মানুষ চেনার সুযোগ আসুক।।০৯ সেপ্টেম্বর ২০২২।।
হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আশা করছি আপনাদের ভালোই লাগবে।আমি জীবন ও জীবন সম্পর্কিত বিষয় নিয়ে লিখতে পসন্দ করি।আজকে মানুষ ও মানুষ কে চেনা সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে ভাগ করে নিতে চলছি।এটা বলা হয়ে থাকে একটা জীবন শেষ হয়ে যায় তবুও মানুষ চেনা শেষ হয় না।
মানুষের মন বড়ই বিচিত্র।বিভিন্ন মানুষের মন ও মনের ক্রিয়া-প্রতিক্রিয়া সম্পূর্ণ স্বাতন্ত্র্য তাই স্বাভাবিক ভাবেই প্রত্যেকটা মানুষকে আলাদা ভাবেই চেনার চেষ্টা করতে হয়।আর এই কাজ খুবই দুরূহ।কারণ প্রতিনিয়ত আমাদের হাজারো মানুষের সাথে দেখা হয় কথা হয়।আমাদের সত্যিই এতো সময় নেই যে প্রত্যেককে চিনবো।যাই হোক বিভিন্ন ঘটনার মাধ্যমে মানুষ চেনার কার্যক্রম অব্যাহত থাকে।
কি ভাবে মানুষ চিনবেন?
সত্যি বলতে কি ভাবে মানুষ চিনতে হয় এর কোনো সঠিক পদ্ধতি আছে কিনা সেটা আমার জানা নেই।কিন্তু আমি মনে করি একজন মানুষকে প্রকৃত রূপে চিনতে হলে দরকার তার সাথে সুসময়ে ও দুঃসময়ে এ একসাথে চলা।আর তাহলেই তাকে ভিতর থেকে চেনার সুযোগ আসার সম্ভাবনা প্রবল।ভালো সময়ে সবাই কেই ভালো মনে হয়।কিন্তু জীবনে একটু সংকট আসলেই বোঝা যায় মানুষের প্রকৃত রূপ।এই পৃথিবী কখনো ভীষণ সুন্দর ও রঙ্গিন মনে হয়,মনে হয় এর থেকে আনন্দের জায়গা আর কোথাও নেই।
এই পৃথিবীই আবার বিষাদময় হয়ে যায় অল্প সময়ের ব্যবধানে।সত্যি জীবন বড় অদ্ভুত।আরো অদ্ভুত আমাদের চারপাশ ও চারপাশের মানুষ গুলো।একটা কথা আছে "আপনি ভালো তো জগৎ ভালো"।অর্থাৎ পরনিন্দা না করে নিজেকে গড়ার কথাই বলা হয়েছে।কারণ নিজেকে উন্নত ও প্রতিষ্ঠিত করতে পারলে এই দুনিয়াটা কখনোই দুঃসহ মনে হবে না।
জীবন ও অভিজ্ঞতা নিয়ে কিছু কথা
বাল্যকাল থেকেই মানুষ চেনার সুযোগ আসে।কিন্ত একটা বয়স পর্যন্ত আমরা সব মানুষকেই একই দাড়িপাল্লায় মেপে ফেলি।তারপর একটু একটু করে বয়স বাড়ে আর আমাদের মানুষকে মাপার ক্ষমতা তৈরি হয়।যখন থেকেই মানুষ চেনার কিছুটা মানসিকতা ও বুদ্ধি হয়েছে তখন থেকে মনে মনে আহত পেতে শুরু করেছি।অনেক চেনা মানুষ হঠাৎ করে অচেনা হয়েছে।অনেক রোশনাই এর মধ্যে ছোট্ট একটু অন্ধকার হয়ে রয়েছি।ভালো মানুষ ভেবেছি যাদের তাদের মধ্যে দেখেছি স্বার্থ আর লোভী মানুষ আবার যাদের কে পসন্দ করতাম না তাদের মধ্যে পেয়েছি একটা সত্যিকারের মন।
সত্যি কথা বলতে আমি এখনো মানুষ চেনার কোনো গুণ অর্জন করতে পারিনি।শুধু বিশ্বাসের উপর ভর করেই এগিয়ে যাচ্ছি।কিছু কিছু মানুষ বিশ্বাসঘাতকতা করেছে তবে বেশির ভাগ মানুষই দিয়েছে বিশ্বাসী হাত।জীবন চলবে জীবনের নিয়মে,মানুষ আসবে যাবে।আমাদের সবকিছু নিয়েই চলতে হবে।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

দাদা আপনি ঠিকই বলেছেন জীবন চলবে জীবনের নিয়মে,মানুষ আসবে যাবে। আমাদের সবকিছু নিয়েই চলতে হবে। সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
দাদা সত্যি বলতে মানুষ চেনার বিষয়টি অনেক বড় একটি পার্ট আমাদের জীবনে।কেননা কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। কোনভাবে যদি অসৎসঙ্গকে বিশ্বাস করে নিজের মনে জায়গা দেয়া হয়ে যায়, তখন সেটি যেকোনো সময় কাল সাপ হয়ে দাঁড়াতে পারে। যাইহোক আমি মনে করি মানুষ চেনার ক্ষেত্রে যে ব্যক্তিকে চিনতে চাই তার সাথে সময় দিয়ে দেখতে হবে আসলে লোকটা কেমন। যদিও পরিপূর্ণভাবে চেনা সম্ভব হয়ে উঠবে না, তবুও কিছুটা হলেও জানা যাবে। আর সত্যি বলতে বিশ্বাসের উপরেই সবকিছু। যাই হোক অনেক বাস্তব একটি পোস্ট আমাদের উপহার দিয়েছেন দাদা অনেক ভালো লাগলো।
দাদা, এটাই ঠিক মানুষ চেনার কোন সঠিক পদ্ধতি দুনিয়াতেই নেই। কাছের মানুষকেই চিনতে বছরের পর বছর লেগে যায় তাও পুরোপুরি ভাবে চেনা যায় না তবে দুঃখের সময় মানুষের আচরণ এর উপর ভিত্তি অনেকটা মানুষ চেনা সম্ভব হয়। মানুষ চেনার কোন গুণ অর্জন না করাই ভালো দাদা । মানুষ চিনতে গেলে তাদেরকে ভালো ,খারাপের দাড়িপাল্লায় মাপতে হবে সেইসব করতে গিয়ে আমাদের সময় নষ্ট করে কি লাভ। বিশ্বাসের উপর ভিত্তি করেই এই দুনিয়া চলছে আমরাও না হয় বিশ্বাসের উপর ভিত্তি করে মানুষগুলোকে চিনে নিলাম। আমাদের খারাপ সময় আসলে তাদের আসল রূপ এমনিতেই আমাদের সামনে চলে আসবে।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
দাদা মন খারাপ করবেন না।মানুষ কে কখনোই চেনা যায় না।কে কখন কিভাবে পালটে যায় তা বোঝ সাধ্যের বাইরে।আর বর্তমানে তো সবাই মনে এক,মুখে এক।তারপরেও এদের নিয়েই এগিয়ে যেতে হবে।
আসলেই এটাই সত্যি যে, যারা আমাদের বিপদের দিনে পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু। জীবন চলার পথে ভাল মানুষ খারাপ মানুষ আসবেই তবে দিনশেষে সবকিছু মানিয়েই আমাদের চলতে হবে।
মানুষতো বিচিত্র। মানুষের মন ও বিচিত্র। মানুষকে চিনতে আসলে অনেক সময় লেগে যায় তবু অচেনা হয়ে ওঠে না।
দাদা আপনার এই কথাটির সাথে সহমত পোষন করছি।একজন মানুষকে প্রকৃত রূপে চিনতে হলে দরকার তার সাথে সুসময়ে ও দুঃসময়ে এ একসাথে চলা।হয়ত তাহলে একটু একটু হলেও কিছুটা চেনা যাবে।
♥♥
মানুষ চিনতে হলে নিজের জীবনে খারাপ সময়েই চেনা যায়। আপনার জীবনে যখন ভালো সময় যাবে তখন আপনি সত্যি মানুষ চিনতে পারবেন না। এই প্রাণীকূলের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সৃষ্টির সেরা মানুষকে চেনা ঠিক যতটা কঠিন আবার ততটাই সহজ। বিশ্বাস এটাই মানুষ চেনার একমাএ পথ আমার মনে হয়।
এই পৃথিবীতে মানুষ চেনা বড়ই কঠিন। কারণ আপন মানুষগুলো যখন ধীরে ধীরে বদলে যায় তখন তাদেরকে বড় অচেনা লাগে। সুখের সময় এবং দুঃখের সময় মানুষগুলোকে আরো ভালোভাবে চেনা যায়। দাদা আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে নিজের অনুভূতি এবং কথাগুলো তুলে ধরার জন্য।
যারা সুসময়ে কিংবা দুঃসময়ে যে কোনো পরিস্থিতিতেই পাশে থাকে , তারা যে শুধু আসল বন্ধু তাই নন তারা প্রকৃত মানুষও বটে। আর এই মানুষ খোঁজাই হলো সবচেয়ে কঠিন কাজ, আমৃত্যু খুঁজে যেতে হবে।
তবে তারপরেও আমি এই মানুষগুলোকে পরিবর্তন হতে দেখেছি নির্মাল্য দা। স্বার্থে ব্যাঘাত ঘটলেই সময় সুযোগ বুঝে বুকে ছুরি মেরে কেটে পড়ে।