স্বাধীনতা দিবসে টিনটিন বাবু।।২৫ আগস্ট ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।বন্ধুরা দেশ আমাদের কাছে খুব বড় বিষয়।মাতৃভূমি স্বর্গের চেয়েও গরিয়সী।তাই নিজের জন্মভূমিকে দেশ মাতৃকার হিসেবেই পুজো করা হয়।আমাদের ছোট থেকে এই শিক্ষায় শিক্ষিত করা হয় যে দেশ আমাদের মা।সব কিছুর উপরে আমাদের এই দেশ।এই জন্য পরাধীন ভারতের বীর সন্তানেরা নিজের জীবন উৎসর্গ করেছেন দেশ মাতৃকা কে পরাধীনতার শিকল থেকে মুক্তি দিতে।কিন্তু দেশ বলতে কি শুধু একটা নির্দিষ্ট ভূমি খন্ড কেই বোঝায়?না,দেশ একটা বড় কনসেপ্ট।কিন্তু দেশ বলতে সহজে আমরা এই সভ্যতায় নিজের অস্তিত্বের প্রমাণ বলা যায়। যার নিজের কোনো দেশ নেই তার কোনো অধিকার নেই নেই কোনো মূল্যায়ন।তাই আমাদের জন্ম সূত্রে হোক কিংবা আইনী দিক দিয়ে হোক কোনো না কোনো দেশের নাগরিক হাওয়া আবশ্যক।
১৫ ই আগস্ট,২০২৩
দেশ আমাদের বড় একটা পরিচয় দেয়,একটা অধিকার জানানোর ক্ষেত্র দেয়।তেমনি আমাদের নিজেদের সার্বভৌমত্ব বজায় রাখার জন্যে নিজের দেশকে রক্ষা করা উচিত।দায়িত্ব নিয়ে ভালোবাসা উচিত।আর নিজেদের শিক্ষিত ও যোগ্য নাগরিক করে বিশ্বের দরবারে নিজের দেশকে আলোকিত করা উচিত।আর এটা করতে পারলেই আমাদের দেশ এগিয়ে যাবে।আমরা জাতি হিসেবে আরেকটু সমৃদ্ধ হবো।
প্রায় ৭৫ বছর হলো আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে।পরাধীন ভারতের দুঃখ দুর্দশার কথা ইতিহাসের মাধ্যমে আমাদের সবার কম বেশি জানা আছে।প্রায় ২০০ বছর ব্রিটিশ দের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের স্বাধীনতা এসেছে।ভারত মাতার সর্বশ্রষ্ঠ সন্তান নেতাজি সুবাসের অবদান সর্বাধিক।ওনার মত আরো অনেক সন্তানেরা নির্দ্বিধায় নিজের জীবন দেশের জন্য বিলিয়ে দিয়েছেন।
সাদা ড্রেস ও হাতে জাতীয় পতাকা
প্রতিবছর ১৫ আগস্ট বেশ উৎসব মুখর পরিবেশে আমাদের দেশের স্বাধীনতা দিবস পালিত হয়।সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে এই দিন কে সম্মানের সাথে পালিত করা হয়।এই দিনটি আমাদের বিশেষ ভাবে মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কে।এই স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে।আমাদের উচিত এই রক্তের মূল্য যেন বিফলে না যায়।আমাদের টিনটিন বাবাই এই প্রথম নিজ স্কুলে স্বাধীনতা দিবসে উপস্থিত ছিলো।স্কুল থেকে ঠিক করে দেওয়া সাদা পোশাক ও উত্তরীয় হিসেবে জাতীয় পতাকা পরে স্কুলে গিয়েছিল।টিনটিন বড় হচ্ছে এখন থেকেই তার মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে।কারণ এরাই আগামী প্রজন্ম।দেশ কে এদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে।তাই দেশ কে ভালোবাসার সাথে সাথে দেশ সম্পর্কে ও জানতে হবে।সুনাগরিক পারবে দেশকে সুরক্ষিত রাখতে।আর এটাই আমাদের কাম্য।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

দারুন লাগছে কিন্তু আমাদের প্রিয় টিনটিন সোনা কে। আসলে এ বয়সেই বাচ্চাদের কে দেশে প্রেম শেখানো দরকার। কারন বীজ রোপন করার অনেক সুন্দর সময় এটি। সে যাই হোক ভারতবর্ষের স্বাধীনতা দিবসে টিনটিন বাবুর স্কুলের অনুষ্ঠানের জন্য দেখছি টিনটিন বাবু বেশ সেজেছে। তবে হ্যাঁ দাদা আপনার লেখনীতে কিন্তু যাদু আছে। বেশ দারুন লিখেছে আপনি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বাহ্! টিনটিন বাবুকে এই পোশাকে খুবই কিউট লাগছে। এখন থেকেই টিনটিন বাবুর মনে দেশপ্রেম জাগিয়ে তোলার চেষ্টা করছেন, এই বিষয়টা খুবই ভালো লাগলো দাদা। এটা প্রতিটি পরিবারের করা উচিত। কারণ এতো কষ্টের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অবশ্যই রক্ষা করতে হবে। আর ভবিষ্যৎ প্রজন্মকে ছোট থেকেই সেই শিক্ষা দিতে হবে। কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বিজয় দিবসে কেমন যেন ভালোলাগা কাজ করে। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়া, ও সভ্যতাই নিজেদের অস্তিত্বের প্রমাণ বলা যায় ঠিক বলেছেন। যাই হোক আগামীর প্রয়োজন মাকে আমাদের সঠিক শিক্ষা দিতে হবে দেশ প্রেম সম্পর্কে অবগত করতে হবে। গোলটুকে বেশ মিষ্টি লাগছে।😍
প্রথমেই বলতে হচ্ছে টিন টিন বাবুর ড্রেস সম্পর্কে। টিন টিন বাবু এখনো ছোট। তাকে যে সকল শিক্ষা দেওয়া হবে সে সকল শিক্ষাই সে গ্রহণ করবে। টিন টিন বাবুর জেনে রাখা উচিত স্বাধীনতা সম্পর্কে। যাতে করে ভবিষ্যতে সে এই সম্পর্কে ধারণা রাখতে পারে এবং অন্যকেও ধারণা দিতে পারে৷
আপনার এই সুন্দর পোস্টটি পড়ে আমার অনেকটাই ভালো লাগলো৷
দারুন,দাদা টিনটিন বাবুকে তো খুবই কিউট লাগছে। অনেক ভালো লাগলো দাদা পোস্টটি পড়ে। স্বাধীনতা অর্জন করা খুব কঠিন। কিন্তু এর চেয়েও কঠিন একে রক্ষা করা।নতুন প্রজন্মকে আমাদেরকে ই তো জানাতে হবে।খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করলেন। অনেক ধন্যবাদ দাদা পোস্টটি শেয়ার করার জন্য।
ছোট বাচ্চারা হলো কাদার ন্যায়। কাদা নরম অবস্থায় থাকার সময় আপনি যেকোনো ভাবে যেমন ভাবে পারেন যেকোনো জিনিস তৈরি করতে পারবেন। ঠিক তেমনি বাচ্চাদের ছোট কাল থেকে যেমন শিক্ষা দেবেন ঠিক তেমন শিক্ষা শিক্ষিত হবে। টিনটিন বড় হচ্ছে তার জানা উচিত স্বাধীনতা সম্পর্কে। সাদা ড্রেসে এই সুন্দর সাজে টিনটিনকে খুবই দারুণ লাগছে। এই সন্তানরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ।
স্বাধীনতা যে কতটা মূল্যবান একমাত্র তারাই বুঝে যারা এখনো স্বাধীন নয়। আপনি খুব সুন্দরভাবে বিষয়টি তুলে ধরেছেন দাদা।
স্বাধীনতা দিবসে টিনটিন বাবুর সাজটাতে একদম দেশপ্রেমিক ভাব ফুটে উঠেছে।
স্বাধীনতা যে একটি দেশের জন্য কত মূল্যবান সম্পদ যেসব দেশগুলো এখনো স্বাধীন নয় তারাই বুঝতে পারে শুধুমাত্র। আসলে এই স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে অর্জন করতে হয়েছে। টিনটিন বাবুর গায়ে সাদা ড্রেস এবং হাতে জাতীয় পতাকা দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য দাদা।
যে দেশে স্বাধীনতা নেই সেই জাতির কোন অস্তিত্ব নেই। তবে এই স্বাধীনতা অর্জনের পিছনে অনেক কষ্টের কাহিনী লোকিত থাকে। একটি দেশ মানে শুধু সার্বভৌমত্ব নয়। আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে একটি স্বাধীন দেশ প্রকাশ পায়। তবে স্বাধীনতা দিবস মানে হচ্ছে অনেক খুশির একটি দিন জাতির জন্য। টিনটিনের সাজগোজ দেখে অনেক বেশি ভালো লেগেছে স্বাধীনতা দিবসের। সুন্দর অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করলেন ভালো লেগেছে পড়ে।