সিকিমের কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি।।১০ এপ্রিল ২০২৩
হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি ফটোগ্রাফী পোস্ট লিখতে শুরু করেছি।আমি আগেই পোস্ট করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সিকিম এ ভ্রমণের কথা।এই সেই সিকিম ভ্রমণের সময় তোলা কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।সিকিম এর গ্যাংটক এ থেকে আমরা তার কাছাকছি কয়েকটি ট্যুরিস্ট স্পট ঘুরে ছিলাম।কাছাকাছি বললে ও আসলে অতটা কাছাকছি নয়।সবগুলো জায়গায় মোটামুটি ৬০ কিলোমিটার এর দূরত্ব।তাছাড়া পাহাড়ি রাস্তা সেখানে খুব গতিতে গাড়ি ড্রাইভ করা ও বেশ কঠিন।নিচে বিশাল পাহাড়ি খাদ আর অনেক বাঁক।সেখানে দক্ষ ড্রাইভার ছাড়া গাড়ি চালানো খুবই কঠিন।
আমরা একদিন প্ল্যান করলাম রাহবাংলা যাবো।রাহবাংলা যেতে আমাদের বেশ কিছুটা অতিরিক্ত সময় লেগেছিল।কারণ রাস্তায় কাজ চলছিল।তাই আমাদের একঘন্টা বেশি সময় লাগলো।ওখানে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল আর ঠান্ডা খুব বেড়ে গিয়েছিলো।টিনটিন বাবু ঠান্ডা ভালোই সহ্য করতে পারে তাই আমাদের ঘুরতে খুব একটা অসুবিধা হয়নি।
ওখানে একটি খুবই চমৎকার ও বড় প্যাগোডা ছিলো।সেখানে যাওয়াই আমাদের উদ্দেশ্য।বিশাল একটা গৌতম বুদ্ধের মূর্তি আছে।আর প্যাগোডার চারিদিকে সৌন্দর্য্য অতুলনীয়।
সেখানে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী তুলেছিলাম।সেইগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আসুন তাহলে দেখে নেওয়া যাক।
Chrysanthemum indicum ফ্লাওয়ার
রাহবাংলা,সিকিম
নভেম্বর ২০২২
গৌতম বুদ্ধ এর বিশাল মূর্তি
রাহবাংলা,সিকিম
নভেম্বর ২০২২
গৌতম বুদ্ধের মূর্তি
রাহবাংলা,সিকিম
নভেম্বর ২০২২
শায়িত গৌতম বুদ্ধ
রাহবাংলা,সিকিম
নভেম্বর ২০২২
এই ফটোগুলো আজকে আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম।পরবর্তীতে পর্ব আকারে আমি সিকিম ভ্রমণের বাকি পর্ব গুলো আপনাদের সাথে ভাগ করে নেবো।সিকিম একটা রোমাঞ্চকর জায়গা। যার পরতে পরতে ছড়িয়ে রয়েছে রহস্য আর রোমাঞ্চকর উত্তেজনা।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

হ্যাঁ দাদা আপনার আগের পোসগুলোতে সিকিম ভ্রমণের অনেক গল্প শুনেছি। আজ সেই সিকিম ভ্রমণে গিয়ে কিছু সুন্দর ফটোগ্রাফি তুলেছেন সেগুলো শেয়ার করেছেন আর আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। সত্যি পাহাড়ি রাস্তায় দক্ষ ড্রাইভার ছাড়া গাড়ি চালানো খুবই কষ্টকর। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
আসলে পাহাড়ের ফুলগুলো অনেক সুন্দর দেখতে। আপনার এই পোষ্টের মাধ্যমে আমরা সিকিমের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সিকিম ভ্রমণের সময় তোলা ফটোগ্রাফি গুলো সত্যি দারুন ছিল দাদা।ফটো তে এতো সুন্দর লাগছে জায়গাটি।সামনাসামনি আরও সুন্দর ছিল নিশ্চয়।এককথায় চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা।ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।
সিকিম ভ্রমনের সময় বেশকিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছিলেন যা আজ শেয়ার করলেন। খুব সুন্দর কিন্তু জায়গাটি।পাহাড়ের পরিবেশ খুব সুন্দর হয়।আমি তো বার বার পাহাড় আর সবুজের প্রেমে পরে যাই।আপনার ফটোগ্রাফিগুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
প্রিয় দাদা অনেক সুন্দর এবং দর্শনের একটি স্থান ভ্রমণ করেছেন আপনি। রাহবাংলা স্থানের সবচেয়ে আকর্ষণীয় চিত্রটি যতসম্ভব গৌতম বুদ্ধের মূর্তিটিই ছিল। গৌতম বুদ্ধের মূর্তির ফটোগ্রাফিটি সত্যিই দেখতে অসাধারণ সুন্দর লাগছে এবং জায়গাটি অনেক আকর্ষণীয় মনে হচ্ছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পাহাড়ি রাস্তা অল্প হলেও, সেটা যখন গাড়ি চালিয়ে উপরে ওঠা যায়, তখন বোঝা যায় যে আসলে পথের দূরত্ব কতখানি। একটু এদিক সেদিক হলেই বহু নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে । সবকিছু জয় করেও হলেও যে ভ্রমণটা আপনাদের সুন্দর ছিল, এই ছবিগুলো যেন তারই বহিঃপ্রকাশ।
শুভেচ্ছা রইল ভাই।