আমার কবিতার খাতা থেকে :বিশ্বাস খুঁজি তাই আলেয়ায়
খেলাঘরে তাসের ঘর নাকি
তাসের ঘরে খেলাঘর,
প্রশ্ন বয়ে আনে বিদঘুটে অন্ধকার।
তোমার কোনটা সত্যি আর কোনটা
তোমার অভিনয়ের রিহার্সাল,
সমুদ্রে উত্তাল ভেসে আসে গোলমাল।
কিছু ভালো লাগা ফিরে যায়
ফিকে করে রং ছুঁড়ে দিয়ে বদনাম,
গোলকধাঁধায় গোলক মস্তিষ্ক
অন্তরে জ্বালা ফুরিয়েছে তার দাম।
পাখির ডানায় কোনো সন্ধ্যায়
নীড়ে আসে একরাশ প্রতিশোধ,
সময় আর নিশ্চিত দুঃখ ভোগ
তবুও গায়ে রোদ পড়ে অদৃশ্য সব দোষ।
আবারো রং ফিকে হয়ে যায়
নির্বাক তোমার খেয়ালি দুনিয়ায়
অন্তরে অন্তরে বিষ ছড়িয়েছো
বিশ্বাস খুঁজি তাই আলেয়ায়।
তাসের ঘরে খেলাঘর,
প্রশ্ন বয়ে আনে বিদঘুটে অন্ধকার।
তোমার কোনটা সত্যি আর কোনটা
তোমার অভিনয়ের রিহার্সাল,
সমুদ্রে উত্তাল ভেসে আসে গোলমাল।
কিছু ভালো লাগা ফিরে যায়
ফিকে করে রং ছুঁড়ে দিয়ে বদনাম,
গোলকধাঁধায় গোলক মস্তিষ্ক
অন্তরে জ্বালা ফুরিয়েছে তার দাম।
পাখির ডানায় কোনো সন্ধ্যায়
নীড়ে আসে একরাশ প্রতিশোধ,
সময় আর নিশ্চিত দুঃখ ভোগ
তবুও গায়ে রোদ পড়ে অদৃশ্য সব দোষ।
আবারো রং ফিকে হয়ে যায়
নির্বাক তোমার খেয়ালি দুনিয়ায়
অন্তরে অন্তরে বিষ ছড়িয়েছো
বিশ্বাস খুঁজি তাই আলেয়ায়।
Support @amarbanglablog by Delegation your Steem Power
| 100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.Take it out and let it go.Creativity and Hard working.Discord- https://discord.gg/RX86Cc4FnA

বিশ্বাস সে তো মরীচিকা । আমি তা শুধু দেখি কিন্তু স্পর্শ করতে পারি না । সুন্দর লিখেছেন ভাইয়া ।
আজকাল আমাদের চারপাশে মরীচিকাটাই বেশী।ধন্যবাদ আপনাকে।।
পংতিগুলো অসাধারণ লিখেছেন, যেমনটা সব সময় প্রকাশ করে থাকেন। খুব সুন্দর লিখেছেন দাদা, চমৎকার।
আপনার অনুপ্রেরণা আমার ভালো লেখার কারণ।অনেক ধন্যবাদ।।
খুব সুন্দর লিখেছো। গভীর বাস্তবতা লুকিয়ে আছে কবিতায় ।দারুন।
কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ।।
তাসের ঘরই খেলা ঘর
বিদঘুটে আঁধার
অভিনয়ে সেরা তুমি
ভাঙ্গলে প্রদীপ আশার
কষ্ট গুলো জমাট বেঁধে
করছে তোলপার
বিশ্বাস গুলো অবিশ্বাসে
হল ছারখার।
অসাধারন দাদা।
সুন্দর লিখেছেন খুবই।।
ধন্যবাদ দাদা।
কারো প্রতি কারো অন্ধকার বিশ্বাস এবং কেউ সেই বিশ্বাস নিয়ে অভিনয়ের রিহার্সাল করে। সত্যিই অসাধারণ একটি কবিতা লিখেছেন দাদা।
অনেক অনেক শুভেচ্ছা নেবেন
এক কথায় অসাধারণ লিখেছেন দাদা।কবিতার প্রতিটা লাইন অসাধারণ লেগেছে।ধন্যবাদ দাদা
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।।
আমাদের চারপাশে এখন মরিচীকার ছড়াছড়ি, অনেক সুন্দর কাব্যিক মহিমায় লিখেছেন ভাই 👍