আমার কবিতার খাতা থেকে:আগুন জ্বলে।।০১ অক্টোবর ২০২৫
হ্যালো বন্ধুরা,
আজকে আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।
জলের গভীরে যেনো লুকানো আগুন,
অশান্তির তাপে শুকিয়ে যায় শ্যাওলা,
প্রতিদিনই বিস্ফোরণ—
কোনো দিন দাহ, কোনো দিন ভয়, কোনো দিন অদ্ভুত সৌন্দর্য।
বারো মাস ধরে জেগে থাকে জ্বালা,
মনের ভেতরে জমে ওঠা উত্তাপের মতো,
কেউ বোঝে না,
কেউ শুধু দেখে উপরে ভেসে থাকা নিস্তরঙ্গ জল।
এমন জায়গা আমাদের জীবনেও আছে—
যেখানে প্রেম নিভতে জানে না,
যেখানে বিরহ থেমে থাকে না,
যেখানে আশার মতোই আগুন জ্বলে
আর হতাশার মতোই ঢেউ ফিরে আসে।
আগুন আর জল—
চিরশত্রু, অথচ অবিচ্ছেদ্য।
যেখানে তারা একসাথে থাকে,
সেখানেই জন্ম নেয় এক আধুনিক সত্য—
বেঁচে থাকার নামই আসলে দ্বন্দ্ব।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

বাহ,বরাবরের মতোই অসাধারণ লেখনী দাদা।ভালো লাগলো কবিতাটি পড়ে।আসলে বেঁচে থাকার মধ্যে দিয়েই সবকিছু আমরা অনুধাবন করতে পারি,ধন্যবাদ।
আসলে আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, ততদিন আশা-ই আমাদেরকে বাঁচিয়ে রাখবে। যাইহোক দারুণ লিখেছেন দাদা। খুব ভালো লাগলো কবিতাটি পড়ে। বরাবরের মতো এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।