আমার কবিতার খাতা থেকে: প্রকৃতির নিবেদন।।২৯ ডিসেম্বর ২০২৪

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে কবিতা একটু অন্য স্বাদের।তবু আশা করি ভালো লাগবে আপনাদের।

17354194018883045553960408804037.jpg

Image taken from pixabay.com


কখনো ভেবেছ কি, কত কথায় সে বুনে দেয় গল্প?
একটি বটগাছ, তার শিকড়ে বাঁধা শতাব্দীর স্মৃতি।
নদীর পাঁজরে খেলা করে রোদ, আর জলের ঢেউ
জানে কেমন করে সময় বয়ে যায়।

প্রকৃতি শুধু নীরব নয়, সে কবি।
তালপাতার শব্দে লিখে দেয় গ্রীষ্মের পঙক্তি,
পলাশের আগুনে আঁকে বসন্তের ছবি।
আকাশের নীল ক্যানভাসে মেঘের তুলিতে
তোমারই আকৃতি, ভালোবাসার ছাপ।

শীতের ভোরে কুয়াশা চুপচাপ নামিয়ে দেয়
একটা অদ্ভুত কাঁপন—
যেন পৃথিবী নিজেই শিহরে ওঠে
মানুষের স্পর্শে।
তুমি কি কখনো ধরেছ সে মুহূর্ত,
যখন বাতাস কানে কানে বলে—
"আমি চিরকাল তোমার"?

তবু মানুষ কেমন অস্থির,
কেটে ফেলে অরণ্যের বুক,
দু'পাশে লোহা আর কংক্রিটের দেয়াল।
প্রকৃতি হাসে না, কাঁদেও না,
তবে তার প্রতিটি ক্ষত জানিয়ে দেয়
একদিন সে থামবে না।

তোমার কানে কি পৌঁছেছে সে আহ্বান?
মাটির নীচে, পাখির ডানায়,
নির্জন পাহাড়ে গেয়ে ওঠা সেই গান:
“আমাকে বাঁচাও। আমি তো তোমারই।
তোমার শ্বাসে মিশে থাকা এক বিন্দু আলো।”

প্রকৃতির প্রেম গভীর,
মানুষের জন্য নিরবচ্ছিন্ন অপেক্ষা।
তুমি কি সেই ভালোবাসার যোগ্য?


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

1000158425.png

PUSS COIN:BUY/SELL

Sort:  
 last year 

প্রতিবারের নাই আজকে অনেক সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন আমাদের। আপনার কবিতার প্রত্যেকটা লাইন অনেক সুন্দর ওয়ার্ড দিয়ে সাজানো। যেন শীতকালকে কেন্দ্র করে ভালোলাগা ও ভালোবাসার এক অনন্য অনুভূতি ব্যক্ত হয়েছে কবিতার মাঝে।

 last year 

আপনার কবিতার খাতা থেকে লেখা এই সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করলেন দাদা। কবিতার ভাষাগুলো অসাধারণ হয়েছে। কবিতাটি পড়ে তাই ভালো লাগলো আমার।

 last year 

তোমার কানে কি পৌঁছেছে সে আহ্বান?
মাটির নীচে, পাখির ডানায়,
নির্জন পাহাড়ে গেয়ে ওঠা সেই গান:
“আমাকে বাঁচাও। আমি তো তোমারই।
তোমার শ্বাসে মিশে থাকা এক বিন্দু আলো।”

আমাদের কানে প্রকৃতির সেই আহ্বান পৌঁছে না বলেই তো আমরা প্রকৃতির উপর এতো অত্যাচার করতে পারি। আর প্রকৃতি এখন আমাদের উপর চরম প্রতিশোধ নিচ্ছে। যাইহোক কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

তবু মানুষ কেমন অস্থির,
কেটে ফেলে অরণ্যের বুক,
দু'পাশে লোহা আর কংক্রিটের দেয়াল।

সত্যি বলেছেন দাদা মানুষ অদ্ভুত। প্রকৃতির ক্ষেত্রে তারা দয়ামায়া হীন। অসাধারণ লিখেছেন আপনি কবিতা টা। পড়ে বেশ ভালো লাগল। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।

 last year 

যেভাবে পরিবেশ প্রকৃতির উপর মানুষ প্রতিনিয়ত অত্যাচার করছে, তাতে প্রকৃতি যেন একদম বিষাক্ত হয়ে যাচ্ছে। প্রকৃতির ব্যথা যদি মানুষ বুঝতো, তাহলে প্রকৃতির পরিবর্তন অবশ্যই হতো।

দারুন লিখেছেন দাদা।

 last year 

প্রকৃতির নির্মল একটা প্রশান্তির অনুভূতি খোঁজে পেলাম আপনার আজকের কবিতার মাঝে দাদা, সত্যি দারুণ লিখেছেন।

প্রকৃতি শুধু নীরব নয়, সে কবি।
তালপাতার শব্দে লিখে দেয় গ্রীষ্মের পঙক্তি,
পলাশের আগুনে আঁকে বসন্তের ছবি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.077
BTC 63501.69
ETH 1664.92
USDT 1.00
SBD 0.41