয়স বেড়েছে শরীরের আর সাথে মনের।কারণ জীবনের একটা দায়িত্ত্ববান সময়।ছেলেবেলার দিনগুলো খুব মিস করি।এই কথা গুলো শুধুমাত্র আমার নয়। নব্বই দশকের সব ছেলে মেয়েদের এই একই গল্প।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

একদম ঠিক কথা দাদা।আপনার মতো আমার ও শীতের অনুভূতি গুলো এমনই। ছেলেবেলার শীতের অনুভূতি আজ ও খুব মিস করি।আপনার অনুভূতি গুলো পড়ে আমিও কিছুটা স্মৃতি রোমন্থন করে নিলাম।ধন্যবাদ দাদা সুন্দর অনুভূতি গুলো আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

দাদার সাথে আমারও বেশ মিল আছে, স্কুল ছুটির সাথে সাথে দৌড় দিতাম গ্রামের বাড়িতে। খেতের মাঝে দারুণ জমতো দিনের বেলায় খেলা আর রাতের বেলায় আগুন জ্বালিয়ে গল্প বলা। সকাল কিংবা সন্ধ্যায় পিঠার স্বাদের মন মাতিয়ে রাখতাম। দারুণ কিছু অনুভূতি ফিরে পেলাম আজকের লেখাগুলো পড়ে।

 2 years ago 

শীতকালে দাদা নতুন বইয়ের গন্ধটা! আহা কি যে ভালো লাগতো তখন। জানুয়ারীর শুরু থেকেই নতুন বইয়ের আনন্দ লেগে থাকতো। আর স্কুল থেকে ফিরেই সোজা ক্রিকেট খেলা শুরু করে দিতাম। আর পিঠা তো আছেই। সন্ধ্যা হলেই সাদা কালো টিভিতে বিটিভি দেখা! এইতো শীতের সময়! শীতকাল আসলে একটা আবেগের ঋতু 🌼

 2 years ago 

যদিও তাস আর দাবা পারিনা তাই খেলিওনি। কিন্তু ছোটবেলায় শীতকালের পিঠাটা একেবারে মাস্ট ছিলো আমার কাছে। তখন সকাল সকাল ঘুম থেকে উঠেও যেতাম আর গরম গরম পিঠাপুলিও খাওয়া হতো। এখন ও খাওয়া হয়। তবে সে মজা আর আনন্দটা আর আসেনা এতো কাজ,চিন্তার ভীড়ে।

 2 years ago 

ছোট বেলায় শীতের দিনটা ভালভাবে এনজয় করতাম দাদা। একদিকে পরীক্ষা শেষ আবার অন্যদিকে বছরের শেষ। তো শীতের দিন মানে অনেক ঘোরাফেরা এবং মজার মজার খাবার খাওয়া। আপনার ছেলেবেলার শীতের দিনের অনুভূতি দারুণ ছিল দাদা।

 2 years ago 

ছেলেবেলার দিনগুলো খুব মিস করি।এই কথা গুলো শুধুমাত্র আমার নয়। নব্বই দশকের সব ছেলে মেয়েদের এই একই গল্প।

একেবারে যথার্থ বলেছেন দাদা, সেই দিনগুলো খুবই মিস করি। আপনার মতো আমারও শীতকাল ভীষণ প্রিয়। ছোটবেলা শীতকালে সারাদিন ক্রিকেট খেলতাম। সকাল ৯ টার দিকে ক্রিকেট খেলা শুরু করতাম। ব্যাটসম্যান অনেক জোরে বল হিট করলে, ফিল্ডিং করার সময় হাত একেবারে জ্বলে যেতো ঠান্ডায়। এখনো সেই মুহূর্ত গুলো একেবারে স্পষ্ট মনে পড়ে। আপনার পোস্টটি পড়ে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল দাদা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালো লাগলো আজকে আপনার পোস্ট পড়ে। আসলেই ছোটবেলায় শীতকালটা খুব বেশি আনন্দে কেটেছিল যখন স্কুলের ছুটি হয়ে যেত। আমরা তো এই ছুটিতে নানার বাড়িতে পাড়ি জমাতাম।কারণ সেখানে সবাই মিলে একসাথে বেশ আনন্দ করা হতো। মামা আর আন্টিরা সবাই মিলেই কিন্তু একসাথে আনন্দ করতে পারতাম। এজন্য বেশি ভালো লাগতো, খেলাধুলা হতো অনেক। আর এখন তো মোবাইল ল্যাপটপ এগুলা নিয়ে সবাই ব্যস্ত থাকে সেই আনন্দ আর নেই।

 2 years ago 

দাদা এমনটা মনে হয় আমার ছেলেবেলাতেও হয়েছে, শীতকাল আর গ্রাম দুটো কে যেন একত্রিত করলে, জীবনের অর্ধেক সুখ মনে হয় সেখানেই পাওয়া যাবে। শৈশব নিয়ে বেশ ভালো লেখা লিখেছেন, শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63789.91
ETH 1863.22
USDT 1.00
SBD 0.38