আমার কবিতার খাতা থেকে:দুর্গা।।১০ নভেম্বর ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা আমি শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে।
কোনো একটা বসন্তের শেষ লগ্নে
তোমাকে দেখেছিলাম দুর্গা হতে
তুমি পেরেছো যা পারোনি কখনোই
আসলেই তুমি অনন্যা দেবী দুর্গা,
তোমাকে পাওয়া আসলেই একটা সাধনা।
কেউ তোমাকে বুঝলো না!
চাপিয়ে দিলো সব দায়িত্বের বোঝা,
তুমি হাসি রেখে দিলে নতুন বাঁচার মানে।
কেউ তো কাছের হয়েই দিতে পারে বঞ্চনা
মিথ্যে অপবাদে সাজে তোমার ঘরের বৈঠক,
তুমি কাঁদো কখনো ভীষণ ভেঙে পড়ো
দিন শেষ তুমি সবার সেরার সেরা।
আমি দেখেছি কি অসম্ভব তুমি করলে জয়
এই দুনিয়া জানি না কেন দেয় না নাম
কিছু বদনাম এই দুনিয়ায় রাজ করে,
তবুও তোমার এই অসামান্য তুমি
একদম পৃথিবীর বুকে বিশাল ব্যবধান করে দেবে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
খুব সুন্দর লিখেছো❤️ ।
আপনার কবিতাগুলো আমি সব সময় পড়ার চেষ্টা করি। আর আপনি সবসময় খুবই সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে থাকেন। তবে মধ্যখানে আমি সময়ের অভাবে আপনার কবিতা গুলো পড়তে পারিনি। আজকে আবার আপনার এই কবিতা পড়তে পেরে খুবই ভালো লাগলো৷ এই কবিতাটি আপনি খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন এবং এই কবিতার প্রত্যেকটি লাইন একটি থেকে একটি যেন অসাধারণ লাগছে, যখন আমি এই কবিতাটি পড়ছিলাম৷ আর এই কবিতার যে লাইনগুলো আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে সে লাইনগুলো হল:
বরাবরের মতো আজও চমৎকার একটি কবিতা লিখেছেন দাদা।ভীষণ ভালো লাগলো কবিতাটি পড়ে। কবিতার লাইনগুলো খুব সুন্দর ছিল।অনুভূতি দিয়ে সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অভিনন্দন জানাই আপনাকে।
কিছু বদনাম এই দুনিয়ায় রাজ করে কথাটা একেবারে সঠিক দাদা। কিন্তু তারা সবসময়ই অসামান্য। সব কিছু তাদের উপর চাপিয়ে দেওয়া হলে তারা বেঁচে থাকার আলাদা একটা মানে বের করে নেয়। কবিতার ভাষা এবং কথাগুলো চমৎকার ছিল। সঙ্গে প্রকাশ করছে বিশাল একটা সংগ্রামের এবং ত্যাগের গল্প। চমৎকার ছিল কবিতা টা দাদা।
অনেক সুন্দর একটি কবিতা লিখলেন দাদা আমর বেশ ভালো লাগলো। এত ব্যস্ততার মাঝেও আপনার সুন্দর সুন্দর কবিতা গুলো পড়ে অনেক বেশি অনুপ্রাণিত হই। আজকের কবিতাটিও আপনি অসাধারণ লিখলেন মনের মানুষকে নিয়ে। পড়তে বেশ ভালই লাগলো। অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সাথে সুন্দর কবিতা টি উপহার দেওয়ার জন্য।
আসলে যদি কোনো মেয়ে দায়িত্ব নিয়ে কাজ করে, তখন কিছু মানুষ আছে সুযোগ পেলে তাদেরকে বদনাম করে এবং দোষারোপ করে। তবে একটা সময় সবকিছুই ক্লিয়ার হয়ে যায়। ভালোবাসার মানুষকে পেতে হলে অবশ্যই সাধনা করতে হয়। বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দাদা। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালোবাসা প্রতিনিয়ত এমনটাই থাকুক কবি, দুজনের প্রতি। সুখকর ও সুন্দর জীবন হোক আপনাদের আগামীর সময় গুলো, এমনটাই প্রত্যাশা করছি ভক্ত হিসেবে।
শুভেচ্ছা রইল ভাই।
দাদা আপনার কবিতা খাতা থেকে দুর্গা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আমি বরাবরই চেষ্টা করি আপনার কবিতাগুলো পড়ার জন্য কারণ আপনার কবিতা পড়ে আমি অনেক কিছু শিখতে পারি। আর আপনার কবিতাগুলো আমার কাছে আনকমন লাগে এবং পড়তেও বেশ ভালো লাগে। ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।