আমার কবিতার খাতা থেকে : শেষ বিকেলের আবছা আলোয়।।২৩ আগস্ট ২০২২।।

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন?সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিলাম।

image.png

Picture taken from pixabay


খুলে দেওয়া দু'হাত বিষণ্নতায়
ভরা শ্রবণের গভীর রাত
অভিনয় আর ভালোবাসা,
দুটোই কি এক নাকি এক নয়?
কেউ কথা দেয় কেউ কথা ভেঙে চলে যায়
কারো দিগন্ত জোড়া ফসলের মাঠ,
কেউ খাদ্যের অভাবে দেশ ছেড়ে দেশান্তর।
আমি তো এসব কিছুই ভাবিনি
শেষ বিকেলের আবছা আলোয়
খুঁজেছি শুধু তোমায়,সব প্রয়োজন কে বাক্স বন্ধী করে।
শহরে সবে সন্ধ্যে নেমেছে,ঘরে ফিরছে ব্যস্ত মানুষ গুলো,
তুমি আর আমি হালকা আলোয়,
নিষেধের নানা রাস্তায় আমাদের সময় কেটে যায়।
এতোদিন তোমার সাথে অনেক চলেছি
হয়েছে অনেক কথা দেয়া নেয়া,
শুধু দেওয়া হয়নি একটি ও ফুল তোমাকে ভালোবেসে।
ফুলের সৌরভ তোমার কাছে ম্লান
গোলাপের সৌন্দর্য্য তোমাকে দেখে লজ্জায় মুখ ঢেকে নেয়।
তোমাকে দিয়েছি অদৃশ্য জেসমিন ফুলের মালা,
তুমি ফিরবে জানি কোনো সন্ধ্যে নামা গাঁয়ে
আমাদের ক্ষণিকের অভিমান শেষ হবে আলো আসবে।




Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 4 years ago 

অভিনয় আর ভালোবাসা কখনো এক হয় না। কেউ কথা দিয়েও চলে যায় আবার কেউ ভালোবেসই যায় প্রিয় মানুষটিকে। প্রেমিকাদের গোলাপ ফুল খুব পছন্দ হয় কিন্তু দেয়া হয়নি তাকে। দিয়েছি অদৃশ্য জেসমিন ফুলের মালা। খুব চমৎকার হয়েছে দাদা ❤️🌼

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 4 years ago 

"শেষ বিকেলের আবছা আলোয়, খুঁজেছি তোমায়।সব প্রয়োজনকে বাক্স বন্দি করে " অনেক বেশি ভাল লাগলো দাদা কবিতটি।অনেক সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন এই শুভকামনা রইল । ভাল থাকবেন ।

 4 years ago 

আমি তো এসব কিছুই ভাবিনি
শেষ বিকেলের আবছা আলোয়
খুঁজেছি শুধু তোমায়,সব প্রয়োজন কে বাক্স বন্ধী করে।

দাদা আজকে খুবই সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিলেন। প্রিয় মানুষটিকে নিয়ে শেষ বিকেলের আবছা আলোর সৌন্দর্যময় পরিবেশের মধ্যে তাকে পাশে নিয়ে থাকার মূহুর্ত অসাধারণ । সে আসবে বলে এই সৌন্দর্যময় কবিতাটি আজকে আপনাদের উপহার দিলেন। আসলে প্রিয় মানুষটিকে নিয়ে শেষ বিকেলের আবছা আলোর মধ্যে সময় পার করার মুহূর্তগুলো সত্যিই আনন্দের। কবিতাটি খুবি ভালো লেগেছে আমার।

 4 years ago 

তোমাকে দিয়েছি অদৃশ্য জেসমিন ফুলের মালা,
তুমি ফিরবে জানি কোনো সন্ধ্যে নামা গাঁয়ে
আমাদের ক্ষণিকের অভিমান শেষ হবে আলো আসবে।

কবিতা টা অর্থ এবং ভাব বেশ গম্ভীর বোধগম্য হতে বেশ কষ্ট হচ্ছে। তবে কবিতা টার ভাবার্ত মোটামুটি বুঝতে সক্ষম হয়েছি। অভিমান শেষ হলে আলো আসবেই কথাটা একেবারে বাস্তব। কবিতা টা দারুণ ছিল দাদা।।

 4 years ago 

তোমাকে দিয়েছি অদৃশ্য জেসমিন ফুলের মালা,
তুমি ফিরবে জানি কোনো সন্ধ্যে নামা গাঁয়ে
আমাদের ক্ষণিকের অভিমান শেষ হবে আলো আসবে।

কবিতার মাঝে পেয়েছি খুঁজে দারুণ প্রেমের ভাব
হৃদয়ের মাঝে লুকানো ছিলো যতো আবেগ,
ঝড়ের শেষে আলোকিত হয় আকাশ যেমনি
অপেক্ষা শেষে হৃদয়ে ফিরবে তুমি তেমনি।

ভালো লেগেছে দাদা আজকের কবিতাটি, চমৎকার কিছু অনুভূতি পেয়েছি ভালোবাসার আবেগের। ধন্যবাদ

 4 years ago 

এই কবিতার মাধ্যমে আপনি আপনার প্রিয়তমার প্রতি ভালোবাসা ও তার অভিমান ব্যক্ত করেছে।
ক্ষণিকের এই জীবন
আপনার ব্যাথিত মন
অবশ্যই ফিরবে আপনার আপনজন।

 4 years ago 

দাদা আজকের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে, অতি চমৎকার কিছু অনুভূতি আমি খুঁজে পেয়েছি আপনার এ কবিতাটি পড়ে। আপনার কবিতার মধ্য দিয়ে আপনি ফুটে তুলেছেন দারুন এক প্রেমের ভাব, ভালোবাসার প্রিয় মানুষের প্রতি লুকিয়ে থাকা মনের আবেগ। অসাধারণ একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 4 years ago 

জেসমিন ফুলের সৌরভে ভরে উঠুক কবির প্রাণ । কবির ভালবাসা ছুঁয়ে যাক হিমেল হাওয়ায় আর উষ্ণতায় । এমনটাই প্রত্যাশা করি ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64128.26
ETH 1864.24
USDT 1.00
SBD 0.39