টিনটিন বাবুর পঞ্চম জন্মদিন পালন।।৮ জুন ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি টিনটিন বাবুর পঞ্চম জন্মদিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেবো।গতবছর অর্থাৎ ২০২৩ সালের সেপ্টেম্বর এর ২৬ তারিখ টিনটিন বাবু পাঁচ বছরে পা দিয়েছিল।আর স্বাভাবিক ভাবেই ওইদিন আমরা টিনটিন বাবার জন্মদিন সেলিব্রেট করেছিলাম। করোনার দুই বছর অর্থাৎ ২০ ও ২১ এই দুই বছর আমরা জরুরি অবস্থার কারণে জন্মদিন পালন করতে পারি নি।এই বার সবাইকে নিয়ে বেশ মজা করে জন্মদিন পালন করা হয়েছিল।
আমাদের বাড়ির কাছে একটা অনুষ্ঠান বাড়ি আমরা ভাড়া করেছিলাম।এটা বেশ ভালোই অনুষ্ঠান বাড়ি।আগে ও বেশ কিছু অনুষ্ঠান আমরা এখানে পালন করেছি। তবে সবকিছু ভালো হলেও এখানকার ম্যানেজার টা বেশ বদ লোক মানে চোর একপ্রকার। যাই হোক মালটা কে সামলে জন্মদিনটা ভালোই হয়েছিল।আমরা খাবার ও সাজানোর ক্ষেত্রে একজন ইভেন্ট ম্যানেজমেন্ট কে দায়িত্ব দিয়েছিলাম।ছেলেটা বেশ ভালই করেছিল।খাবারের কোয়ালিটি ও দারুণ ছিলো।
আর যেহেতু এটা জন্মদিন তাই আমরা একটু বিনোদনের জন্য একজন ম্যাজিশিয়ান কে নিয়ে এসেছিলাম।লোকটা বেশ ভালই ম্যাজিক দেখিয়েছিল।আমি ও একটা ম্যাজিক এ অংশগ্রহণ করেছিলাম। যাই হোক হাতে স্টার্টার আর মকটেল নিয়ে সবাই জাদুর খেলা বেশ মজা করেই উপভোগ করেছিল।
সব নিয়ন্ত্রণ করা অতিথিরা এসেছিলেন আর সবাই খাবারের স্বাদ ও ব্যবস্থপনার প্রশংসা করেছিলেন।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
প্রতি বছরের মত করে এ বছরও আমাদের টিনটিন সোনার জন্মদিন পালন করা হলো। এবারও মেজিশিয়ানের ম্যাজিকে আলোকিত ছিল অনুষ্ঠানটি। আবার তো দেখছি বেশ খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়েছে। শুভ কামনা রইল আমাদের প্রিয় টিনটিন বাবুর জন্য।
করোনার কারণে আমাদের অনেক কিছুই থেমে ছিলো। আমরা সেই ভয়াবহ পরিস্থিতি থেকে বের হতে পেরেছি তাই অনেক।
টিনটিন এর জন্মদিন এ দাদার পোস্টে ম্যাজিশিয়ান এর খেলার কথা শুনেই খুব ভালো লেগেছিলো। এ ধরণের খেলা বাচ্চারা খুব পছন্দ করে। আর কি খাবারের ছবি দিলেন দাদা লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে।
বাহ বেশ ভালো হয়েছে তাহলে। যেহেতু খারাপ বদ চোর লোকটিকে আপনারা সামলাতে পারলে তাহলে বেশ ভালো উপভোগ করতে পেরেছিলেন অনুষ্ঠানটি। আপনার মাধ্যমে টিনটিন বাবাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। টিনটিন যেন ঠিক দুই দাদার মত হয়। খাবারের আইটেম গুলো অসাধারণ সাজিয়েছিলেন। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটি সময় কাটালেন দাদা আপনারা।
আমাদের সকলেরই প্রিয় টিনটিন বাবুর জন্মদিনটি সত্যিই উপভোগ্য ছিলো। ম্যাজিসিয়ানদের ম্যাজিক আমি খুব পছন্দ করি। খাবারগুলো খুব লোভনীয় ছিল। খাবার দেখে জিভে জল চলে আসলো। সব কিছু মিলিয়ে সুন্দরভাবে সবকিছু শেষ হয়েছে। টিনটিন বাবুর জন্য শুভকামনা রইল।
করোনার সময় আসলে সবকিছুই এলোমেলো হয়ে গিয়েছিল। এককথায় বলতে গেলে সারা বিশ্বের মানুষ খুবই বাজে সময় কাটিয়েছে। যাইহোক টিনটিন বাবুর জন্মদিনে আপনারা বেশ ভালোই মজা করেছিলেন দাদা। বড় দাদার পোস্টের মাধ্যমে সেটা আগেই জানতে পেরেছিলাম। আমাদের টিনটিন বাবুও তো ম্যাজিশিয়ান এর ম্যাজিকে অংশগ্রহণ করেছিল। খাবার গুলো দেখে তো লোভ সামলাতে পারছি না দাদা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আশা করি শ্রদ্ধা দাদা, ভালো আছেন? স্নেহের টিনটিন বাবুর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই-
শুভ জন্মদিন।
টিনটিন বাবুর প্রতি মুহূর্তে যেন সুন্দর সুখময় হয়। ভবিষ্যতে টিনটিন বাবুর মানুষের মতোন মানুষ হয়ে আপনাদের সকলের মুখ উজ্জ্বল করবে এই আশাবাদ ব্যক্ত করি। খাবার গুলো সত্যি বেশি লোভনীয়। ধন্যবাদ দাদা আপনাকে ভালো থাকবেন ।
টিনটিনের জন্মদিন যে বেশ ভালই ধুমধাম করে পালন করা হয়েছিল, তা কিন্তু আমরা সকলেই জানি ভাই। সেদিন আমরাও চেষ্টা করেছিলাম ভার্চুয়ালি টিনটিনের জন্মদিন সেলিব্রেট করার জন্য । ওর আগামী দিন সুন্দর হোক, সুন্দর ভাবে বেড়ে উঠুক সকলের মাঝে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার অবস্থান থেকে।
গত বছর আমরা টিনটিন সোনার জন্মদিনটা সত্যিই খুব সুন্দর উপভোগ করেছিলাম দাদা। বিশেষ করে খাবারগুলো ছিল অসাধারণ টেস্টি। প্রথমদিকে হাতে স্টাটার আর মকটেল নিয়ে জাদু দেখার একটা অন্যরকম মজা অনুভব করছিলাম। সব মিলিয়ে খুব সুন্দর কেটেছিল ওই দিনটা আমাদের সকলের। আসলে ম্যানেজমেন্টের লোক ঠিক হলে আর কোন সমস্যা হয় না।