আমার কবিতার খাতা থেকে:শিখেছি ভালোবাসা।।২৮ সেপ্টেম্বর ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা আমি শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে।

image.png

Image taken from pixabay.com



আমি বলছি না যে এই শহর আমাকে
ভালোবাসবে না,
কান্নার স্লোগান আমাকে মানায় না
আমি ভীষণ হিংসা নিয়ে রাজনীতি করি,
তারপর সমাজসেবী হয়ে হাত তুলি।
যারা আমাকে ভালবাসতে পারেনি
তাদের কাছেই আমি শিখেছি ভালোবাসা।
একটু একটু করে আরো কাছে আসা,
তারপর অনেক অধ্যায় অনেক উত্থান পতন
ফিরে আসে সময়ের বিচার আসে আয়োজন।
একদিন গঙ্গার ঘাটে সন্ধ্যা কাটিয়ে
ফিরছি রিক্সা করে আপন মনে বিষণ্ণ নালিশ নিয়ে
তারপর তুমি এলে আমি এলাম
রাত আরো গভীর হলো সময় চলে গেলো।
একটা চা আর পুরি খেয়ে ডিনার
সারারাত আজকে ভাববো কাল কি করবো,
আমাদের জীবনে কালকের বড় অনিশ্চয়তা।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 3 years ago 

যারা আমাকে ভালবাসতে পারেনি
তাদের কাছেই আমি শিখেছি ভালোবাসা।

এই দুটো লাইনের অর্থ ছিল অনেকটাই গভীর।
যথার্থ লিখেছেন ভাই।

 3 years ago 

আজকের কবিতাটা অনেক সুন্দর হয়েছে দাদা। কবিতাটি পড়ার সময় মনে হল বাস্তবতার মাঝে হারিয়ে গিয়েছি।প্রতি সপ্তাহের ন্যায় সপ্তাহ আপনি খুবই সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন।কবিতার মাধ্যমে আপনার অনুভূতি ও প্রকাশ করেছেন ধন্যবাদ দাদা।

 3 years ago 

আসলেই দাদা আমাদের জীবনটা বড়ই অনিশ্চিত। আজকে কেউ বলতে পারবে না আগামীকাল কি ঘটবে। বরাবরের মতো আজকেও অর্থবহ একটি কবিতা শেয়ার করেছেন দাদা। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সমাজ এবং রাজনীতির একটা মেসেজ পেলাম, সত্যি আজকে আমরা হিংসা ছড়িয়ে রাজনীতিতে প্রবেশ করি তারপর পরম যত্নে নিজেকে সমাজ সেবক হিসেবে জাহির করি। দারুণ ছিলো আজকের কবিতাটি দাদা।

 3 years ago 

আপনার কবিতাগুলো পড়তে সব সময় ভালো লাগে দাদা। আসলে বাস্তববাদী কবিতাগুলো অনেক সুন্দর হয়। আজকে ও বরাবারের মতো অসাধারণ একটি কবিতা লিখলেন। কবিতার লাইন গুলো খুবই সুন্দর হয়েছে।

তারপর তুমি এলে আমি এলাম
রাত আরো গভীর হলো সময় চলে গেলো।
একটা চা আর পুরি খেয়ে ডিনার
সারারাত আজকে ভাববো কাল কি করবো,
আমাদের জীবনে কালকের বড় অনিশ্চয়তা

 3 years ago 

খুব সুন্দর হয়েছে দাদা কবিতাটি।বরাবরের মতোই খুব ভালো লাগলো। সমাজ ও রাজনীতির কথা কবিতায় ফুটে উঠেছে।এরপর আবার ভালোবাসার অনুভূতি ও প্রকাশ পেয়েছে কবিতাটিতে।অনেক অনেক ধন্যবাদ দাদা সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38