আমার কবিতার খাতা থেকে: অবিশ্রান্ত যন্ত্রণা।।২২ জুলাই ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকের কবিতায় প্রেমের ব্যাখ্যাহীন অনুভূতিকে প্রকাশ করা হয়েছে।আশা করি আপনাদের ভালো লাগবে।

image.png

Image taken from pixabay.com


ভয়ঙ্কর দুঃখ বোধ নিয়ে তুমি চলে গেলে
রেখে গেলে অবিশ্রান্ত যন্ত্রণা
কে জিতলো,তুমি না আমি?
গভীর রাতে ফেরে এই প্রশ্নটা।
ভুল তো ছিলই সময় ও প্রতিকূল
ভাবনার সাগরে আমি খুঁজি অদৃশ্য কূল।
অমৃত ও অরুচি হয় তুমি বলে গেলে,
আমি তাই আর কিছুই করছি না
আমার সত্যি বলতে কিছুই করার নেই।
কত মানুষ অপেক্ষা নিয়ে বসে আছে
কত গ্রীষ্মের রোদে ঝলসে গেল স্বপ্ন,
তুমি হাওয়া ঠান্ডা ভালোলাগা,
এখন স্মৃতির পাতায় অস্পষ্ট যাওয়া আসা।
কেউ কেউ হঠাৎ অভিমানী হয়ে যায়
ভীষন সুন্দর মুখশ্রীর মুখোশ খুলে যায়,
মানুষ বদলায় মানুষ ভালোবাসে
ভালোবাসায় অপরাধ বলে কিছু নেই।
প্রেমের আকস্মিক মিছিলে কতজনই তো যায়
কেউ ফেরে বিজয় পতাকা হাতে,
কারো দুচোখ ভেজে অশ্রু জলে।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

দাদা আপনার কবিতা বরাবরই খুব চমৎকার হয়ে থাকে। বিশেষ করে অর্থের গভীরতা অনেক বেশি থাকে আপনার কবিতার মধ্যে। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

খুব চমৎকার একটি কবিতা উপহার দিয়েছেন দাদা।আপনার কবিতা আসলে অনেক বেশি ভালো লাগে। আর আপনার এবং বড় দাদার কবিতা দেখে আসলে আমাদের কবিতা লেখার সূচনা হয় । ধন্যবাদ দাদা ভালো থাকবেন।

 3 years ago 

সত্যি দাদা আপনার কবিতা গুলো বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে । আজকের টিও তার ব্যতিক্রম নয় । শেষের চারটি লাইন অনেক বেশি ভালো ছিল ।একদম হৃদয় ছুয়ে গেল ।ধন্যবাদ।

 3 years ago 

আমি প্রায় প্রতি সপ্তাহে আপনার কবিতা দেখে থাকি। ভালো লাগে আপনার লেখা এই কবিতাগুলো। অনেক সুন্দর ভাবে আপনি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করে থাকেন। আপনার কবিতাটি পড়তে বা আবৃত্তি করতে অনেক ভালো লেগেছে আমার।

 3 years ago 

মানুষ বদলায় মানুষ ভালোবাসে
ভালোবাসায় অপরাধ বলে কিছু নেই।
প্রেমের আকস্মিক মিছিলে কতজনই তো যায়
কেউ ফেরে বিজয় পতাকা হাতে,
কারো দুচোখ ভেজে অশ্রু জলে।

বেশ ধারালো কথা ভাই।

তবে প্রেমের মিছিলে সবাই জিতে যাক,
ভালোবাসায় সবার হৃদয় ভরে উঠুক। এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

 3 years ago 

মানুষ যখন কোনো পরিস্থিতিকে সামনে রেখে দূরে চলে যায় তখন হার-জিতের এই প্রশ্ন অর্থহীন তার কাছে।তাছাড়া প্রেমের মিছিলে সবাই জয়ী হতে পারে না,কেউ অপেক্ষা ও ভাঙা স্বপ্নের স্মৃতির মাঝে ও সুখ খুঁজে নেয়।অসাধারণ লেখনী দাদা বরাবরের মতোই,ধন্যবাদ তোমায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63776.62
ETH 1673.78
USDT 1.00
SBD 0.41