আমার কবিতার খাতা থেকে :বিস্তর ঝাউবনে।।০৪ অক্টোবর ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা আমি শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে।
সারাদিন বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরি
তারপর বরফ করা শহরে,
এক এক করে এসে হতাশা
যন্ত্রণা আর না পাওয়ার হিসাব নিকাশ।
সংসারের নতুন বন্দরে
আমি হেরে যাওয়া এক নাবিক
আমাকে পেতে হয়েছে ষড়যন্ত্রনামূলক নিষেধাজ্ঞা।
তোমার দুটি চোখ অমৃতের আনন্দলোক,
তুমি নিশ্চিতরূপে অনন্যা,তুমি অতুলনীয়া
তোমার জন্যই এই সংগ্রাম এই জিতে যাওয়া।
সাগরের পাড়ে বিস্তর ঝাউবনে
খুঁজেছি হারানো ভালোবাসা,
কেউ ডুবে গেছে মাঝ সমুদ্রে আমি খবর পেলাম
এই মধ্যাহ্নে এই সংশয়ের বাতাবরণ জুড়ে।
যাই হোক এখন তোমাকে পেলাম
একটা সুবাস আর শীতল হাওয়া আমার শরীর জুড়ে,
একটা ভীষণ সম্ভব আশা নিয়েই আবার ফিরছি।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

বাহ্! বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দাদা। শত কষ্ট করেও হারানো ভালোবাসা ফিরে পেলে, মনটা আনন্দে ভরে যায়। আসলে ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য আমরা সবকিছুই করতে পারি এবং এক্ষেত্রে বিন্দুমাত্র পিছপা হই না আমরা। যাইহোক কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
দীর্ঘ বাধা পেরিয়ে প্রিয় মানুষকে জয় করার যে অনুভূতিটা থাকে সেটা নিয়েই আজকের কবিতাটা লিখেছেন লাইনগুলো বেশ ভালো লেগেছে। যত পড়ছি ততই ভালো লাগছে দাদা। সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চমৎকার একটি কবিতা আজ শেয়ার করলেন দাদা।খুব ভালো লেগেছে কবিতাটি পড়ে। প্রিয় মানুষটিকে সবকিছু বাঁধা পেরিয়ে পাওয়া হলে তখন মন শীতল হয়ে যায়। সুন্দর একটি অনুভূতি তখন ভর করে মনের মাঝে। ভালো লাগায় ভরে উঠে মনপ্রান।ধন্যবাদ দাদা সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
আশার জোরেই বারবার ফিরে আসা যায়!! সব হতাশা, যন্ত্রনা নিমেষে কাটিয়ে দেওয়া যায়। ফিরে আসা যায় সব কষ্ট দূরে সরিয়ে, শুধুমাত্র ভালোবাসার সম্ভাবনার আশাতে...
দাদা ,তোমার কবিতা বরাবরের মতোই অসাধারণ।কথায় আছে -আশায় বাসা বাঁধে।আশা মানুষকে বাঁচতে শেখায়।আর সেটা অনেক সংগ্রামের পরেই অর্জন করা যায়।কবিতার ব্যাখ্যাও মনে তেমনি,ধন্যবাদ দাদা।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
দাদা প্রতিদিনের মতো আপনি আজকেও খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এই লেখা কবিতাটি আমি পড়লাম খুব ভালো লেগেছে। এত সুন্দর করে কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেন করেছেন ধন্যবাদ আপনাকে।
আসলে মানুষের বাস্তবতা অনেক কঠিন। যদিও সারাদিন বাইরে ঘুরেফিরে থাকা যায়। কিন্তু যখন সন্ধ্যা নেমে আসে তখন সব হিসেব নিকেশ যেন মাথায় এসে ঘুরপাক খাই। আপনি অসাধারণ একটি কবিতা লিখলেন পড়ে অনেক ভালো লেগেছে। আপনার কবিতা গুলো সব সময় ভালো লাগে পড়তে দাদা।