আমার কবিতার খাতা থেকে :শীর্ষে এক রাজকন্যা।।১৩ সেপ্টেম্বর ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা টা শেয়ার করতে চলেছি আশা করছি ভালো লাগবে আপনাদের।
ফেলে আসা ছেলে বেলা আর পুরনো প্রেমিকা
দুজনই ভীষণ হাতছানি দেয়
আমি চোরাবালি ভেবে ডুবে ডুবে যাই,
এই সংসারে কেউ আপন নয়
এই সংসারেই আমি ভাসি আমি ভালোবাসি।
স্মৃতির টানে উৎসবের প্রলোভনে
কেউ কেউ বাউল হয়ে যায় ভিতরে ভিতরে,
এই আজব দুনিয়ায় সজীব কবিতায়
আমি একজন দারুণ ব্যর্থ কবি,
আমার কবিতার শেষ পাতায় শুধু তুমি
তোমার চলে যাওয়া তোমার শেষ অসহ্য হাসি
আমি তবুও ভীষণ ভালোবাসি।
তোমাকে ভালোবেসে নিঃস্ব হওয়া যায়
তোমাকে ভালোবেসে স্টেশনে ভিখারী হবো
তবুও তোমাকেই ভালোবাসবো।
তোমাকে ভালোবাসা এক মহাকাব্যের সমান
যার মোড়ে মোড়ে সময়ের তীব্র ঐতিহ্য,
তুমি অনন্যা তুমি শীর্ষে এক রাজকন্যা।
দারুণ ঘুমে স্বপ্নের আনাচে কানাচে
একজন তুমি অসম্ভব রকমের দামী,
তোমাকেই বুকে রাখছি তোমাকে এখনো ভালোবাসছি।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

দাদ সব সময়ই বেশ দারুন করে কবিতা লেখেন আপনি। আজও দেখছি তাই করলেন। অসাধারন লেখেছেন আপনি। ফেলে আসা রাজ কন্যাকে নিয়ে আপনার কবিতা। এত সুন্দর করে আপনি কবিতাটি লিখেছেন যে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ দাদা প্রতি সময়ে আমাদের জন্য সুন্দর কিছু কবিতা উপহার দেওয়ার জন্য।
অতীতের দিনগুলো সকলের কাছে মধুর ফেলে আসা দিনগুলোর মধ্যে রয়েছে অন্যরকম ভালোবাসার স্বাদ যেখানে স্মরণ হয় মধুর দিন। পাশাপাশি যদি প্রেমিকা থেকে থাকত সেই দিনের সেই মানুষটির কথা স্মরণ করা যেন হৃদয়ে একটু হলেও আঘাত প্রদান করে থাকে।
আপনার এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো৷ খুবই সুন্দর একটি কবিতা তৈরি করে ফেলেছেন আপনি৷ এরকম একটি তৈরি করার মাধ্যমে আপনি আপনার কবি প্রতিভা খুবই ভালো ভাবে তুলে ধরেছেন৷ এই কবিতার যে লাইনগুলো আমার অত্যন্ত বেশি পরিমাণে পছন্দ হয়েছে সেই লাইনগুলো হল :
দাদা, আপনার লেখা কবিতা গুলো সব সময় আমার কাছে খুব ভালো লাগে। আজ আপনি কবিতার খাতা থেকে "শীর্ষে এক রাজকন্যা"কবিতাটি আমাদের মাঝে তুলে ধরেছেন। দাদা আপনার লেখা এই কবিতার মাঝের দুটি লাইন পড়ে ভালোবাসার গভীরতা বোঝার উপলব্ধি করলাম। প্রচন্ড রকম ভালোবাসা না থাকলে হয়তো কখনো এরকম কবিতা লেখা সম্ভব নয়।"তোমার চলে যাওয়া তোমার শেষ অসহ্য হাসি,আমি তবুও ভীষণ ভালোবাসি"। এত সুন্দর কথাগুলো কবিতা আকারে আমাদের মাঝে উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা। শুভকামনা রইল আপনার জন্য।
দাদা প্রতিদিনের মতো আজকে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। কিন্তু আপনার লেখা কবিতাটি আমার জীবনের সাথে অনেকটা মিলে গেছে দাদা। মনে পড়ে গেল ছোটবেলার সেই ভালোবাসার মানুষের কথা। কবিতার প্রত্যেকটা লাইন পড়ে ভীষণ ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।
ছেলেবেলা আর পুরনো প্রেমিকা দুটোই খুব স্পর্শ কাতর জায়গা।যতদিন বেঁচে থাকা ততদিনই হাতছানি দেয়।কবিতাটি বরাবরের মতোই ভালো লেগেছে।আমরা সবাই হাতছানি রেখে বর্তমানকে নিয়েই ভালো থাকার চেষ্টা করি।কবিতার লাইনগুলো চমৎকার হয়েছে। ধন্যবাদ দাদা সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
কবিতার প্রথম দুই লাইন টাই বড় বাস্তবতা। প্রথম প্রেম আর ছোটবেলার অতীত দুটোই সবার কাছে প্রিয় অতীত হিসেবে থাকে। আপনি যে সুন্দর কবিতা লিখেন সেটা আবারও আজকের এই কবিতা দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন শুভকামনা রইল দাদা।
ভালোবাসা এক সংগ্রামী অধ্যায়ের কাব্য কথা, হৃদয়ের সকল অনুভূতির আবরণে ঢাকা স্বপ্নগাঁথা। যাকে সে অধ্যায়ের রাণী সাজানো হয়, জীবন নিঃশেষ হয়ে গেলেও তাকে আর মুছা যায় না। ধন্যবাদ দাদা, দারুণ ছিলো আজকের কবিতাটি।
প্রিয় মানুষ এবং শৈশব যেটা প্রতিটা মানুষের কাছেই অনেক পাওয়ার থাকে। যেগুলো বারবার স্মৃতির মনে ধরা দেয়। এই সোনালী মুহূর্তগুলো সবাই বারবার কাছে পেতে চায় হয়তো সময়ের সাথে সাথে সেগুলো অতীত হয়ে যায় ।সেই অনুভূতিগুলো কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
ওয়াও আজকের কবিতাটি চমৎকার লেগেছে দাদা।একেবারেই ইউনিক ছিল কবিতাটি।কবিতার নামটা সুন্দর ছিল। শীর্ষে এক রাজকন্যা।আর লাইনগুলো জাস্ট অসাধারণ।মনের অনুভূতি কবিতার লাইনে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।