সন্ধ্যায় কলকাতার রাস্তায়।।০৩ মার্চ ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG20230323182504.jpg

নিউটাউনের রাস্তা এক সন্ধ্যায়
OnePlus ফোন দ্বারা তোলা হয়েছে

হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি ফটোগ্রাফি পোস্ট করতে চলেছি।আজকে আমি সন্ধ্যায় কলকাতার রাস্তার কয়েকটি ফটোগ্রাফি আপনাদের সাথে ভাগ করে নেবো।কলকাতা কে ভালোবাসার নগরী বলা হয়।এই কলকাতার অলিগলিতে রয়েছে কত ইতিহাস কত গল্প কত স্বপ্ন পূরণ কত স্বপ্ন ভঙ্গের কথামালা।সত্যিকারের কলকাতা কে আবিষ্কার করতে গেলে মিশে যেতে হবে কলকাতার প্রত্যেকটি উপাদানের সাথে।কলকাতার ইট কাঠ পাথর এর সাথে সাথে এর মানুষ গুলো ও বড় রহস্যময়।

বেশ কিছুদিন আগে একটু নিউটাউনের দিকে গেছিলাম।উদ্দেশ্য কিছুই ছিলো না।একটু হাওয়া বদলের জন্য গেছিলাম ওই দিক টাই ঘুরতে।মনটা একটু ফ্রেশ করার দরকার ছিলো।কলকাতা দিনের থেকে রাতে আমার কাছে অসম্ভব ভালো লাগে।রাতের এই নগরী এক মায়াবিনী রূপ ধারণ করে।কলকাতার রাস্তার বিভিন্ন রকম আলো শহরের রূপকে আলো সুন্দর করে।

এই নিউটাউন কলকাতার বর্ধিত শহর।নিউটাউন যদিও পঞ্চায়েত এর আন্ডারে কিন্তু এটা একটা আধুনিক শহর হয়ে গড়ে উঠেছে।এটাকে একটা মডেল শহর বললেও ভুল বলা হবে না।দিনদিন যে ভাবে নিউটন ডেভেলপ হচ্ছে তাতে খুব তাড়াতাড়ি এই বর্ধিত শহর কলকাতা চেহারাই বদলে দেবে।

IMG20230323180827.jpg

এই নিউটাউনে গড়ে উঠছে অনেক শিল্প প্রতিষ্ঠান।
অনেক আইটি প্রতিষ্ঠান ও এখানে অফিস খুলেছে।এক গ্রীষ্মকালীন সন্ধায়

IMG20230323180818.jpg

IMG20230323180750.jpg


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 3 years ago 

দাদা বেশ কিছুদিন আগে নিউ টাউন কলকাতা ঘুরতে গিয়ে দারুন বর্ননা ও আলোকচিত্র তুলে ধরলেন। খুব ভাল লাগলো। আসলে দিনের চাইতে রাতের শহরই বেশ ভাল লাগে।কলকাতা বেশ আধুনিকতার ছোঁয়া পেয়েছে দেখে খুব ভাল লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বেশ কয়েকবার কলকাতা গিয়েছি ,আসলেই কলকাতা ভালবাসার শহর। শিল্প,সাহিত্য,সন্দস্কৃতি ও ভাষার মিল থাকার কারণে, অনেক আপন মনেহয়। আপনার বর্ননা ও ছবি দেখে নিউটাউন দেখার লোভ হচ্ছে। আবার কখনো গেলে নিউটাউন ঘুরে আসবো। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago (edited)

একটি কথা কিন্তু দাদা সত্যি বলেছেন দিনের চেয়ে রাতের শহর দেখতে বেশ ভালো লাগে। তবে আপনার পোষ্টের মাধ্যমে কলিকাতা নিউ টাউন শহরের অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। যার বর্ণনা আপনি আপনার পোস্টে দিয়েছেন। বেশ ভাল লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। পরিচ্ছন্ন একটি শহর দাদা। আপনার পোস্ট দেখে শহরটা দেখার ইচ্ছা জাগলো। কি যে করি ভাবছি।

 3 years ago 

ভাই এইটা একদম সত্যি কথা, শহুরে এলাকায় রাত্রি বেলা ঘোরাঘুরি করার মাঝে একটা ভিন্ন রকম অনুভূতি কাজ করে। কারণ তখন বেশি কোলাহল থাকে না। তাছাড়াও নিউটাউনের পরিকল্পনা মাফিক অবকাঠামো নির্মাণ ও সেখানকার পরিবেশ, আসলেই দৃষ্টিনন্দন।

শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

বেশ কিছুদিন আগে নিউটাউন কলকাতায় ঘুরতে গিয়েছিলেন দেখে ভালো লাগলো। আসলে মাঝে মাঝে হাওয়া বদল করতে হয় এতে আমাদের মন মানসিকতা দুটোই ঠিক থাকে। সন্ধ্যার পরে এরকম সুন্দর মুহূর্ত কাটাতে সত্যিই অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে এরকম নির্জন জায়গায় বসে অথবা হেঁটে হেটে অনেকটা পথ পাড়ি দিতে খুবই ভালো লাগে। ্ ভালো লাগলো আপনার এই সুন্দর পোস্ট পড়ে। শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা কলকাতা যে আপনার কতটা প্রিয় ৷ তা বেশ ভালোই জানি কারন আপনি বিগত দিন গুলো তেও এই কলকাতা শহরের বিভিন্ন জায়গা নিয়ে আলোকচিত্র তুলে ধরেছেন ৷ তবে আজকের রাতের শহরটা সত্যি মন মাতানো লাগছিল ৷ এই মধুর রাতে শহরের রাস্তায় হাটতে অনেক ভালো লাগে ৷ দাদা অনেক ভালো লাগলো ব্লগটি পড়ে ভালো থাকবেন দাদা ৷

 3 years ago 

অসাধারণ বর্ণনা দিয়েছেন দাদা কলকাতা শহর নিয়ে আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লেগেছে। আমার কাছেও শহরে দিনের চেয়ে রাতে অনেক ভাল লাগে। আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে কলকাতা নগরী বেশ সুন্দর। তবে কখনো দেখার সুযোগ হয় কিনা জানিনা কিন্তু আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে নিলাম।

 3 years ago 

আমরা সবাই জানি কলিকাতা অনেক পুরনো একটি শহর। আর এই শহরের মধ্যে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসা। এই কলকাতা শহরে অলি গলিতে রয়েছে কত ইতিহাস এ কলকাতা ইট কাঠ পাথরের সাথে সাথে রয়েছে মানুষ গুলোর বড় রহস্যময় জীবন। আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে কলিকাতা নগরী কতটা সুন্দর। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে দাদা। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

নিউটাউন যাওয়ার ইচ্ছা ছিলো দাদা কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে উঠে নাই, তবে ইচ্ছাটা এখনো আছে হৃদয়ে, হয়তো পরের বার ঠিক সেটা পূর্ণতা দিতে পারবো। তৃতীয় দৃশ্যটা অসাধারণ লেগেছে আমার কাছে, দারুণ ফটোগ্রাফি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.05
ETH 1855.83
USDT 1.00
SBD 0.39