আমার কবিতার খাতা থেকে: হিংসায়।।২৫ ফেব্রুয়ারি ২০২৫

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আজকে আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।

17404317773008579896627467008597.jpg

Image taken from pixabay.com


প্রেমের মাঝে একটা হিংসা,
ছায়ার মতো থাকে পাশে,
তুমি যাকে চাও বেশি,
সে কি তোমায় ভাবছে আসলে?

চোখের পলকে বিদ্যুৎ চমক,
হাসির আড়ালে বিষাদ ঢাকা,
হৃদয় জুড়ে অভিমান জমে,
যখন দেখি, কেউ কাছে আসে।

তোমার কথা, তোমার চোখ,
অন্য কারো স্বপ্ন হলে,
আমার বুকে দহন জাগে,
আগুন ধরে স্নিগ্ধ জলে।

আমি চাই না দূরত্ব, তবু
তোমার পাশে থাকলে ভয় হয়,
কেউ যদি আসে ছিনিয়ে নিতে,
আমার ভালোবাসার পরিচয়!

প্রেম মানে কি শুধুই রোশনাই?
নাকি তাতে থাকে ছায়া?
হিংসা যদি নাহি থাকে,
তবে ভালোবাসার মূল্য কায়া?


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

1000158425.png

PUSS COIN:BUY/SELL

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 last year 

ভালোবাসা আর হিংসা দুইটার মধ্যে যে সম্পর্ক সেটা যেন কবিতার ভাষায় তুলে ধরেছেন। ছন্দের মিল রেখে চমৎকার কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

কবিতাটা খুবই সুন্দর হয়েছে মন ছুয়ে গেল বাস্তবের সাথে মেলা।

 last year 

প্রেমের মাঝে কিছু সন্দেহ কিছু হিংসা অবশ্যই থাকে। আর এটা মূলত অধিক প্রেমের বহিঃপ্রকাশ। যাই হোক দাদা খুব চমৎকার কবিতা লিখেছেন। কবিতার নামকরণ এবং কবিতার লাইন গুলো একদমই পারফেক্ট ছিল। আপনার কবিতা রীতিমতো আমাদের জন্য অনুপ্রেরণা ধন্যবাদ দাদা।

 last year 

আসলে ভালোবাসার মানুষকে হারানোর ভয় আমাদের মনের মধ্যে কিছুটা হলেও থাকে। মূলত যারা প্রচন্ড ভালোবাসে,তাদের মধ্যেই এরকম ভয়টা কাজ করে। তাছাড়া ভালোবাসার মানুষ অন্য কারো সাথে কথা বললে কিংবা অন্য কাউকে নিয়ে ভাবলেও কিছুটা হিংসা লাগে। যাইহোক কবিতার কথা গুলো দারুণ ছিলো দাদা। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

কবিতাটির অনুভূতি সত্যিই গভীর! প্রেমের মিষ্টি রোশনাইয়ের আড়ালে যে হালকা হিংসার ছায়া থাকে, সেটাই দারুণভাবে ফুটে উঠেছে। বিশেষ করে শেষ লাইনগুলো ভাবনায় ফেলে দেয়,ভালোবাসার মাঝে হিংসা কি অনিবার্য? অসাধারণ এক প্রকাশ।

 last year 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা। এই হিংসা আমাদের জীবনকে শেষ করে দেয়। আপনার কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল। পড়ে তাই ভালো লাগলো।

 last year 

বাহ,অসাধারণ হয়েছে কবিতাটি দাদা।ভালোবাসা, অভিমান এবং হিংসা নিয়েই প্রেম।প্রত্যেকটি লাইন পড়ে ভালো লাগলো, বিশেষ করে শেষ লাইনগুলো মনটা ছুয়ে গেল।ধন্যবাদ দাদা।

 last year 

তোমার কথা, তোমার চোখ,
অন্য কারো স্বপ্ন হলে,
আমার বুকে দহন জাগে,
আগুন ধরে স্নিগ্ধ জলে।

এই কথা গুলো একদম চিরন্তন সত্য দাদা। নিজের প্রিয় মানুষ অন্য কারো হলে, তখন যেন ভালো লাগেনা । দারুণ কবিতা লিখেছেন।

 last year 

তুমি যাকে চাও বেশি,
সে কি তোমায় ভাবছে আসলে?

এটা এখন সবচাইতে বড় বোকামি মনে হয়। যার জন্য এতোকিছু করেছি এতো করে চেয়েছি সে কখনও আমার কথা ভেবেও দেখেনি। অসাধারণ লিখেছেন দাদা কবিতা টা। বরাবরের মতোই চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59253.99
ETH 1545.67
USDT 1.00
SBD 0.42