আমার কবিতার খাতা থেকে: শখের অভাবী
চারিদিকে প্রাচুর্যের ঝলসানো আলোয়
আমি দু চোখে অন্ধকার খুঁজি,
আমি তথাকথিত সুখী ,নেই কোনো অভাব।
তবুও আমার কিছু অভাব দরকার
আমি শখের অভাবী
আমিও মনে মনে দারুণ অভাবী।
একজন অস্পৃশ্য কবির শুকিয়ে যাওয়া কবিতায়
আমি দেখেছি এক বিস্ময়কর অভাব
সেই থেকে আমি মনে মনে দারুণ অভাবী।
আমার কখনো হয়নি দুমুঠো ভাতের অভাব
বাঙালির পোষাক আমাকে দিয়েছে অনন্ত স্বাধীনতা
আমি হাওয়ার উপর দিয়ে উড়ে গেছি বহু দুর দুরান্তে।
সেখানে অভাব দেখি আলো আর রঙের মিছিলে।
একজন অফিস যাত্রীর দুচোখে আমি অভাব দেখি,
পরিবারে নেই তার সময় দেবার ফুসরত।
আমি একজন শখের অভাবী
আমি মনে মনে দারুণ অভাবী।
আমি প্রতিদিন সকালে উঠে বের হয়ে যাই
আমি মানুষের ভিতরে খুঁজি এক অদ্ভুত অভাব,
মানুষ ক্ষুধার যন্ত্রণায় আহাকার আর্তনাদ করে,
আমার কানে পৌঁছায় না তাদের চিৎকার।
অনেক শিশু যাদের স্কুলে যাওয়ার কথা,
পথে তারা ঝরে যাচ্ছে অলিগলির অন্ধকারে মিশে
আমি শুধু অভাব খুঁজে বেড়াই মনে মনে।
আমি একজন শখের অভাবী।
একদিন এক বৃদ্ধের শূন্য দৃষ্টিতে দেখেছি
তার বেঁচে থাকার ইচছে নদীতে ভীষণ ভাটা।
আমি তাকে দিতে পারি না সান্ত্বনা
আমি শুধু অভাব খুঁজে বেড়াই।
আমি একজন শখের অভাবী
আমি মনে মনে দারুণ অভাবী।
সারা দেশজুড়ে অভাবের আর্তনাদ
পৃথিবীকে ভেঙে চুরমার করে দিলেও,
আমি সে শব্দ শুনতে পাই না।
আমি তো শখের অভাবী
আমি মনে মনে ভীষণ অভাবী।

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord


Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
অসাধারণ একটি কবিতা লিখেছেন দাদা। কবিতাটি যতই পড়ছি ততই আমাদের এই জীবন সংসারের চিরন্তন সত্যগুলোকে খুজে পাচ্ছি। যেগুলো আমরা দেখতে পেয়েও না না দেখার মতো থাকবি বা দেখতে পাচ্ছি না। ধন্যবাদ দাদা।
আপনার জন্য শুভকামনা।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
সবার সুখে হাসবো আমি কাদবো সবার দুখে। সুন্দর লিখেছেন দাদা জি
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা।আসলে আমাদের জীবনে শখের অভাব কখনো পূরণ হয় না হবেও না।কারণ একটা শখ পূরণ হতে হতেই আরেকটা শখ জাগে।
অনেক ধন্যবাদ দাদা সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।
খুবই সুন্দর কবিতা লিখেছেন দাদা। কারণ মানুষের অভাব বা চাওয়া কোন সময় পুরুন হয় না। কারণ একটা চাওয়া পূরণ করতে গিয়ে আরেকটা চাওয়া বা চাহিদার অভাব হাজির হয় আমাদের সামনে ।
ধন্যবাদ দাদা এমন একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
এই দুটি লাইন আমার খুব ভালো লেগেছে। আমাদের কোনো কিছুর অভাব না থাকলেও ভিতরে ভিতরে থেকে যায় অনেক অভাব।
সব অভাব পূরণ হলেও রয়ে যায় কিছু শখ।
খুব সুন্দর লিখেন আপনি।
একদম ঠিক বলেছেন ভাই আপনার কবিতা পরে আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো
বাহ খুব দারুন কবিতা লিখতে পারেন তো আপনি ফুল একটি কবি কবি ভাব শুভকামনা রইল আপনার জন্য
জাস্ট অসাধারণ ভাই । জীবন বড়ই অদ্ভূত কারো পেটের ক্ষুধা ,কারো বা শখের ক্ষুধা ।