আমার কবিতার খাতা থেকে : বহুদিন আগে কেউ একজন

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।

image.png

Image[source]

সূর্য ডোবার শেষে আমি আর বাড়ি
ফিরতে পারলাম না,ভীষণ ক্লান্ত শরীর,
আমাকে রাস্তার মোড়ে থামতেই হলো
আমাদের মতো মানুষের এভাবেই
থামতে হয়, এটাই আমাদের গল্প।
আমি একটু সময় চেয়েছিলাম তোমার কাছে
বৃষ্টি শেষে সোনালী রোদের অপেক্ষায়
তোমায় দিতে চেয়েছিলাম শুভ্রতা।
হাওয়া বদলের মরশুমে অনেক রং আসে যায়
সাদা কালো জীবনে আমাদের আজীবন বর্ণান্ধতা
তবুও খুঁজি বাঁচার একটা মানে একটা সমতা।
জানি জেতার জন্য আমি কিছুই করিনি
শুধু নিজেকে একবার শুধু একবার বাঁচাতে
আমার এই লড়াই আমার অবিরাম ছুটে চলা।
মধ্যরাতে মাতালদের মহোৎসবে
আমি সহাবস্থান করি আর নিজের অন্ধকার খুঁজি।
আমার সত্যি বলতে আলোর কোনো দরকার নেই
বহুদিন আগে কেউ একজন মধ্যাহ্নে
আমার সব আলো নিয়ে আমাকে নিঃস্ব করেছে।
আমরা কেউ হারতে চাই না
দুঃখ আমাদের ভালোবাসলে ও
আমরাই লুকোচুরি করি,
একসময় সব কিছু উজাড় করে হাত তুলে দি।
আমার বড় ইচ্ছে আমার দুনিয়ায়
তুমি আজীবন নাগরিকত্ব পেয়ে যাও,
আমার দুঃখে দুঃখে দিন কাটে
তবুও আমি দুঃখী নই।


|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 4 years ago 

দাদা আপনার লেখা কবিতাগুলোর গভীরতা এতটাই যে এর তল খুঁজে পাওয়াটা বেশ কঠিন। কবিতাটিতে কবি মনের কষ্ট, ভালোবাসা, আক্ষেপ সবই যেন খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।

মধ্যরাতে মাতালদের মহোৎসবে
আমি সহাবস্থান করি আর নিজের অন্ধকার খুঁজি।
আমার সত্যি বলতে আলোর কোনো দরকার নেই
বহুদিন আগে কেউ একজন মধ্যাহ্নে
আমার সব আলো নিয়ে আমাকে নিঃস্ব করেছে।

বিশেষ করে কবিতার এই লাইনগুলো পড়ে মন ছুঁয়ে গেল। শুভকামনা রইল আপনার জন্য দাদা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 4 years ago 

নমস্কার দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা এত সুন্দর একটি কবিতা লেখার জন্য। অসাধারণ লেগেছে আপনার কবিতা। ধন্যবাদ দাদা।🙏

 4 years ago 

একদম বিরহের কবিতা শেয়ার করেছেন ভাইয়া। বুজাই যাচ্ছে অনেক আকাঙ্খা থাকার সত্বেও অর্থাৎ মনের ইচ্ছার বিরুদ্ধে অনেক চাওয়া-পাওয়া লুকিয়ে রেখেছে। সব মিলিয়ে অসাধারণ কবিতা লিখেছেন ভাইয়া শুভকামনা রইল।

 4 years ago 

অনেকের মনে দুঃখ কষ্ট থাকলে ও তা কেউ প্রকাশ করে আবার কেউ করে না।তবে আমাদের এই দুঃখকেই ভালোবেসে এগিয়ে যেতে হবে।বর্ণান্ধতা সমাজের জন্য একটি কালো ছায়া।দারুণ লিখেছো,ধন্যবাদ দাদা।শুভকামনা রইলো।

 4 years ago 

দাদা আপনার কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। এই কবিতার মাধ্যমে মনের ভিতরে লুকানো দুঃখ কষ্ট গুলো আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সত্যি কবিতাটি ছিল অসাধারণ, আমার অনেক ভালো লেগেছে।

 4 years ago 

আমার দুঃখে দুঃখে দিন কাটে
তবুও আমি দুঃখী নই

আপনার লেখা কবিতা গুলোর আলাদা একটা অর্থ আলাদা একটা মাহাত্ম্য আছে। কবিতা গুলো দারুণ একটা ভালোলাগা কাজ করে। একেবারে ভালোবাসায় ব‍্যর্থ প্রেমিকের কথাগুলো যেন ফুটিয়ে তুলেন আপনি। চমৎকার হয়েছে কবিতা টা দাদা।

 4 years ago (edited)

আমার ও তাই মনে হয়।দুঃখ যেনো আমাদের একটু অতিরিক্ত ই ভালোবাসে!!

 4 years ago 

জাস্ট অসাধারণ খুবই চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে রচনা করেছেন দাদা আপনার কবিতাগুলো পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার কবিতার মধ্যে অন্যরকম মায়া মোহ কাজ করে যেটা পড়লে নিজের মধ্যে এক ভালোলাগা সৃষ্টি হয়।

আমার বড় ইচ্ছে আমার দুনিয়ায়
তুমি আজীবন নাগরিকত্ব পেয়ে যাও

উপরের এই কয়টি লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে আমিও সেটাই চাই প্রিয় মানুষটা আমার দুনিয়াতে আজীবনের নাগরিকত্ব লাভ করে থাকুক।

Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59487.39
ETH 1570.38
USDT 1.00
SBD 0.42