পাহাড়ের রূপ।।১২ ফেব্রুয়ারি ২০২৫
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটা ফটোগ্রাফি পোস্ট করতে চলেছি।অনেক দিন পর একটা ফটোগ্রাফি পোস্ট করছি।আজকে আমি নাথুলা পাস পথগামী কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের অপূর্ব দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নেবো।
প্রকৃতি সর্বদা নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখে।পাহাড় তার মধ্যে অন্যতম একটা স্বর্গীয় জায়গা।এই স্বর্গের স্বাদ পেতে দলে দলে মানুষ এগিয়ে যায়।এখানে শীতের তীব্রতা অনেক তবে এই কষ্টের মাঝে ও নৈসর্গিক সৌন্দর্য পর্যটক কে মোহিত করে।সত্যি কথা বলতে এখানে এলে জীবনের একটা নতুন মানে খুঁজে পাওয়া যায়।আমি তো মনে করি সবারই সময় এলে পাহাড়ে যাওয়া উচিত।পাহাড় একটা গল্প বলে সেটা তোমার আমার মত করেই রূপান্তরিত হয়।
যাই হোক সময় পেলে নিজেকে খুঁজে পাওয়ার নেশা আমার ও আছে।কিন্তু ঐ যে সময়ের বড় অভাব।তবে গত বছর ও কাছাকাছি একবার দার্জিলিং ঘুরে এসেছি আর এবছর ও চেষ্টা থাকবে কোথাও একটা পাহাড় এ ঘুরে আসবো।আর হ্যাঁ,সেটা অবশ্যই হবে ইন্ডিয়ার মধ্যে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
পাহাড়ের প্রতি আপনার আকর্ষণ বেশ ভালোই দেখছি।তবে আমি এভাবে কখনো পাহাড়ে ঘুরতে যাইনি। সমুদ্র পাহাড় দুটি একসাথে দেখেছি। তবে আলাদা ভাবে যাওয়া হয়নি। পাহাড়ে যাওয়ার খুব ইচ্ছা আছে। ছবিগুলো দেখেই তো মন ভরে গেল। যদিও এখান থেকে অনেক দূরে কিন্তু যেতে ইচ্ছে করছে দাদা। ছবিগুলো দেখেই তো মুগ্ধ হয়ে গেলাম।
আজকে ছোট দিদি ও আপনি দুজনকেই দেখলাম পাহাড় নিয়ে পোস্ট করতে। আসলে পাহাড় আমার অনেক ভালো লাগে। আর সত্যি বলতে আমাদের এলাকায় কোন পাহাড় নেই, যদি পাহাড় দেখতে হয় তাহলে সিলেট যেতে হবে। আপনি তো দার্জিলিং গিয়ে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করে নিয়েছেন আর আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ দাদা ভালো থাকবেন।
আমার কাছেও পাহাড় খুব ভালো লাগে। একসময় পাহাড়ে প্রায় প্রতি সপ্তাহেই উঠতাম। কারণ সাউথ কোরিয়াতে চারপাশে পাহাড় রয়েছে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না। এককথায় দুর্দান্ত কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা। সত্যি বলতে ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পাহাড় আর প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ না হয়ে আসলে পারা যায় না।আপনি চমৎকার কিছু পাহাড়ের ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখতে খুব চমৎকার লেগেছে।গত বছর পাহাড় দেখতে গেলেন।আর এ বছর ও ঘুরতে যাবেন ইন্ডিয়ার মধ্যে কোথাও।আপনাদের ঘুরতে যাওয়া সুখকর হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা করি।আশাকরি শেয়ার করবেন দাদা।
আমার পাহাড় দেখার শখ আছে, তবে সাধ্য নাই ভাই। আপনার ফটোগ্রাফির মাধ্যমেই ভার্চুয়ালি পাহাড়ের সৌন্দর্য দেখে ফেললাম।
এ বছরও আপনার ঘুরতে যাওয়া সার্থক হোক ভাই, এমনটাই কামনা করছি ।
সৃষ্টিকর্তা পাহাড় দেখিয়ে মানুষ কে বিশাল হতে বলে। পাহাড় ঐভাবে আমি কখনও দেখিনি। অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো দাদা। অসাধারণ করেছেন আপনি ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।