আমার কবিতার খাতা থেকে:একজন।।১৯ অক্টোবর ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটা কবিতা লিখতে চলেছি।আশা করি ভালো লাগবে।
সেই সব আয়োজন আর আজ নেই,
একটা কোকিলের আমন্ত্রণ নিয়ে
আমি নিষিদ্ধ অভিসারের গল্প শুনি,
আসলেই ভালোবাসলেই নিঃশ্বাস থেমে যায়?
কত ভোরের ফুল লাগলো না পুজোয়
কত অপরিণীতা পেলো না স্বপ্নপূরণ,
তবুও আমরা হাসবো, গাইবো গান হৃদয়ের
আমি চাই তুমি একবার ভালোবাসা চাও।
আমি পারি আজীবন যুদ্ধে কাটিয়ে দিতে
বিনিময়ে যদি না ও মেলে সম্মান
তুমি নিশ্চিত থেকো থামবে না এই সংগ্রাম।
আমি একটা মিষ্টি ভোরের আশায় তামার কাছে আসি,
জানি তুমি ও অনেক পুড়ে হয়েছ খাঁটি সোনা
তোমার কাছেই আছে সত্যিকারের ইচ্ছে ডানা।
আমি ধার চাই কিছু দিনের জন্য
তুমি পারবে কি দিতে আমাকে?
আমি ইচ্ছে করে একদিন সম্রাট হয়ে যাবো
তারপর বিস্তৃত সমুদ্রে গান গাইবো।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

কবির কবিতায় ভালোবাসার বড্ড ব্যাকুলতা অনুভব করতে পাচ্ছি। দারুণ লিখেছেন ভাই কবিতাটি।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
আশা করি শ্রদ্ধেয় ছোট দাদা ভালো আছেন? আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। প্রিয়জনকে ভালোবেসে বেশ সুন্দর হৃদয়ের অনুভূতি কবিতা ছন্দে প্রকাশ করেছেন। কবিতা এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে শ্রদ্ধেয় দাদা এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
অনেক অনেক ভালো লাগলো দাদা আপনার লেখা আজকের এই সুন্দর কবিতা আবৃ। বেশ চমৎকার কবিতা লিখে। আমি মাঝেমধ্যে আপনার কবিতা গুলো আবৃত্তি করে থাকি। খুব ভালো লাগে আপনার লেখা কবিতা গুলো আবৃত্তি করতে।
ভালোবাসার তীব্র আবেদন আপনার কবিতার মধ্যে ফুটে উঠেছে নিরবচ্ছিন্নভাবে। কবিতার প্রতিটি পংক্তি যে নিবেদনের কথা বলে, তা যেন কবিতার অলংকারের মত সাজানো থাকে চারপাশে। এমন পেলাম কবিতা বাঙালির কাছে চিরকালীন প্রিয়।
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
দাদা আপনার কবিতার খাতা থেকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার দাদা আপনার কবিতা গুলো পড়ে আমার অনেক ভালো লাগে। এত সুন্দর ভাবে আপনি কবিতা লেখেন, ভাষাগুলো অসাধারণ হয়ে থাকে। আজকের কবিতার পরে আরো বেশি ভালো লাগলো।
আসলে ভালোবাসার মানুষ ভালোবাসা চাইলে মনপ্রাণ উজাড় করে ভালোবাসতে ইচ্ছে করে। আমি মনে করি ভালোবাসার ঊর্ধ্বে পৃথিবীতে আর কিছুই নেই। যাইহোক বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
অসাধারণ ছিল কবিতা টা দাদা। আমার কবিতা বরাবরই আমার ভালো লাগে। একটা একাকিত্ব একটা অপূর্ণ ভালোবাসা আপনি আপনার কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলেন দারুণভাবে। চমৎকার ছিল আপনার কবিতা টা।