হঠাৎ দেখি বিজ্ঞাপন

in আমার বাংলা ব্লগ5 years ago

তোমাকে বলতে চাই
তাই এগিয়ে যাই
হঠাৎ দেখি বিজ্ঞাপন
তোমার আমার লড়াইয়ের।
তুমিও জানো না আমি তো বটেই
তবুও আমরা শত্রু হয়ে গেলাম
কখন জমে গেছে কালো মেঘ?
বিস্মিত তুমি আমি মাঝে অদৃশ্য পাঁচিল।

image.png

Image
তদের স্বার্থে থেমে গেলো উৎসব
আয়োজনে আজ নোংরা রাজনীতি
বালির শহরে তোমাকে নিয়ে,
চলে যাবো ফেলে সব হানাহানি।

ফুলের বাগানের খোঁজে
একরাশ গোলাপ হাতে নিয়ে
তোমাকে আবার বলতে চাই,
খুব ভালোবাসি তোমাকে।

Sort:  

খুব সুন্দর লেখনী। শুভকামনা রইল।

 5 years ago 

অসংখ্য ধন্যবাদ ।।

 5 years ago 

এই ভালোবাসা পরিপূর্ণ হোক এই কামনাই করি। সুন্দর লিখেছেন।

 5 years ago 

সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছা ।।

 5 years ago 

যুদ্ধ থেমে যাক, তোমার ভালোবাসা পূর্ণতা পাক। এই কামনাই করি ।

 5 years ago 

শুভ কামনার জন্য ধন্যবাদ ।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63435.65
ETH 1784.66
USDT 1.00
SBD 0.39